খাটি ধর্ম ১৭ মনে করুন, খাওয়া কত সহজ কাজ! কিন্তু ইহাও ইচ্ছা না করিলে সম্ভব হয় না। শস্য ক্রয় করা, পিষানো, পাকানো, পাত্রে পরিবেশন করা ইত্যাদি কত কিছু করার পর ভাগ্যে খাওয়া জুটে। কেহ পাকানো খাদ্য দিয়া গেলেও উহা খাওয়ার বেলায় হাত মুখ চালনা করিতে হয়। অনেকে মনে করে যে, খোদার পথে চলিতে গেলে না জানি কি কি করিতে হইবে। পরিবার পরিজন ত্যাগ করিতে হইবে, অল্প পরিমাণে পানাহার করিতে হইবে ইত্যাদি আরও কত সুকঠিন কাজ করিতে হইবে। বলাবাহুল্য, এই শ্রেণীর লোকেরাই বুযুর্গদের নিকট পৌঁছিয়া রাতারাতি কামেল হইয়া যাওয়ার কৌশল চিন্তা করিয়া থাকে। জনৈক পেন্সনপ্রাপ্ত ডেপুটি ম্যাজিষ্ট্রেট এই রকম ধারণা লইয়াই একজন বুযুর্গের খেদমতে উপস্থিত হইয়া বলিলেন ঃ “জনাব, খোদা পর্যন্ত পৌঁছিবার কোন সহজ পদ্ধতি বলিয়া দিন__যাহাতে শীঘ্ঘ কৃতকার্য হইতে পারি।” বুযুর্গ ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকিয়া বলিলেন ঃ “আপনার বয়স কত তিনি বয়স বলিলেন। আবার প্রশ্ন হইল, কখন লেখাপড়া আরম্ত করিয়াছিলেন ? উত্তরে জানা গেল যে, তিনি চতুর্থ বসরে বিস্মিল্লাহ্ করিয়াছিলেন। আজকাল চারি বৎসর বয়সে বিস্মিল্লাহ্ করার প্রথাটি মুসলমানদের মধ্যে বেশ চালু হইয়া পড়িয়াছে। অথচ কোরআন ও হাদীসে ইহার কোন প্রমাণ নাই। ম্যাজিষ্ট্রেট সাহেব বর্ণনা করিলেন যে, তিনি অমুক বয়সে উদ্দু, অমুক বয়সে ফারসী ও অমুক বয়সে ইংরেজী পড়া আরম্ভ করেন। ইংরেজীতে ডিশ্রী লাভ করার পর এত বৎসর বয়সে চাকুরী লাভ করেন। এরপর প্রমোশন পাইতে পাইতে ডেপুটি ম্যাজিষ্ট্রেট হইয়াছেন। বর্তমানে তিনি পেন্সন পাইতেছেন। বুযুর্গ ব্যক্তি বলিলেন ঃ “তবে দীর্ঘ দিন পরেই তো আপনি উন্নতি লাভ করিয়াছেন £” উত্তর হইল, “হা”। তিনি আবার বলিলেন ঃ “মানুষ যখন একটি কাম্যবস্ত লাভ করার পর অপর একটি কাম্যবস্ত লাভ করিতে চায়, তখন স্বভাবতঃই দ্বিতীয়টিকে প্রথমটি হইতে শ্রেষ্ঠ মনে করে! আপনি সাংসারিক উন্নতি লাভের জন্য এত দীর্ঘ সময় ব্যয় করিয়াছেন, অথচ ইহা আপনার দৃষ্টিতে হেয়। এক্ষণে খোদাকে লাভ করিবার বেলায় শীঘ্র পাওয়ার পন্থা বলিয়া দিতে আদেশ করিতেছেন। ছিঃ, আপনার লজ্জা করা উচিত।” পরে এই ডেপুটি ম্যাজিষ্ট্রেট সাহেব বলিতেন, বাস্তবিকই বুযুর্গ ব্যক্তি এমন যুক্তিপূর্ণ উত্তর দিয়াছিলেন যে, ইহাতে আমার কথা বলার কোন যো ছিল না। বুযূর্গদিগকে খোদাপ্রাপ্তির পদ্ধতি বলিয়া দিবার ফরমায়েশ করা খুবই ভাল কথা। কিন্তু সহজ পদ্ধতির ফরমায়েশ করা নিতান্তই অশোভনীয়। যে খোদাকে পাইতে চায়, তাহার অবস্থা তো এইরূপ হওয়া উচিত। ৪৯ 05 3 ০৯05০0১০০90 (দত্ত আয তলব না দারাম তা কামে মান বর আয়াদ ইয়া তন রসদ বজানা'ইয়া জী যেতন বর আযাদ) “যে পর্যন্ত উদ্দেশ্য হাছিল না হয়, অন্বেষণে বিরত হইব না। আমার দেহ প্রেমাস্পদের নিকট পৌছিয়া যাইবে, না হয় আমার প্রাণ দেহ পিঞ্জর ত্যাগ করিবে” ভাইগণ, নিজের পক্ষ হইতে ইচ্ছা ও অন্বেষণ করিতে থাকুন। খোদার পক্ষ হইতে অবশ্যই অনুগ্রহ হইবে। হাদীসে কুদসীতে বলা হইয়াছে ঃ ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।