২০ মাওয়ায়েষে আশ্রাফিয়া কারণ, তাহার বেলায় আশা করা যায় যে, এক সময় রিয়া থাকিবে না; কিন্তু আমল থাকিয়া যাইবে। উদাহরণতঃ এক ব্যক্তি যিকর করে অপর এক ব্যক্তি তাহাকে রিয়াকার বলিয়া ভংসনা করে। এমতাবস্থায় দ্বিতীয় ব্যক্তিকে বলা হইবে যে, তুমি তো লোক দেখানোর জন্যও যিকর কর না। সুতরাং কোন্ মুখে তুমি ভর্সনা করিতেছ? কবি “সাওদা' চমৎকার বলিয়াছেন ঃ ৩০ ৬৫৫ ৩১ ০০০ ৫ এ ই বকিপি্া ১৪ ০৫৬৩ লজ ০৪৯টি এ ৯০ ০৮৪1২ ০ ৬৪ 4০ এর ৭2:৩১ 2৫ 4৯০ ১৮৪০৬০০38০০ লঞ& 045 ৩৩৫ জা লই 5554 ৭১০ ০০৫ (সাওদা কেমারে এশ্ক শে শীরী সে কোহ্কন বাধী আগরচে পা না সকা সর তো খো সকা কিস মুহ ছে আপনে আপ কো কাহ্তা হায় এশ্কবাষ আয় রো-সিয়াহ্ তুঝছে তো এহ্ ভী না হো সকা) “শিরীণের সহিত এশ্কের জুয়া খেলায় পাহাড় খননকারী (ফরহাদ) যদিও বাধী জিতিতে পারিল না__তথাপি সে নিজকে বিলোপ করিতে পারিয়াছে। ওহে পোড়া কপাল! তুই তো ইহাও করিতে পারিলে না। অতএব, কোন্ মুখে আশেক হওয়ার দাবী করিস্ £” মোটকথা, কর্মী অকর্মী হইতে উত্তম। তবে কর্মীদিগকে এ কথা বলা হইবে যে, নিয়ত খালেছ করাও তাহাদের উপর ফরয। তাহারা ইহা করিতেছে না কেন ? উদাহরণতঃ কেহ চর্বন না করিয়াই খাদ্য খাইলে তাহাকে খাইতে নিষেধ করা হইবে না; বরং উত্তমরূপে চিবাইয়া খাইতে বলা হইবে। নামায যেরূপ পড়া উচিত সেইরূপ পড়িতে পারে না বলিয়া কেহ কেহ নামাযই পড়ে না। তাহারা ভীষণ ভ্রান্তিতে পতিত আছে। কোন কাজ উত্তমরূপে করিতে না পারিলেই কি তাহা একেবারে ছাড়িয়া দিতে হইবে? ভাল লিখিতে পারে না বলিয়া কোন ছেলে শ্রেটে লিখা ত্যাগ করিলে তাহার এই অজুহাত গ্রহণযোগ্য হইবে না। তাহাকে বলা হইবে, একাগ্রচিন্তে লিখিতে থাক। এক সময় হাতের লেখা সুন্দর হইয়া যাইবে। যদি কেহ মনে করে যে, যেরূপ হওয়া উচিত__তাহার দ্বারা সেরূপ করা অসম্ভব, তবে ইহা ভ্রান্তি বৈ কিছুই নহে! শরীঅতে অসম্ভব কোন কাজ নাই। তবে ইচ্ছা ও চেষ্টা প্রথম শর্ত। যাহারা এইরূপ ধারণার বশবর্তী হইয়া কাজ করে না, এক্ষণে আমি তাহাদিগকে একটি বিষয় বলিতেছি। যে স্তরকে আপনি কামেল মনে করেন, লাভ করার পরও উহাকে অপূর্ণ মনে করিবেন। সর্বাবস্থায় কাজ করিয়া যান। পূর্ণ হউক বা অপূর্ণ হউক জানিয়া রাখুন, অপূর্ণ অবস্থা হইতেই মানুষ পূর্ণ অবস্থায় পৌঁছিয়া থাকে। মনে করুন, এক ব্যক্তি সবেমাত্র লেখা আরম্ত করিয়াছে । সে একটি আকা ধাকা জীম অক্ষর লিখিয়া পুস্তকে লিখিত জীমের সহিত তুলনা করত একেবারে নিরাশ হইয়া গেল। এমতাবস্থায় তাহাকে উপদেশ দেওয়া হইবে যে, কার্ষের শুরুতে থাকিয়াই শেষের প্রতি দৃষ্টিপাত করিতে নাই। এখন যেমনই হউক- লিখতে থাক। ক্রমান্বয়েই লিখা সুন্দর হইবে, একবারেই সুন্দর হইয়া থাকে না। ০১৮০ ১৩6১ ০ 5 07০১৯ ভগ ও ০৯১ ভন ২১০৪০৯ (আন্দরী রাহ্ মী তারাশ ও মী খারাশ + তা দমে আখের দমে ফারেগ মবাশ) “এই কার্ষেই লাগিয়া থাক। শেষ মুহুর্ত পর্যন্ত ইহা হইতে পৃথক হইও না।' ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।