Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের প্রতি মনোযোগ দানের আবশ্যকতা ১৭১ বর্তমান যুগে শ্রদ্ধা প্রদর্শনার্থে চালচলন ও পোশাক-পরিচ্ছদে সাদৃশ্যের এত বেশী হিড়িক পড়িয়াছে যে, আলেমগণ আপ্রাণ চেষ্টা করিয়াও মানুষকে এই পথ হইতে ফিরাইতে পারেন না। অথচ ইহাতে কোন ওষরও নাই। অনেক গোনাহ্‌র কাজে বাহ্যতঃ ওযর বর্ণনা করা যায়। (ঘুষ দেওয়া কিংবা কোন কোন অবস্থায় লওয়া।) আসলে এগুলিতেও ওযর নাই। কিন্তু চালচলন ও উঠাবসায় সাদৃশ্য রাখার মধ্যে ওযর কল্পনাও করা যায় না। তা সত্বেও ইহা ত্যাগ করা কঠিন মনে হয়। কারণ, শ্রদ্ধা ইহাকে প্রিয় বানাইয়া দিয়াছে। দুনিয়াদারদের শ্রদ্ধা যদি এই রং দেখাইতে পারে, তবে হুযূর দেঃ)-এর শ্রদ্ধা উপরোক্ত রং কেন দেখাইবে না? বন্ধুগণ, বিজাতির প্রতি শ্রদ্ধার খাতিরে তাহার অনুসরণ করিতে যাইয়া হালাল-হারামেরও পার্থক্য থাকে না। অথচ হুযুর দেঃ)-এর প্রতি শ্রদ্ধা ও মহববতে আপনাদের এতটুকুও রং পরিবর্তিত হয় না। ইহার কারণ কি? সন্তোষজনক উত্তর দিন। আমি বলি, এজন্য খোদা তাআলা কোন আযাব নাই দিলেন, কিন্তু যদি কিয়ামতের দিন সম্মুখে খাড়া করাইয়া জিজ্ঞাসা করেন যে, তোমাদের অন্তরে পয়গন্বরের প্রতি বেশী শ্রদ্ধা ছিল, না দুনিয়াদার বাদশাহ্‌দের প্রতি? তবে এই প্রশ্নের কি উত্তর দিবেন? যদি বলেন, বাদশাহ্‌দের অনুসরণ শ্রদ্ধার কারণে নয়, তবে আমি বলিব, ইহা নিছক ভ্রান্তিমূলক; বরং এই অনুসরণ শ্রদ্ধার কারণেই হইয়া থাকে । সুতরাং বুঝা গেল যে, পোশাক পরিচ্ছদ এবং সর্বপ্রকার মোআমালাতেও হযরত দেঃ)-এর অনুসরণ করা দরকার। হুযূর (দঃ) বলেনঃ আমার উম্মতে ৭৩টি দল হইবে! উহাদের একটি দল ছাড়া সবগুলিই দোষখে যাইবে! যে দলটি দোযখে যাইবে না, সেইটি হইল £ ৬ 41১1০ “আমি এবং আমার ছাহাবীরা যে দলে আছি।” বলাবাহুল্য, এখানে «১ 01৮ -এর অর্থ ইহা যে, হুবহু হুযূর €(দঃ)-এর পোশাকের ন্যায় পোশাক পরিতে হইবে; বরং যে পোশাক তিনি পরেন নাই, কিন্তু অন্যকে পরিতে মৌখিক অনুমতি দিয়াছেন, উহা পরিলেও সুন্নতৈর উপর আমল হইবে। . পয়গম্বর অন্যের জন্য নমুনা হইবেন__এই গৃঢ়তত্ের প্রতি লক্ষ্য করিয়াই ইবরাহীম (আঃ) 3৬০ 8৪ ২৪ 5 “হে পরওয়ারদেগার! তাহাদের মধ্যে একজন রাসূল পাঠান” বলিয়া দো'আ করিয়াছেন। এই পর্যস্ত ভূমিকা বর্ণিত হইল। হুযূর (দঃ)-এর অবস্থা কি ছিল এখন এই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টি বাকী রহিয়া গেল। উহাতে বলা হইবে যে, আমাদের মধ্যে ধর্মকাজে যত্রু হওয়ার আগ্রহ নাই! খোদা চাহে তো উহা অন্য কোন সময় বর্ণনা করিব। এখন দোঁআ করুন, খোদা যেন আমাদিগকে সংশোধিত করেন এবং আমল করার তওফীক দান করেন। আমীন! ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।