১৭৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া নষ্ট করিতে নিষেধ করিয়াছেন! অনর্থক সময় নষ্ট করার অপকারিতা! ও সময়ের যথাযথ সংরক্ষণ করার উপকারিতা সম্বন্ধে এই যুগে প্রায় সকলেই একমত। কিন্তু একমাত্র শরীঅতই বিষয়টি কার্ষে পরিণত করিয়াছে। অন্যান্যরা শুধু দাবীই করিয়া বেড়াইতেছে। যাক, যাহাতে কোন উল্লেখযোগ্য উপকার নাই, উহাই নিরর৫থক। কোরআন ও বৈজ্ঞানিক শান্ত্রঃ এখন বলুন, কেহ যদি প্রমাণ করিতেই পারে যে, এইভাবে মেঘ উৎপন্ন হয় এবং এইভাবে বৃষ্টি হয়, তবে ইহাতে কি কেল্লা ফতহে হইয়া গেল ? পক্ষাত্তরে এসব তত্ব জানা না থাকিলেই' কোন্ জরুরী কাজটি অসম্পূর্ণ থাকিয়া যাইবে? ইহা নিছক একটি তন্তবানুসন্ধান__যাহাতে শুধু মানব মনের তৃপ্তি, তাছাড়া যদি মানিয়াও লওয়া হয় যে, এই সব তত্বানুসন্ধানে সাংসারিক উপকার নিহিত আছে, তবে জিজ্ঞাস্য এই যে, কোরআনের আলোচ্য বিষয়বস্তুর সহিত ইহার কোন সম্পর্ক আছে কি না। ইহা মোটা কথা যে, বাদশাহদের কানুন তথা আইন বহিতে ব্যবসা ও কৃষি সম্বন্ধে আলোচনা করা হয় বটে; কিন্তু শুধু এই দিক দিয়া যে, কোন্ ব্যবসাটি বৈধ এবং কোন্টি অবৈধ! শান্তি বহাল রাখার উদ্দেশ্যে এই জাতীয় আলোচনা করা হয়। ব্যবসা এইভাবে করিতে হয়, লাভ করিবার এই এই উপায় ইত্যাদি কথা কোন আইন বহিতেই হয় না। যদি মনে করেন যে, আইনের বহিতে এই সব বিষয়ও বর্ণিত হওয়া জরুরী, তবে গভর্নমেন্টের আইন বই খুলিয়া দেখান, কোথায় ইহাদের উল্লেখ আছে £ কোরআনও শান্তি ও মুক্তির একটি আইন বহি। দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি প্রতিষ্ঠিত হউক, কোরআন তাহাই চায়। এমতাবস্থায় দুনিয়ার শীসনকর্তাদের আইন বহিতে যে সব বৈজ্ঞানিক তত্ব অনুসন্ধান করা না হয়, খোদার কালাম কোরআনে তাহা অনুসন্ধান করা খুবই অবিচারের কথা । ইহাতে বুঝা যায় যে, মানুষ আইন বহির আসল স্বরূপ বুঝিতেই পারে নাই। এই আলোচনা দ্বারা প্রমাণিত হইল যে, ভৌগলিক তত্ব ইত্যাদি উদ্দেশ্য নহে। তবে প্রয়োজন- বশতঃ গৌণ হিসাবে ইহাদের উল্লেখ হইতে পারে এবং প্রয়োজন যতটুকুই, ততটুকুই উল্লেখ হইবে। সেমতে বৈজ্ঞানিক তত্ব সম্বন্ধে এতটুকুই আলোচনা হইবে যে, এগুলি সৃষ্ট বস্ত এবং প্রত্যেক সৃষ্ট বস্তুর জন্য সৃষ্টিকর্তা অত্যাবশ্যক! এই যুক্তি উত্থাপনের জন্য এসব জিনিসের আসল স্বরূপ উদঘাটন করা জরুরী নহে; বরং উহাদের সম্বন্ধে মোটামুটি জ্ঞান হইলেই যথেষ্ট। উপরোক্ত যুক্তি এই সব বিষয়ের উপর নির্ভরশীল বলা ক্ষতিকর। কারণ, দলীলের কথাগুলি দুই প্রকার হইতে পারে_-(১) প্রমাণ সাপেক্ষ এবং €২) পূর্বনির্ধারিত সত্য । প্রমাণ সাপেক্ষ কথাগুলিও শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত সত্যের আশ্রয় গ্রহণ করে। ইহা বুঝার পর জানা দরকার যে, কোরআন ১43 ৩১ (মানবজাতির জন্য হেদায়ত) এবং ৩১০ এ৩ (পরহ্যগারদের জন্য হেদায়ত)। কোরআন কিরূপে বুঝিতে হইবে $ কোরআন পরহেযগারদের জন্য হেদায়ত__ইহাতে কেহ বুঝিবেন না যে, ইহা অপরহে্যগারদের জন্য হেদায়ত নহে। এই আয়াত সম্বন্ধে অনেকেই ভুল বুঝাবুঝিতে লিপ্ত রহিয়াছে। অপর আয়াতটি সম্বন্ধেও তাহারা ভুল বুঝিয়া থাকে। কোরআনকে দার্শনিক দৃষ্টিতে দেখাই এই সব ভূল বুঝাবুঝির বড় কারণ। এই সফরেও জনৈক ব্যক্তি আমাকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছে । আমি বলিলাম, ইহা কোন প্রশ্নই নহে; বরং ইহা ভাষাগত বৈশিষ্ট্য। অর্থ এই যে, বর্তমানে যাহাদিগকে পরহ্যেগার দেখা যায়, এই কোরআনের বদৌলতেই তাহারা পরহ্যগার হইতে পারিয়াছে। এই উত্তর শুনিয়া প্রশ্নকারী খুব আনন্দিত হইল এবং বলিতে লাগিল, এখন ব্যাপারটি আমার কাছে খুব পরিষ্কার হইয়া গিয়াছে। আসলে ইহাতে কোন ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।