Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১২ মাওয়ায়েষে আশ্রাফিয়া চাপ মানুষকে দুর্বল করিয়া ফেলিয়াছে। সুতরাং যাহার মস্তিষ্ক যত অধিক চিন্তায় মগ্ন হইবে, সে তত দুর্বল হইয়া পড়িবে। পূর্বেকার লোকদের মস্তি বাজে চিন্তা হইতে মুক্ত থাকিত। ফলে তাহাদের মস্তিষ্ক শক্তিশালী ছিল। আজকাল শৈশবের সিড়ি পার হইতেই মানুষ চিন্তার বেড়াজালে আটকাইয়া যায়। ইহার এক কারণ এই যে, প্রাচীনকাল অপেক্ষা আজকাল চিন্তাই বেশী। দ্বিতীয় কারণ এই যে, মানুষ নিজেই স্বেচ্ছায় চিন্তার বোঝা মাথায় চাপিয়া লয়। বিশেষতঃ কিছু সংখ্যক লোক চালচলনে ফ্যাশনের চিন্তায়ই মশগুল থাকে । এমন কি তাহাদের মধ্যে কাহারও কাহারও অবস্থা এরূপ দেখা যায় যে, প্রত্যেক কাজের জন্য পৃথক পোশাক-পরিচ্ছদ রাখে। খাওয়ার পৃথক, আরোহণের পৃথক, নিদ্রার পৃথক, দরবারে যাওয়ার পৃথক, পায়খানায় যাওয়ার জন্য পৃথক। পোশাক তো নয়__যেন সাক্ষাৎ বিপদ আর কি? জনৈক ব্যক্তিকে কেহ ডাকিলে সে আয়নার সম্মুখে দীড়াইয়া খুব সাজসজ্জা করিয়া বাহির হইত। এই প্রসঙ্গে একটি মজার গল্প স্মরণ হইয়া গেল। কোন এক ব্যক্তি কাচারীতে চাকুরী করিত। সে প্রাচীনপন্থী সাদাসিধা মুসলমান ছিল ব্যস্ততার কারণে তাড়াতাড়ি পাগড়ী বাধিয়া অফিসে যাওয়াই ছিল তাহার নিত্যকার অভ্যাস। ফলে পাগড়ী বিশেষ সুন্দররূপে বাধা হইত না। কাচারীর অন্যান্য কর্মচারীরা সম্মুখে আয়না রাখিয়া দীর্ঘ সময় লাগাইয়া পাগড়ী বাধিত। ফলে তাহাদের পাগড়ী চমকাররূপে বাধা হইত। একদিন কাচারীর বড় সাহেব এ ব্যক্তিকে বলিলেন “কেরানী সাহেব, আপনি কি পাগড়ী বাধিতে জানেন না? দেখুন তো, অন্যান্যরা কেমন চমৎকার পাগড়ী বাধে।” কেরানী সাহেব বলিলেন ঃ “জনাব, তাহাদের পাগড়ী তাহাদের বিবিগণ বাধিয়া দেয়, আর আমার পাগড়ী আমি নিজেই বাধিয়া লই। বিশ্বাস না হয়, এখনই সকলকে পাগড়ী খুলিয়া পুনর্বার বাধিতে বলুন। পূর্বের ন্যায় সুন্দররূপে বাধিতে না পারিলে মনে করিবেন যে, তাহারা স্বহস্তে পাগড়ী বাধে না।” বড় সাহেব সকলকে পাগড়ী খুলিয়া পুনরায় বাধিতে আদেশ দিলেন। ইহাতে কেরানী সাহেব পূর্বের ন্যায়ই বাধিলেন কিন্তু অন্যান্যরা কেহই পূর্বের ন্যায় সুন্দর করিয়া বাধিতে পারিল না। কারণ, তখন সম্মুখে আয়না ছিল না। বড় সাহেব বলিলেন ঃ “কেরানী সাহেব, আপনি ঠিকই বলিয়াছেন। বাস্তবিকই তাহারা প্রত্যহ বিবিদের দ্বারা, পাগড়ী বাধাইয়া অফিসে আসে ।” ইহাতে অন্যান্য কর্মচারীরা যারপরনাই লজ্জিত হইল। মোটকথা, কিছু সংখ্যক লোক সাজসজ্জার মধ্যেই ডুবিয়া থাকে। ফলে অসংখ্য চিন্তা তাহাদিগকে ঘিরিয়া রাখে। একে তো সাজসজ্জার ব্যয় বহনের মত টাকা-পয়সার চিন্তা, তাছাড়া সাজসজ্জাও কম ঝামেলার বিষয় নহে। ফলে তাহাদের শুধু চিন্তাই চিন্তা। একদা আমি এক স্থানে সফরে মেহমান ছিলাম। তথায় জনৈক পদস্থ অফিসারও মেহ্মান হিসাবে আগমন করিয়াছিলেন তাহার বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন পোশাক নিদিষ্ট ছিল। ফলে তিনি ভীষণ অসুবিধার মধ্যে ছিলেন। “এখন কি পরি”- সর্বদাই এই চিন্তা তাহাকে ঘিরিয়া রাখিত। দুঃখের বিষয়, তীহারা স্বাধীনতার দাবী করেন; কিন্তু তাহারা ইহা নামে মাত্রই ভোগ করিতে পারেন। প্রকৃত স্বাধীনতা তাহাদের ভাগ্যে জুটে না চিন্তার বেড়াজালে তাহারা সর্বদাই আবদ্ধ থাকেন। সত্য বলিতে কি, খোদা-প্রেমিকগণই সত্যিকার স্বাধীনতা ভোগ করিয়া থাকেন। ১৩৫ 5 ০ ১১৩7০ ০১-১০-৮৫৭৩ ১১-০৫-৭ (লঙ্গকে যীর ও লঙ্গকে বালা + নায় গমে দোষ্দ নায় গমে কালা) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।