Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

খাটি ধর্ম ১৯ এরূপ লোকের সংখ্যা নিতান্তই অল্স। এল্মের ব্যাপারেই যখন এখলাছ নাই, আমলের ব্যাপারে ইহা কোথা হইতে আসিবে? প্রথমে এল্ম শিক্ষার ব্যাপারে এখলাছ পয়দা করা উচিত। আমি এ কথা বলি না যে, এখলাছ না হইলে এল্ম শিক্ষাই ত্যাগ করুন। এল্ম সর্বাবস্থায় শিক্ষা করা উচিত। কারণ, শিক্ষার সময় এখলাছ না থাকিলে পরে এখলাছ পয়দা হওয়ার আশা আছে। এল্ম শিক্ষা না করিলে এই আশাও থাকিবে না। তদ্ুপ আমলে এখলাছ না থাকিলেও আমল ত্যাগ করিবেন না। আমল করিতে করিতে এক সময় ইহার বরকতে এখলাছ পয়দী হইয়া যাইবে। ইহাদের একটি অপরটিকে আকর্ষণ করে। এল্ম দ্বারা যেমন নিয়ত দুকুস্ত হইয়া যায়, তেমনি আমল দ্বারাও এরূপ হইয়া থাকে । সুতরাং নিয়ত খালেছ না হইলেও আমল ত্যাগ করিবেন না। কারণ, ভবিষ্যতে হাছেল হওয়ার আশা ত রহিয়াছে। বুযুর্গগণ বলিয়াছেন ঃ & ৩৬৫ ঠা 3 পি এডি ও পম এ ৩ “আমরা অন্য নিয়তে এল্ম শিখিয়াছিলাম, কিন্তু এল্ম তাহা মানিল না। শেষ পর্যন্ত সে আল্লাহ্‌র জন্যই হইয়া গেল।” ফতওয়া লিখিয়া মুফতী বলিয়া কথিত হওয়ার নিয়তে ফেকাহ্‌ পড়িয়াছিলাম কিংবা ওয়ায করিবার ও অন্যের নিকট হইতে নযরানা লইবার নিয়তে হাদীস পড়িয়াছিলাম। কিন্তু এল্ম শেষাবধি খোদার জন্যই হইয়া রহিল। সে অন্যের জন্য হইতে স্বীকৃত হইল না। কারণ, অনেক সময় এরূপ ঘটিয়া থাকে যে, সংশ্লিষ্ট ব্যক্তি কোরআনের একখানি আয়াত তেলাওয়াত করিল। উহাতে এল্ম দ্বারা দুনিয়া উপার্জনের নিন্দা বর্ণিত হইয়াছে। এক্ষণে সে নিজেই এই রোগে আক্রান্ত মনে করিয়া নিজেকে ধিকার দিতে বাধ্য হইবে । ফলে পরবর্তী- কালে সে একজন প্রকৃতই আমলকারী আলেম হইয়া যাইবে। & 3363 0 31 ৫২ ৮1 বাক্যাংশের ইহাই তাৎপর্য। এক শ্রেণীর লোক বলিয়া থাকে যে, ইংরেজী শিক্ষা করা যদি নিন্দনীয় হয়, তবে আজকাল আরবী শিক্ষা করাও দোষমুক্ত নহে। কেননা, আরবী শিক্ষা ও ইংরেজী শিক্ষা উভয়টিই দুনিয়া উপার্জনের নিয়তে করা হয়। অতএব, উভয়টিই মন্দ। যদি বলেন যে, ইংরেজী শিক্ষায় ধর্মীয় বিশ্বাস বিগ্ড়াইয়া যায়, তবে আরবী শিক্ষার মধ্যেও তো ফলসফা (দর্শন) শাস্ত্র আছে; ইহা দ্বারাও বিশ্বাস নষ্ট হইতে পারে৷ উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাহাদের এই বক্তব্যের অসারতা প্রমাণিত হইয়া যায়। এইসব উক্তির উদ্দেশ্য ভ্রান্তি সৃষ্টি ছাড়া কিছুই নহে। উভয় প্রকার শিক্ষার মধ্যে পার্থক্য সুস্পষ্ট । আরবী শিক্ষিত ব্যক্তি যখন কোরআন ও হাদীস পাঠ করিবে কিংবা কানে শুনিবে এবং উহার অর্থের প্রতি মনোনিবেশ করিবে, তখন ইহার সহিত এক হেদায়তকারী তো মওজুদ রহিয়াছে! ফলে কোন না কোন সময় ইহার প্রতিক্রিয়া হইবে এবং সংশোধিত হইয়া যাইবে । পক্ষান্তরে ইংরেজী শিক্ষার মধ্যে এরূপ কোন সম্ভাবনা নাই। উভয়ের মধ্যে কত স্পষ্ট পার্থক্য রহিয়াছে। মোটকথা, 4 ১১৫৫ ৩ 41 ৫] এ এর উদ্দেশ্য__এল্ম খোদার পথের পথিক বানাইয়া ছাড়ে। অতএব, এল্ম শিক্ষার প্রথম হইতেই নিয়ত খালেছ করার চেষ্টা করা উচিত। তখন হইতেই কাহারও নিয়ত খালেছ না হইলে তজ্জন্য এল্ম ত্যাগ করা উচিত নহে । আশা করা যায় যে, কোন সময় তাহার নিয়ত খালেছ হইয়া যাইবে। এই কারণেই বুযুর্গগণ বলিয়া থাকেন যে, এক ব্যক্তি আমল করে-__যদিও সে রিয়াকার, তথাপি সে এ ব্যক্তি হইতে উত্তম--যে আমল করে না। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।