ধর্মের প্রতি মনোযোগ দানের আবশ্যকতা ১৬৭ ১০১ ১৪19৯ ৮১০০৯ ০৯০৫১ ৬৮৫55 কন ০৬০9৯ ১ ৮৮91১৯০ ০৪০০৪ (শরীফ গর মুতাওয়াষে' শাওয়াদ খিয়াল মবন্দ * কেহ পায়েগাহে রফীয়াশ যয়ীফ খাহাদ শুদ) “সন্ত্রস্ত ব্যক্তি নম্রতা অবলম্বন করিলে তাহার উচ্চমর্যাদা হাস পাইবে_ এরূপ ধারণা করিও না।” হযরত ইবরাহীম আদহাম বিশাল সান্ত্রাজ্যের মায়া ত্যাগ করিয়াছিলেন। ইহাকে কেহ দারিদ্র্য বলিতে পারিবে কি? হুযুর (দঃ)-ও তদ্রুপ স্বেচ্ছায় দারিদ্রযকে, বরণ করিয়াছিলেন। হযরত জিবরায়ীল (আঃ) তাহাকে বলিয়াছিলেন, আপনি চাহিলে খোদা তা'আলা ওহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করিয়া দিবেন এবং উহা আপনার সঙ্গে সঙ্গে চলিবে। আপনি বলিতে পারেন, ওহুদ পাহাড় কিরূপে সঙ্গেসঙ্গে চলিত? শুনুন, আপনার মতে পৃথিবী যদি ঘূরিতে পারে, তবে ওহুদ পাহাড় সঙ্গেসঙ্গে চলিবে ইহাতে বিস্ময়ের কি আছে? যদি বলেন, পৃথিবী সূর্যের আকর্ষণে ঘুরে, তবে হুযুর দেঃ)-এর দেহেরও এরূপ কোন আকর্ষণ থাকিলে ক্ষতি কি? বিজ্ঞানের গবেষণা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নাই। আকর্ষণের জন্য দেহ বিশাল হওয়ারও প্রয়োজন নাই। বিষয়টি আপনাকে বুঝাইবার উদ্দেশ্যে আকর্ষণের কথা বলিয়াছি। নতুবা যে ব্যক্তি খোদার প্রতি বিশ্বাসী, তাহার পক্ষে কোন আকর্ষণে বিশ্বাস স্থাপন করার প্রয়োজন নাই। জিবরারীলের প্রস্তাবের উত্তরে হুযুর দেঃ) বলিলেন ঃ আমার একান্ত মনোবাঞ্চা এই যে, একদিন পেট ভরিয়া আহার করি ও একদিন অনাহারে থাকি। হুযুর দেঃ)-এর এই মনৌবাঞ্চার মধ্যে যে কি গুঢ়তত্ব নিহিত আছে, চিন্তা করিলেই তাহা হৃদয়জগম করা যায়। তিনি জানিতেন যে, তাহার: উন্মত তাহাকে মনে-প্রাণে ভালবাসিবে! কাজেই তিনি দুনিয়াদারী পছন্দ করিলে তাহার উন্মতও দুনিয়া উপার্জনকে সুন্নত মনে করিয়া লইত। ফলে দুনিয়ার অনিষ্ট হইতে আত্মরক্ষার শক্তি হারাইয়া গোটা উম্মত ধ্বংস হইয়া যাইত উদাহরণতঃ, জনৈক কামেল ব্যক্তি সর্প ধরিবার মন্ত্র জানেন। সর্প তাহার কোন ক্ষতি করিতে পারিবে না--সে বিষয়ে তিনি নিশ্চি্ত। তা সত্ত্বেও তিনি সর্প ধরেন না৷ কারণ, তাহা হইলে তাহার ছেলেও দেখাদেখি সর্পের মুখে অঙ্গুলি টুকাইয়া দিবে। অতএব, হুযূর দেঃ) আমাদের খাতিরে দারিদ্র্য ও কষ্ট সহ্য করিয়াছেন। ইহাকে অনিচ্ছাকৃত দারিদ্র্য বলা যায় না; বরং ইহা নিরেট ইচ্ছাকৃত দারিদ্র্য! একটি কাহিনী $ এ প্রসঙ্গে হযরত শাহ আবুল মঁআলী (র$ঃ)-এর একটি কাহিনী মনে পড়িল। তাহার বাড়ীতে প্রায়ই উপবাস থাকিত। একদা তাহার গীর সাহেব বাড়ীতে মেহমান হইলেন। ঘটনাক্রমে সেই দিনও উপবাস ছিল! তদুপরি শাহ্ আবুল মা'আলী বাড়ীতে ছিলেন না। বাড়ীর লোকজন প্রতিবেশীদের নিকট কর্জ চাহিয়াও কিছু পাইল না। আরও কয়েক জায়গায় লোক পাঠানো হইল; কিন্তু কোথাও ধার পাওয়া গেল না। পীর সাহেব কয়েকবার লোক আসা যাওয়া করিতে দেখিয়া ব্যাপার কি জানিতে চাহিলেন। উত্তরে জানা গেল যে, অদ্য বাড়ীতে খাওয়া- দাওয়ার কিছু নাই। তিনি নিজের কাছ হইতে কয়েকটি টাকা দিয়া লোকটিকে বলিলেন, বাজার হইতে খাদ্য-দ্রব্য কিনিয়া আন। হা, আনার পর আমাকে দেখাইও । সেমতে খাদ্য-দ্রব্য কিনিয়া তাহার সম্মুখে উপস্থিত করা হইলে তিনি একটি নক্সাযুক্ত তাবীয লিখিয়া উহাতে রাখিয়া দিলেন। আসলে তিনি সরাসরি “তাছার্রুফণ (ক্ষমতা প্রয়োগ) করিয়াছিলেন! তবে উহাকে লোক চক্ষুর ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।