খাটি ধর্ম ২১ ২৪১ ১০ ৯৮৩ 05805 ক ২৯ সা 15 পাশা 59 (তা দমে আখের দমে আখের বুয়াদ + কেহ এনায়েত বা তু ছাহেব সর বুয়াদ) “শেষ পর্যন্ত এমন কোন মুহূর্ত উপস্থিত হইবে যাহাতে খোদার অনুকম্পার দৃষ্টি তোমার সঙ্গী হইয়া যাইবে কাজ করিতে থাক, কোন না কোন দিন ইন্শাআল্লাহ্ রহমতপ্রাপ্ত হইবে। হাফেয (রঃ) বলেনঃ ১৬৯১৪ ০৬০৫ ০১৩০৪ ০১৯ 86 ১৬৯৭ ৭6 ০৬০৩৩ আমা 9৩ এ ত্র ০৪৪ (ইউসুফে গোমগাশতা বাঘ আয়াদ ব-কেনআঁ গম মখোর কালবায়ে আহ্যা শাওয়াদ রোষে গুলিস্তা গম মখোর) 'হারানো ইউসুফ কেনআনে ফিরিয়া আসিবে। তুমি চিন্তা করিও না, দুঃখ কষ্ট্রের আবাসমূল কোন না কোন দিন বাগানে পরিণত হইবে ।” অর্থাৎ, কাজে লাগিয়া থাক। চিন্তান্বিত হইও না। ইনশাআল্লাহ্ এক দিন খোদা মেহেরবানী করিবেন। দাসত্বের চাহিদা ঃ আল্লাহ্র মেহেরবানী লাভে তাড়াতাড়ি করা দূষণীয়! আজকাল মানুষ প্রথমেই কোন একটি বিষয়কে লক্ষ্যবস্ত সাব্যস্ত করিয়া লয়। পরে উহা লাভ না হইলে কিছুই লাভ হইল না মনে করিয়া বসে। বলিতে কি, ইহাই তাহাদের নৈরাশ্যের মূল কারণ। তাহাদের জানা উচিত ৪ ৮:-:$ 41 (8 2০1 ৩৫3 আল্লাহ্ কাহাকেও সামর্ঘের বাহিরে কোনকিছু করিতে আদেশ করেন না।” মানুষ যখন যতটুকু করিতে সক্ষম হয়, বুঝিতে হইবে যে, আল্লাহ্র আদেশ ততটুকু করার জন্যই। এক শত বৎসর যাবৎ যে মুজাহাদা করিতেছে, সে যেমন খোদার নিকট প্রিয়__সবেমাত্র মুজাহাদা শুরু করিয়াছে, যদিও পূর্ণতার স্তরে পৌঁছিতে পারে নাই, সে-ও তেমনি খোদার প্রিয় বান্দা। তবে উভয়ের মধ্যে মর্তবার পার্থক্য আছে৷ মনে করুন, ছাত্রদের মধ্যে মিষ্টান্ন বন্টন করা হইলে প্রথম শ্রেণীর ছাত্র ও সর্বোচ্চ শ্রেণীর ছাত্র উভয়কেই সমান অংশ দেওয়া হয়। সুতরাং মুজাহাদায় লিপ্ত থাকুন। হিম্মত হারাইবেন না। তবে প্রথম দিনেই জুনাইদ বাগদাদী (রঃ)-এর সমকক্ষ হইয়া যাওয়ার আকাঙ্ক্ষা করাই বিপদ। ইহাতে নিজের মধ্যে ত্রুটি দেখিলেই মনের আকাশ নিরাশার কাল মেঘে আচ্ছন্ন হইয়া যায়। অনেকে মনে করে, জুনাইদের মত হওয়াই কামেল হওয়ার মাপকাঠি । অথচ এরূপ হওয়া আমাদের পক্ষে অসম্ভব । এই ধারণার বশবর্তী হইয়া তাহারা নিরাশ হইয়া যায়। তাহাদের জানা উচিত, জুনাইদের সমকক্ষ হওয়াই কামেল হওয়ার একমাত্র মাপকাঠি নহে। তাছাড়া জুনাইদের সমকক্ষ হওয়াকে অসম্ভব মনে করাও ঠিক নহে। খোদার অনুগ্রহ ধারা সর্বকালেই সমভাবে বিরাজমান। তাহার অনুগ্রহ আজও শত শত জুনাইদ ও শিব্লী (রঃ) পয়দা করিতে পারে। ০৯০০] ০৮০০ ৩ ০৫০ ৩4৮৯৯ ৩ ৯ _ ০১১০ ০৮5৪ ০১৪ ০০০৯১ ১21 0 ১৬১৬ হুনুয আ আবরে রহমত দুর ফেশা নাস্ত + খোম ও খোম খানা বা মেহের ও নিশানাস্ত অর্থাৎ, খোদার রহমতের ধারা এখনও পূর্বের ন্যায় বলবৎ আছে। তবে আপনি যে জুনাইদের সমকক্ষ হইয়াছেন, তাহা জানা আপনার জন্য জরুরী নহে। কারণ, ইহাতে আপনি অহঙ্কারে লিপ্ত হইয়া ফাসেক অপেক্ষাও নিকৃষ্ট হইয়া যাইতে পারেন। সুতরাং আপন মর্তবা জানিতে চেষ্টা করা ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।