Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ মাওয়ায়েষে আশ্রাফিয়া কেননা, এই সব সৃষ্টিবস্ত দ্বারা তওহীদের প্রমাণ উপস্থিত করাই ছিল মুখ্য উদ্দেশ্য। প্রমাণের বাক্যাবলী সর্বদা স্বীকৃত হওয়া জরুরী। এমতাবস্থায় ০:-| বহুবচন বলিলে উদ্দেশ্য প্রমাণিত না হইয়া একাধিক পৃথিবীর অস্তিত্ব একটি আলোচ্য বিষয়ে পরিণত হইয়া যাইত। একবচন বলায় এই লাভ হইয়াছে যে, যাহারা একাধিক পৃথিবীর অস্তিত্ব সম্বন্ধে অবগত, তাহারা ৯১ শব্দ দ্বারাও তাহা বুঝিতে পারে। কারণ, ইহা ০১৯ ₹- কম বেশী সবই বুঝায়! পক্ষান্তরে যাহারা অবগত নহে, তাহারা বাহ্যতঃ এক পৃথিবী দেখিয়া আসল দলীল বুঝিয়া ফেলে । অতএব, বুঝা গেল যে, শ্রোতার জন্য জটিলতা সৃষ্টি করিতে পারে এমন কোন বিষয় কোরআনে উল্লিখিত হয় নাই! বিজ্ঞানের বিষয়াদি উহাতে থাকিলে শ্রোতা উহার তথ্যানুসন্ধানে লাগিয়া যাইত। প্রত্যেকের পক্ষে উহার যন্ত্রপাতি ও আসবাবপত্র সংগ্রহ সম্ভবপর ছিল না। ফলে প্রত্যেকেই এক প্রকার জটিলতার সম্মুখীন হইয়া পড়িত। এতদ্যতীত বিজ্ঞানের বিষয়াদিতে এত বেশী মতভেদ রহিয়াছে যে, আজ পর্যন্তও কোন একটি অভিমত সুচিন্তিত রূপ পরিপ্রহ করিতে পারে নাই। মেরু অঞ্চল একটি বাস্তব ও ইন্দ্রিয়ভূত ব্যাপার। সেখানে পৌঁছার ব্যাপারে কত যে মতদ্বৈধতা দেখা দিয়াছে, তাহার হয়ন্তা নাই। এমতাবস্থায় সত্য মাসায়েলের ভিত্তি ইহাদের উপর কিরূপে কায়েম হইত? সুতরাং কোরআনকে এসব কিছু হইতে খালি রাখা ওয়াজিব । ইহাই কোরআনের সৌন্দর্য ৷ প্রত্যেক শাস্ত্রের পক্ষেই ইহা একটি সৌন্দর্য। ব্যাকরণ শাস্ত্রে চিকিৎসার বিষয় উল্লিখিত না হওয়াই ব্যাকরণ শাস্ত্র সৌন্দর্য। চিকিৎসা শাস্ত্রে কৃষি ও বাণিজ্যের বিষয়াদি না থাকাই চিকিৎসা শাস্ত্রের সৌন্দর্য। চিকিৎসা শাস্ত্রের কোন পুস্তকে যদি প্রত্যেক পাতার পর একটি করিয়া কৃষি ও বাণিজ্যের বিষয় উল্লেখ করা হয়, তবে যে কোন জ্ঞানী ব্যক্তি উহা দেখিয়া হাস্য সম্বরণ করিতে পারিবে না। কেননা, চিকিৎসা শাস্ত্রের পুস্তকে এসব বিষয় থাকা মোটেই স্থানোপযোগী নহে। এ প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়িয়া গেল। আমাদের দেশে জনৈক কবি ছিলেন। বর্তমানে তিনি ইহলোকে বাচিয়া নাই! তিনি একখানি বাজে ধরনের কাব্যগ্রন্থ রচনা করিয়াছিলেন। উহাতে দ্বাদের (০১) রদীফ (কবিতায় শামিল শব্দ) ছিল না। লোকেরা বলিল, জনাব, আপনার কাব্য গ্রন্থে (০০) দ্বাদ-এর রদীফ নাই যে? তিনি বলিলেন, অন্য কোন রদীফ হইতে একটি গযল লইয়া প্রত্যেকটি পংক্তির শেষে ০১১৪০ (কৌচি) শব্দটি যোগ করিয়া দাও। এইভাবে ছ্বাদ-এর রদীফ তৈরী করিয়া লিখিয়া দাও । চিন্তা করুন, কবি সাহেবের এই কার্যক্রম কিরূপ দৃষ্টিতে দেখা হইবে? আপনারা কি চান যে, কোরআনও তেমনি একটি কাব্যগ্রন্থ হউক, যাহাতে সমস্ত অক্ষরের রদীফ থাকে, কিন্ত পরস্পরে অসংলগ্ন £ কোরআনের শাস্তি শিক্ষাই কোরআন মাত্র দুইটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করিয়াছে। (১) সাধারণ শান্তি। ফলে দুনিয়াতে ৮১০৩ 5 ৮ 1১ -$ “কাহারও সহিত কাহারও মনোমালিন্য নাই” এর ন্যায় অবস্থা বিরাজ করিবে! আমার মতে, কোরআন যেরূপ শান্তি শিক্ষা দিয়াছে, কোন আইন কানুন তাহা পারে নাই। পরিতাপের বিষয়, বর্তমানে বিজাতীয় লোকগণ মুসলমানদিগকে কলহপ্রিয় বলিয়া আখ্যা দেয়। অথচ তুলনামূলকভাবে দেখিলে মুসলমানদের ন্যায় শান্তিপ্রিয় ও নিরাপত্তা সন্ধানী জাতি দুনিয়াতে দ্বিতীয়টি নাই। উদাহরণতঃ একটি বিষয় উল্লেখ করিতেছি। জুমুআ সম্বন্ধে কোরআন বলেঃ 85817291575550 ৯0515 15 ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।