১৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া কঠিন নহে। তবে আপনি যতটুকু কঠিন অনুভব করিতেছেন ইহার একমাত্র কারণ হইল, আপনি কখনও ইচ্ছাই করেন নাই। ইচ্ছা না করিলে অতি সহজ কাজও কঠিন হইয়া যায়। একটি গল্প মনে পড়িল। শাহী আমলে দুই অলস ব্যক্তি ছিল। একদী তাহাদের একজন শায়িত ছিল ও অপরজন নিকটেই উপবিষ্ট ছিল। রাস্তায় জনৈক অশ্বারোহী ব্যক্তিকে যাইতে দেখিয়া শায়িত ব্যক্তি তাহাকে ডাকিয়া বলিল £ “অশ্বীরোহী সাহেব, আমার একটি কথা শুনিয়া যান।” অশ্বারোহী তাহার কথা শুনিবার জন্য কাছে আসিলে অলস বলিল £ “আমার বুকের উপর যে কুলটি পড়িয়া রহিয়াছে, দয়া করিয়া তাহা আমার মুখে তুলিয়া দিন।” এই কথা শুনিয়া অশ্বারোহী ব্যক্তি তাহাকে এক ঘা চাবুক মারিয়া বলিল ঃ “গাধা কোথাকার! অনর্থকই আমাকে রাস্তা হইতে ডাকিয়া আনিয়াছিস্। নিজে মুখে তুলিয়া খাইতে পারিলে না, অথবা কাছে উপবঝিষ্ট লোকটিকে বলিতে পারিলে না £ ইহা শুনিয়৷ নিকটে উপবিষ্ট অলস ব্যক্তি বলিতে লাগিল ঃ “সাহেব, আমি কখনও তাহার কোন কাজ করিয়া দিব না। অদ্য সকালে একটি কুকুর আমার মুখে পেশাব করিতেছিল। সে নিকটেই বসা ছিল। তা সত্তেও কুকুরটিকে তাড়াইল না।” অশ্বারোহী ব্যক্তি তাহার পিঠেও এক ঘা মারিয়া ভর্সনা করিতে করিতে চলিয়া গেল। ইচ্ছা এমন একটি জিনিস, যাহা না হইলে সহজতর কাজও কঠিনতর মনে হইতে থাকে। এখনও আমরা কিছুই হারাই নাই। তবে শুধু একটি জিনিস হারাইয়াছি। তাহা এই যে, আমরা আপন ইচ্ছা সম্পদকে কোন কাজে লাগাইতেছি না। ফলে সম্পদশালী হওয়া সত্তেও আমাদের অবস্থা এইরূপ ঃ ১৯৩ ০১ ০ এ] ভউনী ভোশিই ৬7১ উ৪৪ 0500 ০ 9 আঃ (এক সুবুদ পুর নান তুরা বর ফওকে সর + তু হামী জুয়ী লবে নান দর বদর) “তোমার মাথায় ঝুড়ি ভর্তি রুটি আছে, তবুও তুমি দ্বারে দ্বারে রুটি ভিক্ষা করিয়া বেড়াও |” বন্ধুগণ! আপনাদের নিকট মহা মূল্যবান সম্পদ থাকা সত্বেও আপনারা ভিখারীর ন্যায় যাজ্ঞা করেনঃ “কিছু বলিয়া দিন।” প্রকৃতপক্ষে আপনারা চান না। চাওয়া ও কাজ করা ব্যতিরেকে কিছুই পাওয়া যাইবে না। কোন কোন ওলীআল্লাহ্ এক দিনেই সবকিছুই পাইয়াছেন বলিয়া যে সব গল্প প্রচলিত আছে, উহাদের স্বরূপ শুনিয়া লউনঃ হযরত শাহ্ আবুল মা'আলী সম্বন্ধে এই ধরনের গল্প প্রচলিত আছে। তিনি শাহ্ ভীককে এক দিনেই সবকিছু দান করিয়াছিলেন। ইহা একটি ভ্রান্তি বৈ কিছুই নহে। আসলে এইরূপ দেওয়ার যে পূর্ণ কারণ ছিল, উহার শেষ অংশ এক দিনে সংঘটিত হইয়াছিল। সমস্ত কারণই এক দিনে ঘটে নাই। এক দিনে কামেল করিয়া দেওয়াটাই মানুষ দেখিয়াছে; কিন্তু এই এক দিনের পূর্বে তিনি যে অজস্ত কষ্ট স্বীকার করিয়াছেন, উহার প্রতি কাহারও লক্ষ্য নাই। শাহ্ ভীক (রঃ) সুদীর্ঘ কাল পর্যন্ত শায়খের খেদমতে থাকিয়া কষ্ট স্বীকার করিয়াছিলেন। তাহার একটি ঘটনা বলিতেছি ঃ একবার শায়খ তাহার প্রতি ভীষণ টিয়া যান এবং তাহাকে কখনও সম্মুখে না আসিতে আদেশ দেন। শাহ্ ভীক শায়খের আদেশ শিরোধার্য করিয়া উদভ্রান্তের ন্যায় আন্বেঠা বস্তির চতুদদিকে ঘুরাফিরা করিতেন; কিন্তু শায়খের সম্মুখে আসিতেন না। তখন তাহার অবস্থা ছিল ঃ ০ ৮ বেশ £ জি 9 ৩ 4 &5 প্ ্ু প ০ র্ ৮১৪ শু ১2016 এ১১০- ৩০৯৪ ১০৩৩ খ০ি ৯৪৭ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।