ধর্মের প্রতি মনোযোগ দীনের আবশ্যকতা ১৬৫ পানি আনিয়া দেন। ইহাতে বুঝা যায় যে, এ মজলিসে হযরত আলীও উপস্থিত ছিলেন। আজকালকার মহিলারা ইহাকে একেবারেই না-জায়েয মনে করে। এই ধরনের আরও বহু মূর্খতা প্রচলিত আছে। মহিলাদের ধারণা যে, স্বামীর নাম উচ্চারণ করিলে বিবাহ ভাঙ্গিয়া যায়। তাহাদের মতে ইহা একেবারেই না-জায়েষ। আশ্চর্যের বিষয়__নাম লওয়া বেআদবী; কিন্তু স্বামীর সহিত ফরফর করিয়া কথা বলা ও ধৃষ্টতা করা মোটেই বেআদবী নহে। তদ্রুপ স্বামীর সহিত ঝগড়া করা, অন্যান্য মহিলাদিগকে গালিগালাজ করা ইত্যাদি না-জায়েষ নহে। কোন কোন মহিলা ইহার এত বেশী পাবন্দী করে যে, কোরআন তেলাওয়াত কালে এ শব্দ আসিয়া পড়িলে উহা পড়ে না। তাহাদের ধারণা-_-কোরআনে তাহাদের স্বামীর নামই লিখিত আছে। আরও এক ধাপ অগ্রসর হইয়া কোন কোন মহিলা স্বামীর শহরের নামও উচ্চারণ করে না এবং স্বামীর নামের মত যে সব শব্দ আছে, তাহাও বলে না। জানি না, এগুলি না-জায়েয হইয়া ধৃষ্টতা করা কিরূপে জায়েয হইয়া গেল? মোটকথা, হুযুর (দঃ) আপন কন্যার বিবাহ দ্বারা আমাদিগকে দৃষ্টান্ত দেখাইয়াছেন। শোক প্রকাশে হযরত (েঃ)-এর দৃষ্টান্ত হুযুর (দঃ) শোক প্রকাশ করিয়াও দৃষ্টান্ত দেখাইয়াছেন। তাহার ছাহেবজাদা ইবরাহীম (রাঃ)-এর এন্তেকাল হইলে তিনি নিজেও আহাজারী করেন নাই এবং অন্যকে এরূপ করিতে অনুমতি দেন নাই। তিনি শুধু কয়েক ফোটা অস্র বিসর্জন করিয়া বলেনঃ ০১২১২ 72১9৮ 4৪১৯ ৮| “হে ইবরাহীম! তোমার বিয়োগ-ব্যথায় আমরা সত্যিই মর্মাহত” এই বলিয়া তিনি এক স্থানে উপবিষ্ট থাকেন এবং আগন্তকরা আসিয়া সমবেদনা প্রকাশ করিতে থাকে। মৃত্যজনিত ব্যাপারে আমাদেরও সাস্ত্বনা দেওয়া ও ছওয়াবরেসানী করা উচিত। এই দুইটি কাজ সুন্নত। এ ছাড়া যতকিছু করা হয়, সমস্তই অনর্থক বৈ কিছুই নহে। উদাহরণতঃ, দূরদেশ হইতে মেহমান আসা, দশম দিন ও চল্লিশতম দিনের অনুষ্ঠানে যোগদান হওয়া । নারী যেন ইন্দতের যমানায় কোন নির্জন কক্ষে আবদ্ধা ছিল। এখন সকলে মিলিয়া উহার তালা ভাঙ্গিতে হইবে। ূ বুলন্দশহর জিলার জনৈক ধনী ব্যক্তির এন্তেকাল হইলে তাহার পুত্র এই সব কুপ্রথা উচ্ছেদ করিতে মনস্থ করিল। এই উদ্দেশ্যে সে পিতার মৃত্যুতে কিছুই না করার পথ ধরিল না; বরং একটি অভিনব কর্মপন্থা গ্রহণ করিল। সে দেশপ্রথা অনুযায়ী সমাজের সকলকেই ভোজের নিমন্ত্রণ করিল এবং উৎকৃষ্ট ধরনের ঘৃতপক্ খাদ্য প্রস্তুত করাইল। বড়লোকদের জন্য ইহাও একটি বিপদ বটে। “ঘি'-এর নদী বহাইয়া না দেওয়া পর্যন্ত তাহাদের আয়োজনকে আয়োজনই মনে করা হয় না। গরীবরা খোদার ফযলে এই বিপদ হইতে মুক্ত। আমি একবার ঢাকা পৌঁছিয়া জানিতে পারিলাম, তথায় এক সের গোশ্তের মধ্যে এক সের ঘি খাওয়া হয়। আমি তাহা- দিগকে বলিলাম, জনাব, ঘি বেশী খাওয়ার জিনিস নহে। নতুবা জান্নাতে দুধ ও মধুর ন্যায় ঘি-এরও একটি নহর থাকিত। মোটকথা, সমস্ত নিমন্ত্রিত মেহমান উপস্থিত হইলে হাত ধুয়াইয়া সকলের সম্মুখে খাদ্য সাজানো হইল। খাওয়া আরম্ভের অনুমতি দানের পূর্বে মৃতব্যক্তির পুত্র বলিতে লাগিল, আপনারা অবগত আছেন যে, আমার শ্রদ্ধেয় পিতার এন্তেকাল হইয়াছে। আমি আজ পিতৃছায়া হইতে বঞ্চিত। ইহা যে নিদারুন মনঃকষ্ট্রের কারণ, তাহা বর্ণনা সাপেক্ষ নহে। বন্ধুগণ, আজ যখন ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।