Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া যখন কোরআনের কোরআন হওয়া মানিতে পারিলে, তখন তাহাদেরই কথা অনুযায়ী ইহাও মানিয়া লও যে, পা মছেহ্‌ করিতে হয় না; বরং ধৌত করিতে হয়। বাস্তবিকই ইহা মোটা কথা যে, একটি আরবী কিতাবকে যখন আলেমদের কথায় কোরআন বলিয়া মানিয়া লওয়া যায়, তখন তাহাদের কথায় একটি মাসআলা মানিয়া নিতে দ্বিধা করা কি উচিত? প্রতাপগড়ে জনৈক ব্যক্তির সহিত আমার সাক্ষাৎ ঘটিলে সে “ফাতেহা খালফাল ইমাম' অর্থাৎ, ইমামের পিছনে মুক্তাদীদের সুরা-ফাতেহা পাঠ করা সম্বন্ধে আমাকে প্রশ্ন করিল। আমি বলিলাম, ইহা ছাড়া অন্যান্য সমস্ত মাসআলাই আপনার নিকট প্রমাণিত হইয়া গিয়াছে কি? সে কোন উত্তর দিল না। আমি বলিলাম, আপনি মুসলমান, কাজেই আমি আপনার নিকট প্রমাণ চাহিব এবং বিশ্বের সমস্ত ধর্মকে খণ্ডন করিতে বলিব। যদি আপনি কোথাও ইতস্ততঃ করেন, তবে বুঝিব, আপনি মুকাল্লিদ অন্যের অনুসারী)। আসল ধর্মের ব্যাপারেই যখন আপনি অন্যের অনুসরণ করিয়াছেন, তখন খুটিনাটি মাসআলা-মাসায়েলের ব্যাপার অনুসরণ করিতে লজ্জাবোধ করেন কেন? আসল ব্যাপার এই যে, আজকাল মানুষ কাজ করিতে চায় না। যাহারা কাজ করিতে চায়, তাহাদের আকৃতিই ভিন্নরূপ। এই কারণে আমি বলিব, কোন আলেমের নিকট কোরআন না পড়া পর্যন্ত শুধু অনুবাদ দেখিয়া লওয়াই যথেষ্ট নহে। নিজে নিজে পড়ার আগ্রহ হইলে শুধু শব্দ পড়া উচিত। কেননা, নিজে নিজে অধ্যয়ন করিয়া কোরআনের সঠিক মর্ম বুঝা সম্ভব নহে। উদাহরণতঃ, কোন ওস্তাদের নিকট না পড়িয়া আইন পরীক্ষা দিতে চাহিলে কিছুতেই পাশ করিতে পারে না। প্রশ্নের উত্তর লিখিতে বসিলেই মনের মধ্যে নানা সন্দেহ দেখা দিবে। এরূপ ক্ষেত্রে নিজস্ব জ্ঞানকে যথেষ্ট মনে করা হইবে না। সাধারণ একটি আইনের বেলায় যদি এই অবস্থা হয়, তখন কোরআন এত সস্তা হইয়া গেল কেন যে, প্রত্যেকেই ইহাতে নিজস্ব তথ্যানুসন্ধানের স্পৃহার চূড়ান্ত করিয়া দিতে চায়? এ ব্যাপারে আলেমদের মতের সঙ্গেও বিনা দ্বিধায় টক্কর দেওয়া হয়। কোরআনের আলোচ্য বিষয়বস্তুর প্রকারভেদ ঃ আমি এই সন্দেহ বর্ণনা করিতেছিলাম যে, কোরআন খুব সহজবোধ্য হইলে প্রত্যেকেরই তথ্যানুসন্ধান করার অধিকার নাই__কেন £ আসল ব্যাপার এই যে, 2: কিন্তু উহা হইতে মাসায়েল বাহির করা শ্বুবই ই ভাতে ভাল ক সহজ যে, কেহ মুজতাহিদ না হইলেও তাহা সহজেই বুঝিতে পারে। এখন বুঝুন যে, তওহীদের প্রমাণাদিতে বিজ্ঞানের বিষয়াদি উল্লিখিত হইলে বিজ্ঞান না বুঝা পর্যন্ত তওহীদ বুঝা যাইত নাঁ। বিজ্ঞান স্বয়ং প্রমাণ সাপেক্ষ বিষয় ৷ সুতরাং ইহা না বুঝিলে তওহীদ প্রমাণিত হইত না। অথচ আরবের মূর্খ মরুবাসীদিগকেও সম্বোধন করিয়া তওহীদের প্রমাণাদি বর্ণনা করা হইয়াছে, তবে তাহাদের পক্ষে তওহীদ বুঝা কিরূপে সম্ভব হইত ? কোরআনে বিজ্ঞানের আলোচনা প্রবিষ্ট করার ইহাই হইল অপকারিতা । অর্থাৎ, কোরআনের আসল উদ্দেশ্যই নস্যাৎ হইয়া যায়। কোরআনের স্থানে স্থানে অবশ্য ৩1০. আকাশসমূহ) এবং ৪০1 (যমিন) শব্দ উল্লেখিত হইয়াছে। কিন্তু ০1 শব্দটিকে বহুবচন এবং ০১1 শব্দটিকে একবচনে উল্লেখ করা হইয়াছে __যাহাতে দলীলের সূচনাতেই চিন্তাধারা বিভিন্ন দিকে ধাবিত না হইয়া যায়। এর পর স্বতন্ত্র ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।