ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা ১৭৫ ঘোরপেচ নাই। ব্যাপার শুধু এতটুকু যে, মানুষ ভাষাগত বৈশিষ্ট্য হইতে দৃষ্টি ফিরাইয়া বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কোরআনকে দেখে । এই কারণে যাবতীয় দর্শন শাস্ত্র অধ্যয়ন করার পূর্বে কোরআন শরীফ কোন সূক্ষ্তত্ববিদ আলেমের নিকট পাঠ করা জরুরী । নিরেট অনুবাদের সাহায্যে নিজে নিজে অধ্যয়ন করিয়া কোরআনকে সম্যকভাবে বুঝা সম্ভবপর নহে। আমার বেশ মনে পড়ে একবার জনৈক উকিল সাহেব আমার বাড়ীতে মেহমান হইয়াছিলেন। তাহার নিকট আইনের বই ছিল। আমি উহা পড়িয়া তাহার সম্মুখে একটি বিষয় সম্বন্ধে আলোচনা করিলাম। তিনি বলিলেন, ইহার এই অর্থ নহে। এখন অনুমান করুন, আমরা বুঝিতে পারি না। এমতাবস্থায় শুধু উদদু অনুবাদ দেখিয়া কোরআন শরীফ বুঝিয়া ফেলা কিরূপে সম্ভব হইতে পারে? সুতরাং যাহারা শুধু অনুবাদ দেখিয়া কোরআন বুঝিতে চায়, তাহারা মারাত্মক ভুলে পতিত আছে। এর পর সর্বনাশের উপর সর্বনাশ এই যে, যেসব অনুবাদ হিসাবেও শুদ্ধ নহে, তাহাই অধ্যয়ন করা হয়। কোরআনের “মদলুল' তথা অভীষ্ট অর্থ বহাল থাকা অনুবাদের বেলায় অত্যাবশ্যক। আজকালের অনুবাদের মধ্যে ভাষাগত বৈশিষ্ট্য রক্ষা করিতে যাইয়া বিষয়বস্তুর প্রতি মোটেই লক্ষ্য করা হয় না। অথচ কোরআনের অনুবাদে ভাষাগত বৈশিষ্ট্যের অনুসরণ করা মোটেই জরুরী নহে। কারণ, কোরআন সাহিত্য পুস্তক নহে। কোরআন আলেমদের নিকট বুঝা উচিত। কোরআনের অনুবাদকে ওঁষধের ব্যবস্থাপত্র লিখার সহিত তুলনা করা যায়। যদি অপ্রাঞ্জল শব্দ প্রয়োগ করিয়া ব্যবস্থাপত্র লিখা হয়; কিন্তু ঁষধের নাম ঠিক ঠিক লিখা হয়, তবে ব্যবস্থাপত্র উপকারী সন্দেহ নাই। পক্ষান্তরে প্রাঞ্জল শব্দ সহকারে ব্যবস্থাপত্র লিখিয়াও যদি ওষধের নাম ভূল লিখা হয়, তবে ব্যবস্থাপত্র কোন কাজে আসিবে না। ভুলবশতঃ অনুবাদে শুধু ভাষাগত বৈশিষ্ট্যের অনুসরণ করে--যদিও কোরআনের আসল অর্থ রক্ষিত না থাকে। বর্তমানে এই ধরনের বহু অনুবাদ বাজারে আত্মপ্রকাশ করিয়াছে। নাম নির্দিষ্ট করিয়া বলার প্রয়োজন নাই। তবে কোন অনুবাদ পাঠ করার পূর্বে আলেমদের নিকট হইতে জানিয়া লওয়া আপনাদের অবশ্য কর্তব্য । জানিয়া লওয়ার পরও নিজে নিজে পাঠ করাকেই যথেষ্ট মনে করিবেন না; বরং কোন উত্তাদের নিকট পড়িয়া লইবেন। কোরআন শরীফ শুদ্ধবূপে বুঝার ইহাই উপায়। মোটকথা, না বুঝিয়া কোরআন পাঠ করার ভুলটি আজকাল ব্যাপক হইয়া পড়িয়াছে। ফলে বিভিন্ন প্রশ্ন মাথাচাড়া দিয়া উঠে। নতুবা আসলে কোনও প্রশ্ন নাই। উদাহরণতঃ ৩3৪১ এ€এ আয়াতখানি দ্বারাই বুঝিয়া নিয়াছে যে, ইহা শুধু পরহ্ষগারদের জন্য হেদায়ত_-অন্যের জন্য নহে! অথচ ইহা ভুল। কোরআনের শিক্ষা এবং প্রমাণাদি ব্যাপক ও সকলের জন্য সহজবোধ্য। এখানে একটি ভিন্ন আলোচনার অবতারণা করিতেছি। আজকালের রোগ $ আলোচনাটি এই যে, এক্ষেত্রে সন্দেহ হয় যে, কোরআনের প্রমাণাদি সকলের পৃক্ষে সহজবোধ্য হইলেও প্রত্যেকেরই ইজতিহাদ করার অধিকার থাকা উচিত। সেমতে আজকাল ইজতিহাদের এত বেশী জোর যে, মানুষ অনুবাদ দেখিয়াই ইজতিহাদে প্রবৃত্ত হইয়া যায়। ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।