Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া লিখিয়াছে --এএ ০ অর্থাৎ, মারই সবকিছু । অতএব, তোমার কিছুই নাই। এই কথা শুনিয়া পুত্র অনুনয় করিয়া বলিল, মৌলবী সাহেব, রক্ষা করুন। এখন হইতে মাকে রীতিমতই দিব। এখানে একটি স্থিরীকৃত মাসআলা গন্ডমূর্থ ব্যক্তিকে বুঝাবার জন্য আলেম সাহেব একটি উদ্দ বাক্যকে ব্যঙ্গচ্ছলে কোরআনের অংশ বলিয়াছেন! কিন্তু উপরোক্ত প্রবন্ধকার কোরআন শরীফে স্পষ্ট পরিবর্তন সাধন করিয়া হারাম সুদ হালাল করার উদ্দেশ্যে অপচেষ্টায় মাতিয়াছে। কোরআনে পরিবর্তন সাধনের অপচেষ্টা $মোটকথা, প্রত্যেক ব্যক্তিই কোরআন ও শরীঅতের আহ্কাম সম্বন্ধে নৃতন অভিমত ও চিন্তাধারা পোষণ করে। কোরআন যেন শিশুদের খেলার পুতুল আর কি! ০৯০ ৬ ০০০০ ৯০ 4৯ “যেই আসে সেই নৃতন প্রাসাদ গড়ে।” আজকালকার ইছলাহ্‌ তথা সংস্কারের একটি উদাহরণ দিতেছি। একবার বাদশাহর একটি বাজ পাখী জনৈক বৃদ্ধার হাতে পড়িয়া যায়। বাজ পাখীর নখ লম্বা ও চঞ্চু বক্র দেখিয়া বৃদ্ধার খুব দুঃখ হইল। সে পাখীটিকে বলিল, কেমন নির্দয় ব্যক্তির হাতে বন্দী হইয়াছিলে যে তোর নখেরও খবর লয় নাই এবং চঞ্চুটিও ঠিক করিয়া দেয় নাই? আহা খাওয়া দাওয়া ও চলাফিরায় তোর কতই না কষ্ট হইয়াছে! এই বলিয়া বৃদ্ধা তাহার নখ ও চঞ্চু কাচি দ্বারা কাটিয়া দিল। এই বৃদ্ধা যেরূপ বাজ পাখীর ইছলাহ্‌ করিয়াছে, তদ্রুপ তাহারাও কোরআন শরীফের ইছলাহ্‌ করে। উপরোক্ত আলোচনা সভা শেষ হইলে এবং প্রবন্ধকারের প্রবন্ধও জনসমক্ষে প্রকাশিত হইলে সকলেই দুঃখ করিয়া বলিতে লাগিল, আফসোস! আলেমদের এখনও হুশ আসে নাই। সুদ হালাল হওয়ার এত প্রয়োজন থাকা সত্তেও এখনও তাহারা ইহাকে হারামই বলিতেছে। আমি এক বিবৃতির মাধ্যমে তাহাদিগকে বলিলাম ৫ হে যালেমরা ! যদি তোমরা পরিণাম খারাপ করিতেই চাও, তবে সুদ হালাল বলিয়া চিরতরে ধ্বংস হইয়া যাইও না। তোমাদের আবিষ্কৃত প্রয়োজনাদি এইভাবেও মিটিতে পারে যে, তোমরা সুদকে হারাম মনে করিয়াও ইহাতে লিপ্ত থাক এবং অন্তরে অনুতপ্ত হইয়া খোদার নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাক। আমি আরও বলিলাম, যদি সারা দুনিয়ার আলেমগণ একমত হইয়া সুদকে হালাল বলে, তবুও তাহা গ্রাহ্য হইতে পারে না। যাহারা ইহাকে হারাম মনে করে, তাহারা তখনও ইহাকে হালাল মনে করিবে না। তবে তাহারা আলেমদিগকে অবশ্যই এই বলিয়া গালি দিবে যে, ইহারা লেখাপড়া শিখিয়া এবং জানিয়া বুঝিয়া ধ্বংস হইয়া গিয়াছে। খোদা তা'আলা এই ধর্মের হেফাযতকারী। কাজেই কোন বিশেষ দল কর্তৃক পরিবর্তন সাধনের মাধ্যমে এই ধর্ম পরিবর্তিত হওয়া একেবারেই অসম্ভব। যদি এই ধর্মে বিপ্লবের কল্পনা করা যায়, তবে উহার জন্য উপযুক্ত সময় ছিল হযরত (দঃ)-এর ওফাতের সময়। হুযুর (দঃ)-এর ওফাতের সময়ই যখন বিপ্লব সংঘটিত হইল না, তখন কিয়ামত পর্যন্ত আর কোন ভয় নাই। এখন ইহার পরিবর্তিত হওয়ার কোনরূপ আশংকাই নাই। এমতাবস্থায় কোন মৌলবীও যদি পরিবর্তন করিতে চায়, তবে তাহার পরিণামও আধুনিক কালের অন্যান্য পরিবর্তন- কারীদের ন্যায় হইবে। অর্থাৎ, আল্লাহ্‌ তা'আলার নিকট ও মানুষের নিকট মরদূদ রেহমত হইতে বিতাড়িত) হইবে £ ১১০৮০ ৬০ 301 ৪ ১২০১ ১৮ ০891 অর্থাৎ এদিক হইতে বঞ্চিত ওদিক হইতে লাঞ্িত।” 56৯৯ 26 ১৯১1 4০ ল৯৯ 2৩, ১৯৩1 4১7 ১০৩ ডো 4১১৩ ডো এও “খোদাও পায় নাই এবং সুদও মিলে নাই। কাজেই তাহারা না এদিকের হইল, না ওদিকের।” ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।