ধর্মীয় শিক্ষার প্ররোজনীয়তা ১৭৩ ং₹শোধিত হওয়া প্রয়োজন। আয়াতে বর্ণিত হযরত ইবরাহীম (আঃ)-এর কাহিনী প্রসঙ্গে ইহাই শুনাইয়াছিলাম! জানা দরকার-যে, কোরআনে যদিও ইতিহাসের ভঙ্গিতে অতীত কাহিনী উল্লিখিত হইয়াছে; কিন্তু উদ্দেশ্য কাহিনী বর্ণনা করাই নহে; বরং ইহার মাধ্যমে আদেশ নিদেশ ব্যক্ত করাই মূল উদ্দেশ্য। কারণ, কোরআন শরীফ কোন এঁতিহাসিক গ্রন্থ নহে। ইহা একটি আধ্যাত্মিক চিকিৎসা কেন্দ্র! ইহাতে আধ্যাত্মিক রোগসমূহের চিকিৎসা বর্ণিত হইয়াছে। বিষয়টি স্মরণ রাখার যৌগ্য। কারণ, আজকাল মানুষ কোরআনের উদ্দেশ্য মোটেই বুঝে না। কোরআনে যাহা নাই, তাহাই কোরআনে তালাশ করা হয়। কেহ বিজ্ঞান তালাশ করে, আবার কেহ ভূগোল খুঁজিয়া ফিরে। যাহারা কোরআন দ্বারা এই সব প্রমাণ করার প্রয়াস পায়, তাহাদের কার্যকলাপ তো আরও বেশী আশ্চর্যজনক। কেননা, যে জানে না, সেই তালাশ করে। সুতরাং তাহার এই ভুল আশ্চর্যজনক বটে। কিন্তু যাহারা প্রমাণ করিতে প্রয়াস পায়, তাহারা যেহেতু জানিয়া বুঝিয়া ভুল করে, এই জন্য তাহাদের কাজটি বেশী আশ্চর্যজনক । প্রায়ই দেখা যায়, দর্শনের কোন নৃতন তত্ব উদঘাটিত হইলে জোরজবরদস্তি উহাকে কোরআনের অন্তুভুক্তকরত অত্যন্ত গর্বের সহিত বলা হয়-_-তেরশত বৎসর পূর্বেই কোরআন এই তত্ব সম্বন্ধে বিশ্ববাসীকে অবহিত করিয়াছে। ইহাতে কোরআনের অসাধারণ উচ্চাঙ্গ গুণসম্বলিত হওয়া সপ্রমাণ করা হয় এবং এই সব শাস্কে ইসলামী শাস্ত্র বলিয়া আখ্যা দেওয়া হয়। ইহা যারপরনাই পরিতাপের বিষয়। আমি কসম করিয়া বলিতে পারি, এই সব তথাকথিত জ্ঞানী ব্যক্তিগণ প্রকৃত ইসলামী শাস্ত্রের বাতাসেরও সাক্ষাৎ পায় নাই। বন্ধুগণ! বিজ্ঞান ও কারিগরিকে অস্বীকার করা যায় না। কিন্তু কোরআনের সহিত ইহাদের কোন সম্পর্ক আছে কিনা, তাহাই জিজ্ঞাস্য । কোরআনে ইহাদের উল্লেখ থাকিলেও তাহা গৌণ। কোরআনের প্রধান আলোচ্য বিষয় শুধু একটি। তাহা হইতেছে খোদার নৈকট্য লাভের উপায়। পর্ব উপায়সমূহের সাইত ধে সব বিষয় সম্পৃক্ত, উহাদের উল্লেখ কোথাও উদ্দেশ হিসাবে এবং কোথাও গৌণ হিসাবে হইয়াছে! উদাহরণতঃ, ধর্মীয় বিশ্বাস এবং আমলসমূহ উদ্দেশ্য হিসাবে উল্লিখিত হইয়াছে। কারণ, এগুলি নৈকট্য লাভের অন্যতম উপায়। আর কতকগুলি বিষয় আসল উদ্দেশ্যের সহিত সম্পর্কযুক্ত হওয়ার কারণে গৌণ হিসাবে উল্লেখ করা হইয়াছে। ূ উদাহরণতঃ, কোরআন একত্ববাদের দাবী করিয়া ইহার দলীলম্বরপ ০ 3১ ৩১ ৩। শা ১৯3 আয়াতখানি উল্লেখ করিয়াছে। ইহার, উদ্দেশ্য এই যে, সমস্ত সৃষ্টজগতে একত্ববাদের দলীল মওজুদ রহিয়াছে! আসলে সমস্ত সৃষ্টজগৎ কয়েকটি দিকবিশিষ্ট। প্রথমতঃ, একত্ববাদের দলীল হওয়া । দ্বিতীয়তঃ, উহার সৃষ্ট হওয়ার উপর এবং তৃতীয়তঃ, উহাতে পরিবর্তন আসার রীতিনীতি । এই তিনটি দিকের মধ্য হইতে সৃষ্টজগতের সহিত কোরআনের সম্পর্ক শুধু প্রথম দিক দিয়া। সুতরাং অন্যান্য দিক সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, যেমন, মেঘ কিরূপে উৎপন্ন হয়, বৃষ্টি কিরূপে হয় ইত্যাদি এবং এসব প্রশ্নের উত্তর কোরআনে তালাশ করে, তবে তাহা নিছক রান্তি বৈ কিছুই হইবে না। স্বয়ং এগুলি সম্বন্ধে গবেষণায় মগ্ন হওয়াও একেবারে নিরর্থক। হাদীসে বলা হইয়াছে, এ 5 এ ০৭ ১০৭ ০৯ ক “নিরর্থক কাজ কর্ম ত্যাগ করাই মুসলমানদের সৌন্দর্য।” হুযুর (দঃ)-এর এই দরকারী উক্তিটি যথাযথ পালন করিতে থাকিলে আমরা বহুবিধ জটিলতার কবল হইতে মুক্তি পাইতে পাঁরি। এই উক্তিটির শব্দের সামান্য পরিবর্তন করিলেই ইহার স্বরূপ উদঘাটিত হইয়া যাইবে। ইহার সারমর্ম এই যে, হুযুর (দঃ) অনর্থক সময় ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।