Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা ১৮৩ অবস্থা তুলনা করিয়া দেখিবেন যে, উভয়ের মধ্যে তফাৎ আছে কিনা। খোদার কসম, আপনি দেখিবেন যে, পূর্বের অবস্থা যারপরনাই মলিন এবং এখন এক প্রকার সুস্থতা ও আন্তরিক প্রফুল্লতা অজিত হইয়া গিয়াছে। এই কারণেই আমি বলিয়াছিলাম যে, আত্মিক রুচি শুদ্ধ হইলে তাহা ছারা আত্মার রোগ নির্ণয় করা যায়। কাজেই আত্মিক রুচি শুদ্ধ করার জন্য চেষ্টিত হউন যাহাতে রোগকে রোগ বলিয়া ধরা যায়। এর পর চিকিৎসার প্রতি যত্বু নেওয়া উচিত। সামান্য সদি হইলেই উহার জন্য কত ওঁষধ পত্র যোগাড় করা হয়। পরিতাপের বিষয়, আমরা এত বড় রোগে আক্রান্ত হইতেছি যে, আমাদের রূহ বা আত্মা উহাতে লয়প্রাপ্ত হইতেছে, কিন্তু আমরা উহার জন্য মোটেই চিন্তিত নহি। কোরআন আমাদিগকে ইহার চিকিৎসা বলিয়া দিয়াছে এবং ইহার ক্ষতি সম্বন্ধেও অবহিত করিয়াছে। কাজেই কোরআন শরীফ আধ্যাত্মিক চিকিৎসা কেন্দ্ররূপে পরিগণিত হইল। উহাতে মাত্র দুইটি বিষয় রহিয়াছে। একটি এল্ম ও অপরটি আমল। ৬৫ বলিয়া আমলের দিকে এবং (৫ বলিয়া এল্মের দিকে ইঙ্গিত করা হইয়াছে। আয়াতের সারমর্ম এই দীড়াইল যে, হে শ্রোতৃবৃন্দ ! দুইটি বিষয়ই গুরুত্ব দানের যোগ্য__এল্ম ও আমল । হযরত ইব্রাহীম (আঃ) এই দুইটি বিষয়েই গুরুত্ব দিয়াছেন। এর পর এল্মের দুইটি স্তর রহিয়াছে। একটি শব্দ ও অপরটি অর্থ। কেননা, কোন কিছু জানিতে হইলে সেখানে কিছু শব্দ ও উহার কিছু অর্থ অবশ্যই থাকে। তাহা উদ্দূতে হউক কিংবা আরবীতে, মৌখিক হউক কিংবা পুস্তকের সাহায্যে । কাজেই কোন শাস্ত্র সম্বন্ধে জ্ঞান লাভ করার ধারাবাহিকতা এইরূপ হইয়া থাকে-_-প্রথমে কতকগুলি শব্দ অস্তিত্ব প্রাপ্ত হয়। অতঃপর উহারা আপন অর্থ বুঝায়। এর পর উহাদের স্বরূপ উদঘাটিত হয় এবং সর্বশেষে আমল হয়। উদাহরণতঃ, কোন চিকিৎসককে রোগের ব্যবস্থাপত্র জিজ্ঞাসা করিলে প্রথমে কিছু সংখ্যক শব্দ জানা যায়। অতঃপর এ শব্দগুলি আপন অর্থ বুঝায়। এর পর শবের স্বরূপ সম্বন্ধে পরিচয় লাভ হয়। এই সবগুলি ধাপের পর ব্যবস্থাপত্র অনুযায়ী আমল করা হয়। ধর্মের বেলায়ও এই যুক্তিযুক্ত ধারাবাহিকতা বিদ্যমান রহিয়াছে। ধর্ম খুবই সহজ ঃ ইহা আল্লাহ্‌ তা'আলার অনুগ্রহ বৈ কিছু নহে যে, তিনি ধর্মকে কোন বিচিত্র আকৃতি দান করেন নাই; বরং আমাদের দৈনন্দিন কাজকর্মে যে ধারাবাহিকতা রহিয়াছে, ধর্মের মধ্যেও তাহাই রাখিয়াছেন, যাহাতে ধর্মকর্ম সহজ হয়। অথচ ধর্ম এমনি বিষয় যে, ইহার রীতিনীতি অদ্ভুত এবং কষ্ট সাধ্য হইলেও তাহা লাভ করা উচিত ছিল। কেননা, ইহা লাভ করিলে আমাদের উপকার হইবে, খোদার নহে। ইহা লাভ না করিলে আমাদেরই ক্ষতি। উদাহরণতঃ, কোন চিকিৎসক তিক্ত ওঁষধ লিখিয়া দিলে, তাহা পান করার উপকার রোগীই পাইবে এবং পান না করার অপকারও তাহারই ঘাড়ে চাপিবে। খোদা তাঁআলা এই বিষয়টিই স্পষ্টভাবে বলিয়া দিয়াছেন £ সি ৪55 ৬ ৬০৯ ৭৩ ৬ “যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা কাফের হইয়া যাউক।” কোরআনের বহু জায়গায় বর্ণিত হইয়াছে যে, তোমাদের ঈমানে আমার কোন উপকার নাই এবং তোমাদের কুফরীতে আমার কোন ক্ষতিও নাই। যেমন, কোন চিকিৎসক বলে, তুমি ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।