Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৮২ মাওয়ায়েষে আশ্রাফিয়া আধ্যাত্মিক রোগ নিরূপণ ঃ কোরআনও প্রকৃতপক্ষে আধ্যাত্মিক চিকিৎসা শাস্ত্র; ইহাতে আধ্যাত্মিক রোগসমূহের চিকিৎসা-পদ্ধতি ও খুটিনাটি দিক বর্ণিত হইয়াছে। আত্মা সম্পর্কিত রোগ হউক কিংবা অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কিত। আত্মা সম্পর্কিত রোগ ইন্দ্রিয় দ্বারা জানা যায় না; বরং আত্মিক রুচি দ্বারা নির্ণীত হয়। আত্মিক রুচি শুদ্ধ না হওয়া পর্যন্ত ইহা জানিবার উপায় বাহ্যিক দলীল ব্যতীত আর কিছু নহে। দলীল এই যে, খোদার আনুগত্যই হইতেছে সিরাতে মোস্তাকীম বা সোজাপথ। এই সোজাপথ হইতে স্থলিত হওয়া মানেই ০1-১০। তথা স্বাভাবিক পথ হইতে পদস্যলিত হওয়ী। কেননা, সরল রেখা একাধিক হয় না। অর্থাৎ, দুইটি বিন্দুকে অনেকগুলি রেখা ছারা যুক্ত করিলে উহাদের মধ্যে একটি মাত্র সরল রেখা হইবে এবং উহা হইবে সবচেয়ে খাট। অবশিষ্ট সবগুলি রেখা বক্র হইবে। স্বাভাবিক পথ হইতে স্থলিত হওয়াই রোগ। অতএব, খোদার নাফরমানী রোগ বলিয়া প্রতীয়মান হইল। ইহাতে আরও জানা গিয়াছে যে, ইসলামী শরীঅতই হইতেছে সকল পথ হইতে সংক্ষিপ্ত ও খাট পথ। এই স্বাভাবিক পথ হইতে যে কেহ স্বলিত হইবে, সেই রোগী বলিয়া পরিগণিত হইবে। কোরআনেও ইহাকে রোগ আখ্যা দেওয়া হইয়াছে। বলা হইয়াছে ই ০১১ 74:33 ৩৪ “তাহাদের অন্তরে রোগ রহিয়াছে।” আত্মিক রুচি শুদ্ধ না হওয়া পর্যন্ত এই আয়াতের তফসীর বোধগম্য হইতে পারে না। কেননা, এই রোগ অবস্থা একটি গুপ্ত বিষয়- ইন্দ্রিয় দ্বারা তাহা উপলব্ধি করা যায় না। কিন্তু আত্মিক রুচি শুদ্ধ হইলে. তাহা দ্বারা উহা যে একটি রোগ তাহা নির্ণয় করা যায়। যেমন, বাহ্যিক রোগও মাঝে মাঝে আত্মিক রুচি দ্বারা ধরা যায় এবং মাঝে মাঝে ধরা যায় না। চিকিৎসা সম্পর্কিত রোগসমূহের মধ্যে যেরূপ কিছু সংখ্যক আত্মিক রুচির সহিত সম্বন্ধ রাখে, তদ্রুপ আধ্যাত্মিক রোগও আত্মিক রুচির সহিত সম্পর্ক রাখে। আত্মিক রুচি শুদ্ধ হইলেই উহাদিগকে উপলব্ধি করা যায়। ইহার একটি পরীক্ষা বলিতেছি। কোন গোনাহ্‌্র কাজ হইয়া গেলে লক্ষ্য করুন অন্তরে কি পরিমাণ দুঃখ ও কষ্ট অনুভূত হয় এবং নিজেরনফ্সকে মানুষ কি পরিমাণ তিরস্কার করে। যদি কেহ বলে, আমরা দিবারাত্র গোনাহ্‌ করি, কিন্তু কখনও মনে কষ্ট অনুভূত হয় না; তবে আমি বলিব যে, এই ব্যক্তি শুরু হইতে আজ পর্যস্ত কেবল রোগেই আক্রান্ত রহিয়াছে তাহার ভাগ্যে কখনও সুস্থতা ঘটে নাই। ফলে সুস্থতার আরাম এবং গোনাহ্‌ রোগের কষ্টও সে অনুভব করিতে পারে নাই। এই ব্যক্তি জন্মান্ধ ব্যক্তির ন্যায়। জন্মান্ধ ব্যক্তি কখনও অনুভব করিতে পারে না যে, সে অন্ধ। কেননা, দৃষ্টিহীন ব্যক্তিকে অন্ধ বলা হয়। জন্মান্ধ ব্যক্তির কখনও দৃষ্টিশক্তিই ছিল না। কাজেই সে কিরূপে নিজকে অন্ধ বলিয়া উপলব্ধি করিবে? তদ্রুপ যে ব্যক্তি কখনও সুস্থতার আনন্দ লাভ করিয়াছে, সে-ই নিজকে রোগী ভাবিতে পারে এবং রোগের কষ্ট অনুভব করিতে পারে। অতএব, গোনাহ করার পর যাহার মন মলিন হয় না, বুঝিতে হইবে যে, সে কখনও প্রফুল্লতা অর্জন করিতে পারে নাই, তাহার উচিত প্রথমে প্রফুল্পতা অর্জন করা। এর পরই দেখিতে পাইবে যে, গোনাহ্‌্র পর মনে কি পরিমাণ ব্যথা অনুভূত হয়। কমপক্ষে পরীক্ষার উদ্দেশ্যেই এক সপ্তাহের জন্য নিত্য নৈমিত্তিক কাজ ত্যাগ করিয়া কোন বরকতবিশিষ্ট বুযুর্গের খেদমতে যাইয়া দেখুক। তাহার নিকট খোদার নাম জিজ্ঞাসা করিয়া তিনি যেভাবে বলেন, সেইভাবে এক সপ্তাহ কাজে মশগুল থাকুক! কাজ আরম্ভ করার পর হইতেই সে অন্তরে নূতন অবস্থা অনুভব করিবে, যাহা পূর্বে ছিল না! এই প্রাথমিক অবস্থা এবং পূর্বের ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।