Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ٢١٢
📝 نص 📖 PDF

খাটি ধর্ম ১৫ “আমি তাহার মিলন চাই, কিন্তু তিনি আমার সহিত বিচ্ছেদ কামনা করেন। সুতরাং আমি আপন ইচ্ছা তাহার ইচ্ছায় উৎসর্গ করিতেছি।” সত্যিকার এশ্ক ইহাকেই বলে। শাহ্‌ ভীক দীর্ঘকাল পর্যন্ত শায়খের সম্মুখে আসিলেন না। বর্ষাকাল আসিল। প্রবল বৃষ্টি বর্ষণের দরুন শায়খের বাসগৃহ ভাঙ্গিয়া পড়িয়া গেল। এখন ঘর নির্মাণের জন্য মজুর কোথা হইতে আসিবে? দারিদ্যের কারণে শায়খ প্রীয়ই উপবাসে দিন কাটাইতেন। অথচ শাহ্‌ ভীক্‌ তাহার একনিষ্ঠ খাদেম ছিলেন। সাহারানপুরের কেহ শায়খকে দাওয়াত করিলে তিনি পায়ে হাটিয়া শায়খের পরিবারবর্গের জন্য আন্বেঠা বস্তিতে খানা লইয়া যাইতেন। তাহাজ্জুদের সময় আবার ফিরিয়া আসিয়া শায়খকে ওযু করাইতেন। ঘর ভাঙ্গিয়া যাওয়ার পর এক দিন বিবি সাহেবা অভিযোগের স্বরে বলিলেন ঃ “এখানে যত খাদেম আছে, সকলেই স্বার্থপর! এক বেচারা গৌয়ারের মত ছিল, সে সমস্ত কাজকর্ম করিয়া দিত। আপনি তাহাকেই বহিষ্কার করিয়া দিয়াছেন।” শায়খ বলিলেন ঃ “তাহাকে আমি বহিষ্কার করিয়াছি,তুমি কর নাই। কাজেই তুমি তাহাকে ডাকিয়া লও । আমি নিষেধ করি না।” আসল কথা এই যে, শায়খ শাহ্‌ ভীককে অন্তরের সহিত ঘৃণা করিতেন না। বিবি সাহেবা তৎক্ষণাৎ শাহ্‌ ভীককে বলিয়া পাঠাইলেন ঃ “ঘর ভাঙ্গিয়া পড়িয়া! গিয়াছে। উহা পুননিমাণের জন্য তোমাকে ডাকিতে শায়খ আমাকে অনুমতি দিয়াছেন! সুতরাং সত্বর চলিয়া আস। শাহ্‌ ভীক সর্বান্তঃকরণে ইহাই কামনা করিতেছিলেন। তিনি তৎক্ষণাৎ চলিয়া আসিলেন। কিন্তু ভয়ে শায়খের সম্মুখে পড়িলেন না। এক দিন ঘরের ছাদের মাটি কাটিতেছিলেন, এমন সময় শাহ্‌ আবুল মা'আলী (রঃ) বাড়ীতে খানা খাইতে আসিলেন। আহারে রত অবস্থায় হাতে একটি লোকমা লইয়া শাহ্‌ ভীককে দেখাইয়া বলিলেনঃ “আস ভীক, লও।” শাহ্‌ ভীক্‌ পাগলপারা হইয়া ছাদের উপর হইতে লাফাইয়া পড়িলেন এবং তড়িত গতিতে শায়খের সম্মুখে হাযির হইলেন। শায়খ তাহার মুখে লোকমা দিয়া বুকে জড়াইয়া ধরিলেন এবং খেলাফত দান করিলেন। এই গল্পটি শুনিয়া এখন সকলেই মনে করে যে, এক দৃষ্টিতেই কার্য সিদ্ধ হইয়াছে । এক দিনেই. শাহ ভীককে কামেল বানাইয়া দিয়াছেন। কিন্তু দেখা উচিত যে, এই একটি দৃষ্টি লাভ হইতে কত দিন সময় লাগিয়াছে? দিয়াশলাই-এর একটি কাঠি দ্বারাই কাঠ জ্বলিয়া যায়; কিন্তু কখন? পূর্ব হইতেই শুষ্ক হইলে । কাঠ শুকাইতেও যথেষ্ট দিন লাগে। যদি কোন মোটা ও তাজা বৃক্ষ এইরূপ মনে করে যে, তাহাকে আগুন স্পর্শ করে না কেন? দিয়াশলাই তাহাকে জ্বালায় না কেন? তবে বৃক্ষের এই ধারণাকে কেহ ঠিক বলিবে কি? কখনই নহে। এরূপ ক্ষেত্রে বলা হইবে যে, কাঠ শুকনা ছিল, উহাতে আপ্রতা ছিল না। কাজেই দিয়াশলাই লাগাইতেই জ্বলিয়া গিয়াছে। পক্ষান্তরে মোটা ও তাজা বৃক্ষে প্রচুর আপ্রতা থাকে। কাজেই উহা জ্বালাইবার জন্য একটি দিয়াশলাই যথেষ্ট নহে! যাহাদের বেলায় এক দৃষ্টিই যথেষ্ট হইয়া যায়, জানা উচিত যে, তাহাদের নফ্স পূর্ব হইতেই কতটুকু পরিষ্কার হইয়া রহিয়াছিল। আপনাদের নফ্‌স এখন মোটা এবং ফাসেদ উপকরণে পূর্ণ সুতরাং এরূপ নফসের পক্ষে এক নযর যথেষ্ট নহে। কিন্তু মানুষ ধোকায় পড়িয়া আছে। আরও একটি ভ্রান্তি লোকের মধ্যে প্রচলিত আছে। কেহ কেহ মুজাহাদাকে অত্যন্ত কঠিন কাজ মনে করিয়া আপন আত্মশুদ্ধির চেষ্টা ত্যাগ করিয়াছে। আবার কেহ কেহ ইহাকে এত সহজ মনে করে যে, বস্‌, শায়খ একটি দৃষ্টি করিলেই কেল্লা ফতেহ। অথচ ফ্ড/.9110001179.0010)

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.