১৬৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া অন্তরালে রাখার উদ্দেশ্যে পর্দা হিসাবে তাবীয ব্যবহার করিলেন। আল্লাহ্ তা'আলার নিয়মও তাহাই তিনি যখন অলৌকিক ঘটনা প্রকাশ করিতে চান, তখন উহাকে জড়ত্বের পর্দায় টাকিয়া প্রকাশ করেন। যেমন, বৃষ্টির জন্য মেঘের সৃষ্টি করেন ইত্যাদি। এই নিয়ম অনুযায়ী পীর সাহেবও তাবীয লিখিয়া খাদ্য-দ্রব্যের উপর রাখিয়া দিলেন। অতঃপর বলিলেন, ইহা হইতে লইয়া রান্না করিবে। সেমতে বহু দিন পর্যন্ত পাকানোর পরও এ খাদ্যদ্রব্য শেষ হইল না। হযরত শাহ্ আবুল মাঁআলী রেঃ) সফর শেষে বাড়ীতে আসিলেন। একদিন বলিতে লাগিলেন, বহুদিন যাবৎ বাড়ীতে উপবাস হয় না। ব্যাপার কি? তাহার কন্যা আদ্যোপান্ত বৃত্তান্ত পিতাকে জানাইয়া দিলেন। ঘটনা শুনিয়া শাহ্ সাহেব মহা ফাপরে পড়িলেন। কি করা যায়-_তাবীয ব্যবহার করা রুচিবিরুদ্ধ, আবার ব্যবহার না করা পীরের তাবীষের প্রতি ধৃষ্টতা প্রদর্শন! এই পরস্পর বিরোধী অবস্থায় তিনি অস্থির হইয়া পড়িলেন। সত্যিই বুযুর্গদের মধ্যে পরস্পর বিরোধী অবস্থার সমাবেশ ঘটিয়া থাকে! এ প্রসঙ্গে আরও একটি গল্প মনে পড়িয়া গেল। একদা আমাদের হযরত কেব্লা হাজী এমদাদুল্লাহ্ সাহেব (রঃ) বলিতেছিলেন যে, আরাম- আয়েশ যেরূপ নেয়ামত, তদ্রুপ বিপদাপদও খোদার নেয়ামত। ঠিক সেই মুহুর্তে জনৈক ব্যক্তি উপস্থিত হইল। তাহার হাতে যখম ছিল এবং সে খুব যন্ত্রণা ভোগ করিতেছিল। সে আসিয়াই বলিল, আমার জন্য দোঁআ করুন। তখন আমার মনে এই খটকা হইল যে, হযরত এই ব্যক্তির জন্য কি দো'আ করিবেন £ আরোগ্য লাভের দো'আ করিলে তাহা এই মাত্র বলা উক্তির বিরুদ্ধে যাইবে । দো'আ না করিলে আবেদনকারী ব্যক্তির প্রতি উপেক্ষা প্রদর্শন হইবে। বুযুর্গদের কাহারও প্রতি উপেক্ষা প্রদর্শন খুবই নিন্দনীয় ব্যাপার। হযরত বলিয়া উঠিলেন, সকলেই দো'আ করুন-_হে খোদা! কষ্টও এক প্রকার নেয়ামত, আমরা তাহা জানি; কিন্তু দুর্বলতাবশতঃ এই নেয়ামত ভোগ করার মত ধের্য আমাদের নাই। কাজেই এই নেয়ামতকে সুস্থতায় পরিবর্তিত করিয়া দাও। তদ্রুপ শায়খ আবুল মা'আলীও বলিলেন, তাবীষ হযরতের “তাবার্রুক' প্রেসাদ), আমার মাথা উহার উপযুক্ত স্থান। এই বলিয়া তিনি তাবীয মাথায় বাধিয়া লইলেন এবং খাদ্য-দ্রব্য গরীবদের মধ্যে ভাগ করিয়া দিতে আদেশ দিলেন। হুযুর (দঃ)-এর সামান্য খাদেমেরই যখন এই অবস্থা, তখন হুযুরকে কে গরীব বলিতে পারে ? দারিদ্র্য সত্তেও তিনি একবার নিজের তরফ হইতে এক শত উট যবেহ করিয়াছিলেন। অতএব, নিজে গরীব ছিলেন বলিয়া গরীবের বাড়ীতে দাওয়াত খাইতে গিয়াছেন-_এই বলিয়া কেহ যুক্তি পেশ করিতে পারিবে না। হুযুর (দঃ) বিশ্বাস ও বাস্তব উভয় ক্ষেত্রে “সুলতান ছিলেন। সন্ধি, যুদ্ধ ইত্যাদি তাহারই নিদেশে সম্পাদিত হইত। এতদ্সত্তেও তিনি নির্বিকার চিন্তে দর্জির বাড়ীতে চলিয়া যান। আজকাল আমরা দরিদ্রদের বাড়ীতে যাইতে এমন কি তাহাদিগকে “আস্সালামু আলাইকুম” বলার অনুমতি দিতেও কুষ্টাবোধ করি। কোন এক ছোট শহরে জনৈক নাপিত একজন ধনী ব্যক্তিকে “আস্সালামু আলাইকুম” বলায় ধনী ব্যক্তি তাহাকে চপেটাঘাত করিয়া বলিল, হতভাগা, তুই এতই যোগ্য হইয়া গিয়াছিস যে, আমাকে “আস্সালামু আলাইকুম" বলার সাহস হইয়া গেল? “হযরত সালামত” বলিবে। নামাযের সময় হইলে নাপিত নামায শেষে 'আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ, বলার পরিবর্তে সজোরে “হযরত সালামত ওয়া রাহ্মাতুল্লাহ্ বলিয়া সালাম ফিরাইল। ইহাতে অন্যান্যরা বিস্মিত ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।