Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া বিবাহের দৃষ্টান্ত ঃ খোদা তা'আলা বিবাহেও একটি দৃষ্টান্ত (অর্থাৎ, হযরত ফাতেমা যাহরার বিবাহ) আমাদিগকে দেখাইয়াছেন। উহাতে না বরযাত্রী আসিয়াছিল, না লাল চিঠি পাঠানো হইয়াছিল এবং না ডোম ও নাপিত গিয়াছিল। উহাতে ঘটকের সাহায্যেও বিবাহের পয়গাম দেওয়া হয় নাই; বরং বর নিজে তাহা লইয়া গিয়াছিল! হযরত আবু বকর ও হযরত ওমর (রাঃ) তাহাকে পাঠাইয়া দেন। প্রথমতঃ, হযরত ফাতেমার জন্য হযরত আবু বকর ও হযরত ওমর (রাঃ) বিবাহের প্রস্তাব করেন। তাহাদের বয়সের আধিক্যের প্রতি লক্ষ্য করিয়া হুযুর (দঃ) ওযর করেন। আল্লাহু আকবার! চিন্তা করার বিষয় বটে। এইভাবে হুযুর দেঃ) আমাদিগকে সুক্ষ সূক্ষ্ম বিষয়ের শিক্ষাদান করিয়াছেন। এই বুযুর্গদ্ধয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া তিনি আমাদিগকে শিক্ষা দিয়াছেন যে, কন্যার বিবাহের সময় পাত্রের বয়সের সমতার প্রতিও বিশেষভাবে লক্ষ্য রাখিবে। জনৈকা নবযুবতীর বিবাহ জনৈক বৃদ্ধের সহিত সম্পন্ন হইয়াছিল। যুবতী বলিত, তিনি সম্মুখে আসিলে আমি খুবই লজ্জী অনুভব করি! মনে হয়, যেন দাদা আসিলেন। অধিকাংশ মেয়ে স্বামীর বয়সের পার্থক্যের দরুন বদস্বভাবে লিপ্ত হইয়া যায়। কারণ, স্বামীর সহিত তাহাদের আন্তরিক সম্পর্ক থাকে না। বলুন, হযরত আবু বকর ও ওমর (রাঃ) হইতে শ্রেষ্ঠ কে? কিন্তু শুধু বয়সের প্রতি লক্ষ্য করিয়া হুযুর দেঃ) অস্বীকৃতি জ্ঞাপন করেন। তাহারা উভয়ের এই মর্যাদা লাভ হইতে নিরাশ হইয়া আলী (রাঃ)-কে যাইয়া ধরিলেন এবং বলিলেন, হুযূর দেঃ) এই বিশেষ কারণে আমাদের ব্যাপারে সম্মত হন নাই। তুমি অল্প বয়স্ক, কাজেই তুমি পয়গাম দিলেই ভাল হইবে। শায়খাইন [হযরত আবু বকর ও ওমর (রাঃ)] হযরত আলীর শক্র ছিলেন বলিয়া যাহাদের অন্ধ বিশ্বাস রহিয়াছে__এই ঘটনা পাঠ করিয়া তাহাদের চক্ষু খুলিয়া যাওয়া উচিত। মোটকথা, হযরত আলী রোঃ) দরবারে পৌঁছিয়া এক কোণে চুপ করিয়া বসিয়া রহিলেন। হুযুর (দঃ) বলিলেন, আলী ! আমি জানি তুমি কি উদ্দেশ্যে আসিয়াছ। ফাতেমার বিবাহ তোমার সহিত করিয়া দেওয়ার জন্য খোদা তা'আলা আমাকে নির্দেশ দিয়াছেন। অতঃপর হযরত আলী চলিয়া আসিলেন। একদিন হযরত দঃ) দুই চারি জন ছাহাবীকে একত্রিত করিয়া খোতবা পাঠ করতঃ বিবাহ পড়াইয়া দিলেন। হযরত আলী তথায় উপস্থিত ছিলেন না। এই কারণে বলিলেন, আলী মঞ্জুর করিলেই বিবাহ হইবে। হযরত আলী ইহা জানিতে পারিয়া ততক্ষণাৎ মঞ্জুরী প্রদান করিলেন। অতঃপর হযরত দেঃ) উম্মে আয়মন বাদীর সহিত নববধূকে হযরত আলীর বাড়ীতে পাঠাইয়া দিলেন। ইহাতে না পান্ধী ছিল না বরযাত্রী। পরদিন হযরত দেঃ) স্বয়ং হযরত আলীর বাড়ীতে উপস্থিত হইয়া কন্যা ফাতেমার নিকট পানি চাহিলেন। তিনি উঠিয়া পিতাকে পানি দিলেন। আজকাল আমরা এই আড়মন্বরহীনতাকে একেবারে ত্যাগ করিয়াছি। বিবাহের পর দীর্ঘকাল পর্যন্ত কনে মুখের উপর হাত রাখিয়া বসিয়া থাকে । আমি বলি, মুখের উপর হাত রাখার পরিবর্তে হাতের উপর মুখ রাখা উচিত। যাহাই বলা হউক, কনের মুখ ঢাকিয়া রাখা হয়। তাহাকে এত বেশী কোণঠাসা করিয়া রাখা হয় যে, সে নামাযও পড়িতে পারে না। খোদার হাতে বন্দার যেভাবে থাকা উচিত নাপিতানীর হাতে ঠিক সেইভাবে রাখা হয়। মহিলারা আসিয়া তাহার মুখ দর্শন করিয়া ফিস দেয়। ছিঃ! কি নিললজ্জ ব্যাপার! আজকাল নিয়মানুবর্তিতার এই হইল অবস্থা। অথচ হযরত ফাতেমা (রোঃ) বিবাহের পরদিনই স্বামীর বাড়ীতে কাজ আরন্ত করিয়া দেন। এর পর হুযুর (দঃ) হযরত আলীকেও পানি আনিতে বলিলে তিনি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।