Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা ১৭৯ প্রমাণ দ্বারা বলিয়া দিয়াছেন যে, যমীনও সাতটি । অনেকে ইহাতেও আপত্তি করিয়া বলে, আমরা পৃথিবীর সর্বত্রই ঘুরাফিরা করিয়াছি; কিন্তু অন্য কোন যমীন বা পৃথিবী কোথাও দৃষ্টিগোচর হয় নাই। যে হাদীসে একাধিক পৃথিবীর অস্তিত্বের কথা উল্লেখ করা হইয়াছে, উহাতে ০2১1 শব্দের অনুবাদ ৪1 (সমস্ত ভূখণ্ডের এক সপ্তাংশ) করিয়া থাকে। আশ্চর্যের বিষয়, কোন কোন আলেম ব্যক্তিও এইরূপ অনুবাদ লিখিয়াছেন। আমি বলি, কোরআন শরীফে যেখানে 3০ 19৮৯৭ ৬৯৪ [স্তরে স্তরে সাত আসমান) এর পর ০০ ০০০১1 ৩৯ (পথিবীও আসমানের ন্যায় সাতটি) বলা হইয়াছে, সেখানে ?১31 অনুবাদ করার অবকাশ কোথায়? হাদীসে পরিষ্কার বলা হইয়াছে যে, আসমান সাতটি এবং এক আসমান হইতে অন্য আসমানের দূরত্ব ৫০০ বৎসরের পথ। পাচশত বৎসর বলিয়া অধিক পরিমাণ বুঝানো হইয়াছে। এর পর যমীন তথা পৃথিবী সন্বন্ধেও একইরূপ বলা হইয়াছে। এখানে 431 -এর ব্যাখ্যা কিরূপে চলিতে পারে? আমরা অন্য পৃথিবী দেখি না কেন? এই প্রশ্নের উত্তর এই যে, সম্ভবতঃ অন্য পৃথিবীগুলি কোন গ্রহ হইবে। কয়েকটি গ্রহই হয়ত কয়েকটি পৃথিবী হইবে। পরিতাপের বিষয়, মুসলমানগণ স্বজাতীয় লোকদের মুখে কোন কথা শুনিলে তাহা বিশ্বাস করে না। কিন্তু এই কথাটিই বিজাতিরা বলিলে শুদ্ধ মনে করিত। এই পৃথিবী সন্বন্ধেই আলেমগণ বহুদিন যাবৎ বলিয়া আসিতেছেন; কিন্তু তাহাদের কথা কেহ কানে লয় না। এখন কিছুদিন যাবৎ বিজাতীয় পণ্ডিতগণ গ্রহ সম্বন্ধে তাহাদের অভিমত ব্যক্ত করিতেছেন। ইহাতে বুঝা যায় যে, মঙ্গলগ্রহ কোন কোন দিক দিয়া আমাদের পৃথিবীর ন্যায়। এখন মুসলমানগণ এই সব অভিমত শুধু বিশ্বাসই করে না; বরং প্রশংসা করিয়া বলে যে, ইহা বিরাট ও সর্বাধুনিক তথ্যানু- সন্ধান বটে। মোটকথা, এই সব গ্রহই ভিন্ন পৃথিবী হইতে পারে। সেখানে হয়ত কোন ভিন্ন সৃষ্টিজীব বসবাস করে। আমরা উহা নিদিষ্ট করিয়া বলিতে পারি না। আমাদিগকে তাহা বলাও হয় নাই। বলিতে কি, ইহার কোন প্রয়োজনও নাই। আমরা নিজেদের খবরই জানি না-_অন্য সৃষ্টিজীবের খবর কি ছাই জানিব? আমাদের অবস্থা তো হইল ঃ গেউ৯১ ১১১৪১ ০৮শশি ৪ - সিএ 9 ০১৫ “তুমি কি যমীনের কাজ ভালরূপে করিতেছ যে, আকাশের কাজেও মশগুল হইয়া পড়িবে £” আমাদের অবস্থা এ ব্যক্তির ন্যায়__যাহার উপর কয়েকটি ফৌজদারী মোকদামা কায়েম রহিয়াছে; কিন্তু এ বোকা নিজের চিন্তা না করিয়া সমস্ত এলাহাবাদ জিলার মোকদ্দমা সম্বন্ধে তথ্যানুসন্ধান করিয়া ফিরে। তাহার বিন্দুমাত্র জ্ঞান থাকিলে সব কিছু ছাড়িয়া শুধু নিজের মোকদামা সম্বন্ধেই চিন্তা করিত। যাহারা দুনিয়া সম্বন্ধে তথ্যানুসন্ধানে ব্যাপৃত ; কিন্তু নিজের খবর মোটেই রাখে না, তাহাদের অবস্থাও তথৈবচ। তাহাদের উপরও খোদায়ী দণ্ডবিধির অনেক গুলি ধারা আরোপিত হইতেছে! ইহা তাহাদের চরম নির্বুদ্ধিতা ও অমনোযোগিতা ছাড়া আর কি হইতে পারে? মোটকথা, আমাদিগকে যদিও বলা হয় নাই, তথাপি চন্দ্র ও মঙ্গল গ্রহে কিছু কিছু সৃষ্টিজীবের বসবাস অসম্ভব নহে। সুতরাং কোরআনের আয়াত ও হাদীস অস্বীকার করার প্রয়োজন নাই। যাক, একাধিক পৃথিবীর অস্তিত্ব যদিও প্রমাণিত ছিল, তথাপি কোরআনে ০২.২। বহুবচনে বলা হয় নাই; বরং একবচনে বলা হইয়াছে। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।