Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া আমি পিতৃশোকে শোকাকুল, তখন আপনারা লুটতরাজ করার উদ্দেশ্যে আমার বাড়ীতে একত্রিত হইয়াছেন। জিজ্ঞাসা করি, ইহাই কি ইনছাফ ? আপনাদের লঙ্জা-শরম বলিতে কিছুই নাই? অতঃপর সে বলিল, এখন খাওয়া আরন্ত করুন-_আমার বক্তব্য শেষ হইয়াছে। এই কথা শুনার পর সকলে উঠিয়া গেল এবং পৃথক জায়গায় বসিয়া প্রচলিত কুপ্রথা সম্বন্ধে আলোচনার সিদ্ধান্ত হইল। সে মতে বহুলোক একত্রিত হইয়া সর্বসম্মতিক্রমে এই সকল কুপ্রথা চিরদিনের জন্য রহিত করিয়া দিল। আর এঁ তৈয়ারী খাদ্য দরিদ্রদিগকে বন্টন করিয়া দেওয়া হইল । কেরানা আমাদের পার্শ্ববর্তী একটি ছোট শহর। সেখানকার জনৈক হাকীম সাহেব বলেন, একদা আমার কাছে জনৈক গোয়ালা উপস্থিত হয়। তাহার পিতা রুগ্ন ছিল। সে বলিতে লাগিল, হাকীম সাহেব, যে ভাবেই হউক এবারকার মত তাহাকে ভাল করিয়া দিন। দেশে বড় দুভিক্ষ। বুড়া মারা গেলে সে জন্য দুঃখ নাই, কিন্তু চাউলের যে চড়া দাম! সমাজ খাওয়াইব কিরূপে-_ সেটি হইল বড় সমস্যা । তবুও সুখের কথা, এইসব কুপ্রথা যে বাস্তবিকই নিন্দনীয়, তাহা আজকালকার অনেক যুবকই বুঝিয়া ফেলিয়াছে। তাহারা অন্যান্যকে এ ব্যাপারে বিরত রাখিতেও চেষ্টা করে। অবশ্য তাহারা যে সদুদ্দেশ্যে এরূপ করে, তাহা বলা যায় না। মৃতদের অপেক্ষা জীবিতদের প্রতিই তাহাদের দরদ বেশী। মৃত স্ত্রীর জন্য খরচ না হইলে সেই টাকা হারমোনিয়ম, টেবিল, চেয়ার ইত্যাদি বাবদ খরচ করা যাইবে-_এই হইল তাহাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে বাধা দান করা কিছুতেই প্রশংসনীয় হইতে পারে না, তবুও তাহাদিগকে অন্যদের তুলনায় ভাল বলিতে হইবে। আজকাল বাস্তবিক পক্ষেই মানুষের বুদ্ধিজ্ঞান কিছুটা আলো পাইয়াছে। এই আলো যথেষ্ট নহে। ইহার সহিত পরিশিষ্ট যোগ হইলেই ইহা যথেষ্ট হইবে । অর্থাৎ, প্রকৃত বুদ্ধিমানের বুদ্ধিও এই প্রেরণায় পথপ্রদর্শক হইতে হইবে। প্রকৃত বুদ্ধিমান তিনিই, যাহার সম্বন্ধে বলা হইয়াছেঃ (খল্ক আতফালআন্দ জুয মস্তে খোদা + নীস্ত বালেগ জুষ রাহীদা আয হাওয়া) “খোদার আশেক ব্যতীত সকলেই শিশু। কুপ্রবৃত্তি হইতে মুক্ত ব্যক্তি ছাড়া কেহই বালেগ নহে। অতএব, কুপ্রবৃত্তি হইতে মুক্ত ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান। কত ব্যাখ্যা করা যায়? মোটকথা এই যে, হুযুর (দঃ) আমাদের জন্য নমুনা হিসাবে প্রেরিত হইয়াছেন। আমরা এই নমুনার মত হইয়াছি কিনা- সর্বাবস্থায় তাহা ভাবিয়া দেখা দরকার । হুযূর দেঃ)-এর দারিদ্র্য ঃ জনৈক দর্জির বাড়িতে হুযূর (দঃ)-এর দাওয়াত ছিল। আজকাল আমাদের শান-শওকত যারপরনাই বাড়িয়া গিয়াছে। আমরা গরীবের বাড়ীতে যাইতে কিংবা গরীবকে নিজ বাড়ীতে দাওয়াত করিতে ভীষণ লজ্জাবোধ করি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যাহারা একটু উচ্চপদে সমাসীন, তাহারা নিজ জ্ঞাতি-গোষ্ঠীর গরীবদিগকে কাছে ডাকিতে কিংবা তাহাদের কাছে বসিতে অপমান বোধ করে। অথচ হুযুর (দঃ)-কে দেখুন, তিনি একজন দর্জির বাড়ীতে চলিয়া গেলেন। হুযুর দেঃ) গরীব ছিলেন বলিয়া কাহারও ধারণা থাকিলে (নোউযুবিল্লাহ্‌) তাহার জানা উচিত যে, তাহার দারিদ্র্য ছিল ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত নহে। অনিচ্ছাকৃত দারিদ্র্যই আসল দারিদ্র্য । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।