১৭০ মাওয়ায়েষে আশ্রাফিয়া পীড়াপীড়ি সহকারে খাদ্য পরিবেশন করিতে লাগিল। এই দৃশ্য দেখিয়া ধনী ব্যক্তি বলিয়া উঠিল, মাওলানা, আজ দেখিতে ও বুঝিতে পারিলাম যে, প্রকৃত ইয্যত ধনীদের বাড়ীতে নয়-_গরীবদের বাড়ীতে গেলেই পাওয়া যায়। এইসব কারণেই হুযূর দে) গরীবদের দাওয়াত গ্রহণ করিতে ইতস্ততঃ করিতেন না। সেমতে তিনি হযরত আনাস রোঃ) কে সঙ্গে লইয়া সামান্য দর্জির বাড়ীতে চলিয়া গেলেন। মেহমানকে বসিতে দিয়া দর্জি কাপড় সেলাইয়ে লাগিয়া গেল। আজকাল মেহ্মানদের মাথার উপর সারাক্ষণ দাড়াইয়া না থাকিলে উহাতে অভদ্রতা জ্ঞান করা হয়। বন্ধুগণ, যে সব বিষয়কে আজকাল ভদ্রতা আখ্যা দেওয়া হয়, মনে হয় সেগুলি শুধু নির্মা কিংবা যাহারা মস্তি চালনার কাজ করে না, তাহাদেরই কাজ। নতুবা আজকালকার ভদ্রতা সীমাহীন বিরক্তিকর। উদাহরণতঃ গৃহকর্তা সারাক্ষণ মেহ্মানদের মাথার উপর চড়াও হইয়া থাকে। ইহাতে মনে হয়, যেন মাথার উপর পাহাড় চাপিয়া বসিয়াছে। আজকাল কেহ ইহাকে বিরক্তিকর মনে করে না। ইহার কারণ এই যে, তাহারা কোন চিন্তার কাজ করে না। তদ্ুপ অনেকেই চাকরদিগকে মেহমানের কাছে দীড়াইয়া থাকিতে আদেশ করে। চাকর এইভাবে দীড়াইয়া থাকিলে ধনীরা অস্বস্তি বোধ করে না। বুঝি না-_চাকরেরা বসিয়া বসিয়া কর্তব্য পালন করিলে ধনীদের শাহী জীকজমকে কি ভাঙ্গন দেখা দিবে? এইসব কার্যকলাপ হইতে অহঙ্কার উৎপন্ন হয়। অহঙ্কার খোদা ও বন্দার মধ্যে একটি বিরাট পর্দাস্বূপ। কোরআন শরীফের এক জায়গায় খোদা বন্দার তা'রীফ করিতে যাইয়া বলেন £ ৩১5 ০৯১ এ ৩৬৪ পে ৬ এও “খোদার এ সব বন্দা, যাহারা জমিনের উপর নম্রতা সহকারে বিচরণ করে” এই আয়াতে প্রশংসাবাচক গুণের মধ্যে সর্বপ্রথম নম্রতা এর পর যথাক্রমে নামায, মোঁআমালা (লেন-দেন) ও আকায়েদকে উল্লেখ করিয়াছেন। বিনয় ও নভ্্রতাকে সর্বপ্রথম উল্লেখ করায় বুঝা গেল যে, বিনয় ব্যতীত ঈমান থাকিতে পারে না। ইহার বিপরীতে এক জায়গায় কাফেরদের নিন্দা করিতে যাইয়া 1%25 4 তেত্যাচার ও আত্মস্তরিতা) বলিয়াছেন। মোটকথা, কেহ মূর্তির ন্যায় বসিয়া থাকুক আর তার সম্মুখে চাকর দীড়াইয়া থাকুক-_-খোদা তাহা মোটেই পছন্দ করেন না। খাওয়ার সময়ও এই ধরনের লৌকিকতা প্রদর্শন করা হয়। দর্জি সম্মানিত মেহ্মানদিগকে বসাইয়া যাহা করিল, উহাকে আজকাল অভদ্রতা আখ্যা দেওয়া হইবে। হযরত আনাস (োঃ) বলেন, হুযূর (দঃ) .বাছিয়া_বাছিয়া লাউয়ের টুকরা খাইতেছিলেন। তাহাকে লাউ পছন্দ করিতে দেখিয়া সেই দিন হইতে আমিও লাউকে অত্যন্ত ভালবাসি। ইহাকেই বলে মহববত। বিষয়টি আমাদের কাছে আশ্চর্যজনক ঠেকিতে পারে। কারণ, হুযূর দেঃ)-এর প্রতি আমাদের ততটুকু মহব্বত নাই। নতুবা মহববত এমনই জিনিস যাহার ফলে প্রেমাস্পদের প্রত্যেকটি অঙ্গ-ভঙ্গি প্রিয়তম বলিয়া মনে হয়। শ্রদ্ধার প্রতিক্রিয়া বর্তমান যুগের শ্রদ্ধার দৃষ্টান্ত ইহাতে পাওয়া যায়। বিশ্বস্ত সুত্রে জানা গিয়াছে যে, হিন্দুস্থানী শাসক গোষ্ঠীর জনৈক উচ্চ পদস্থ ব্যক্তি খোড়াইয়া চলিতেন। ফ্যাশন পৃূজারীরাও তাহার দেখাদেখি খোঁড়া হইয়া চলিতে শুরু করে। একজন বাদশাহর থুকু দাড়ি ছিল! ফলে বহুদিন পর্যন্ত মানুষ তাহার ন্যায় থুকু দাড়ি রাখিত। সম্ভবতঃ তাহারা দো'আও করিত-_ যাহাতে তাহাদের দাড়িও তদ্রুপ হইয়া যায় কিংবা তাহারাও খোড়া হইয়া যায়। ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।