Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা ১৮১ “নামায শেষ হইলে তোমরা ভূ-পৃষ্ঠে ছড়াইয়া পড়!” শুধু খোদার এবাদতে ও তাহার সম্মুখে মাথা নত করার উদ্দেশ্যে যে জনসমাবেশ হইয়াছে, উহাকে নিদেশ দেওয়া হইয়াছে যে, কাজ শেষ হইয়া গেলে একত্রিত থাকার কোন প্রয়োজন নাই। সকলেই পৃথিবীতে ছড়াইয়া পড়। কেননা, অনর্থক সমাবেশের কারণে কোন অনর্থ দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এর পর বলেনঃ 1 ৬-৯৪ ৬০33) “এবং আল্লাহ্‌ তা'আলার অনুগ্রহ (রিষিক) অন্বেষণ কর।” উদ্দেশ্য এই যে, ছড়াইয়া যাওয়ার পর উদ্রান্তের ন্যায় ঘুরাফিরা করিও না। কেননা, ইহাতেও ফ্যাসাদের আশঙ্কা আছে; বরং তোমরা হালাল রুযী অন্বেষণ করার কাজে লাগিয়া যাও। এর পর বলেন £ 15১৫ $1 15433 “এবং খোদাকে খুব বেশী স্মরণ কর।” কেননা, খোদার নৈকট্য লাভই আসল উদ্দেশ্য । হক তা'আলার এই কালাম হইতে জানা যায় যে, অনাবশ্যক জনসমাবেশ না হওয়া উচিত। প্রয়োজনবশতঃ একত্রিত হইলে প্রয়োজন শেষ হওয়া মাত্রই সকলের বিচ্ছিন্ন হইয়া যাওয়া উচিত। চিন্তা করুন, নামাধীদের সমাবেশে কোনরূপ দাঙ্গা ফ্যাসাদের আশঙ্কাই নাই। তবে হক তা'আলা জানেন যে, মানুষ স্বভাবতই দুর্বল। ফলে এইরূপ সমাবেশেও বাদানুবাদ হওয়া বিচিত্র নহে, যদিও জুতা মারামারি না হয়। এই কারণেই সকলকে বিচ্ছিন্ন হওয়ার নির্দেশ দিয়াছেন। মোটকথা, প্রথম বিষয় হইল শান্তি স্থাপন এবং দ্বিতীয় হইল খোদার সন্তুষ্টি লাভ। এই দুইটি ছাড়া কোরআনে তৃতীয় কোন বিষয় থাকিলে উহা ইহাদের অনুসারী হইয়া আসিয়াছে সুতরাং উপরোক্ত দুইটি বিষয় ছাড়া কোরআনে অন্য কোন কিছু তালাশ সঙ্গত নহে। কোরআনে যেসব কাহিনী বর্ণিত হইয়াছে, উহাও উপরোক্ত দুইটি বিষয়ের সেবক হিসাবে। উদাহরণতঃ অমুক জাতি এইরূপ কাজ করিয়াছিল, তাহাদিগকে এই শাস্তি দেওয়া হইয়াছে। অমুক জাতি এই সৎকাজটি করিয়াছিল, ফলে তাহাদিগকে এইরূপ পুরস্কার দেওয়া হইয়াছে। আমরাও যদি এরূপ করি, তবে তদ্রুপ শাস্তি অথবা পুরস্কার পাইব। কাজেই বুঝা গেল, যেখানে ইতিহাসের ভঙ্গিতে কোন কিছু বলা হইয়াছে, সেখানে ঘটনাবলী বর্ণনা করা উদ্দেশ্য নহে; বরং উহার মৌলিক বিধানাবলীর প্রতি নিদেশ করাই লক্ষ্য । এখানেও ইব্রাহীম (আঃ)-এর দো'আ উদ্ধৃত করা হইয়াছে। ইহাতে প্রমাণিত হয় যে, ধর্মের প্রতি মনোযোগ দান করা অত্যন্ত জরুরী। আয়াতে ইহার বিস্তারিত উল্লেখ রহিয়াছে। আয়াতের তরজমা এইরূপ ঃ “হে আমাদের প্রতিপালক! আমাদের বংশধরদের মধ্য হইতে একজন রাসুল পয়দা কর। সে তাহাদিগকে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করিয়া শুনাইবে, তাহাদিগকে কিতাব ও হেকমত শিক্ষা দিবে এবং তাহাদিগকে পবিত্র করিবে!” কোরআনে এই কাহিনী উদ্ধৃত করার উদ্দেশ্য এই যে, হে শ্রোতাগণ, ইব্রাহীম (আলাইহিস্‌ সালাম) যে বিষয়গুলিকে গুরুত্ব দান করিয়াছেন এবং যাহার জন্য আমার নিকট দো'আ করিয়াছেন, এগুলিই জরুরী বিষয়। এক্ষণে জানা উচিত যে, এ জরুরী বিষয়গুলি কি? বিস্তারিতভাবে দেখিলে তাহা হইতেছে তিনটি বিষয়। (১) 1915 অর্থাৎ, পাঠ করা (২) ৪ অর্থাৎ, শিক্ষাদান এবং (৩) ৬৩১ অর্থাৎ, পবিত্রকরণ। সংক্ষেপে এইগুলি একই জিনিস। অর্থাৎ দ্বীন তথা ধর্ম। কেননা, এই সবগুলি দ্বীনেরই শাখা । দ্বীন দুইটি জিনিসের সমন্বয়ে গঠিত। একটি এল্ম বা জানা; দ্বিতীয়টি আমল বা কাজ করা। যেমন, চিকিৎসা শাস্ত্রে প্রথমতঃ জ্ঞানলাভের ও পরে তাহা আমল বা বাস্তবায়নের প্রয়োজন হয়। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।