ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা ১৭৭ সে বলে যে, ষোল দিনের বেতন এত টাকা কিরূপে হইল £ এমতাবস্থায় আপনি তাহাকে কি বলিবেন £ আপনি ইহাই বলিবেন যে, মিয়া, তুমি অঙ্কশাস্ত্র সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। তুমি ইহা বুঝিতে পারিবে না। যদি বুঝিতেই চাও, তবে প্রথম হইতে যোগ, বিয়োগ, পুরণ, ভাগ ইত্যাদি শিখিয়া লও। এর পর ইহার কারণ জিজ্ঞাসা কর। ইহাতে যদি সে বলে যে, আমি বৃদ্ধাবস্থায় অঙ্ক শিখিব__এ কেমন কথা? এমতাবস্থায় আপনি ইহাই বলিবেন যে, কারণ বুঝিবার জন্য ইহার প্রয়োজন অবশ্যই আছে। যদি সাহসে না কুলায়, তবে আমি যাহা বলিয়াছি, সত্য মনে করিয়া তাহা মানিয়া লও । এমনিতর বহু ঘটনা প্রত্যহ ঘটিতেছে। সাংসারিক ব্যাপারাদিতে কেহ কাহারও সহিত তর্কে প্রবৃত্ত হয় না। সর্বদাই অন্যের কথার অনুসরণ করা হয়। কিন্তু ধর্মীয় ব্যাপারাদিতে প্রত্যেকেই মুজ্তাহিদ সাজিয়া যায়। চিকিৎসকের কাছে গেলে সে যাহা বলে, বিনা দ্বিধায় তাহা মানিয়া নেওয়া হয়। কেহ জিজ্ঞাসা করে না যে, ব্যবস্থাপত্রে এই ওঁষধটি কেন লিখা হইল এবং এই ওঁষধটির এই পরিমাণ কেন দেওয়া হইল? ইহার কারণ এই যে, ব্যবস্থাপত্র অনুযায়ী আমল করার ইচ্ছা থাকে! প্রাণ বড় প্রিয় ধন। খুটিয়া খুটিয়া প্রশ্ন করিলে ডাক্তার চটিয়া যাইতে পারে। ফলে ওঁষধই হয়ত দিবে না। অপরপক্ষে ধর্মের বিষয়ের উপর আমল করার আন্তরিক ইচ্ছা নাই। খোদার কসম, ধর্মের উপর আমল করার ইচ্ছা থাকিলে ইহাকে নেয়ামত মনে করিত যে, তাহাকে সোজা পথ বলিয়া দেওয়ার লোকও আছে। কেননা, মানুষ যখন কোন কাজ করার আন্তরিক ইচ্ছা করে, তখন এ সম্বন্ধে অনুকূল জ্ঞান লাভকে সে গনীমত মনে করে। যে ক্ষেত্রে কাজ করার ইচ্ছা থাকে না, সেখানেই নানা দ্বিধা ও শঙ্কা দেখা দেয়। উদাহরণতঃ, এক ব্যক্তি স্টেশনে পৌঁছার রাস্তা জানে না; কিন্তু তাহাকে স্টেশনে পৌঁছিতেই হইবে। এমতাবস্থায় কোন মামূলী ব্যক্তিও যদি বলে, চলুন, আমি আপনাকে ষ্টেশনে পৌছাইয়া দেই, তবে বিনা দ্বিধায় সে তাহার সঙ্গে চলিতে থাকিবে। এক্ষেত্রে এই কথা জিজ্ঞাসা করিবে না যে, এই রাস্তাটি যে ষ্টেশনেই যাইবে এবং ষ্টেশন হইতে দূরে লইয়া যাইবে না-_-তোমার কাছে ইহার কি দলীল আছে £ ইহার কারণ এই যে, এই ব্যক্তি জানে, এরূপ ক্ষেত্রে দ্বিধা ও শঙ্কা প্রকাশ করিলে এ ব্যক্তি রাগান্বিত হইয়া তাহাকে সেখানেই ফেলিয়া চলিয়া যাইবে । ফলে সে স্টেশনে পৌঁছিতে পারিবে না। তদ্রুপ কোন বড় জংশন-ষ্রেশন যদি জানা না থাকে যে, কোন্ গাড়ীটি দিল্লী ও লক্ষ যাইবে, তবে একজন কুলীর কথায়ও পূর্ণ বিশ্বাস জন্মিয়া যায় এবং বিনা দ্বিধায় তাহার কথা মানিয়া লওয়া হয়। শুধু তাহাই নহে; বরং বিনা পয়সায় এই জ্ঞান লাভ হওয়াকে গনীমত মনে করিয়া কুলীকে ধন্যবাদ দেওয়া হয়। তবে দিল্লী অথবা লক্ষ্ষৌ যাওয়ার ইচ্ছা না থাকিলে কুলীকে নানা প্রশ্নবানে জর্জরিত করা হয় এবং তাহাকে বোকা বানাইতে গিয়া বলা হয়, হা, মিয়া, কিরূপে জানিলেন যে, গাড়ীটি কানপুরেই যাইবে এবং ঠিক দশটায়ই ছাড়িয়া যাইবে। মোটকথা, সুক্ষ্মতত্বজ্ঞান ভিত্তিক যোগ্যতা না হওয়া পর্যন্ত অন্যের অনুসরণ করা উচিত। এরূপ যোগ্যতা হইয়া গেলে তাহা নিঃসন্দেহে কল্যাণকর । তখন যে কোন প্রশ্ন নিরর৫থক না হইলে) করিতে পারে। কিন্তু আজকাল প্রশ্ন করা অভ্যাসে পরিণত হইয়া গিয়াছে। মুয়াধযিনও এমনি পা মছেহ্ করা সম্বন্ধে প্রশ্ন করিল। আমি বলিলাম, ইহা যে কোরআন, তাহা কিরূপে জানিলে £ উত্তর দিল, আলেমদের কথায় জানিলাম। আমি বলিলাম, আলেমদের কথায় ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।