Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের প্রতি মনোযোগ দানের আবশ্যকতা ১৬৩ ইহার উত্তরে আমি বলিতে চাই যে, চালচলন যদিও হযরতের চালচলনের ন্যায় হওয়া জরুরী, তথাপি ইহাতে একটু ব্যাপকতা আছে। ইহার ব্যাখ্যা এই যে, পোশাক-পরিচ্ছদ সম্বন্ধে রাজা বাদশাহদেরও বিশেষ আইন-কানূন আছে। উহাতে পরিধেয় পোশাকের প্রকার অপরিধেয় পোশাকের প্রকার হইতে অনেক কম। উদাহরণতঃ বিভিন্ন প্রকারের পোশাক থাকা সত্বেও পুলিশের জন্য শুধু বিশেষ এক প্রকার পোশাক পরার আইন প্রচলিত আছে। যে সব পোশাক পুলিশের জন্য নিষিদ্ধ উহাদের সংখ্যা অনেক বেশী। কেননা, বিশেষ প্রকার পোশাক ছাড়া সব পোশাকই পুলিশের জন্য নিষিদ্ধ। সে মতে কোন পুলিশের পোশাকে পাগড়ী না থাকিলে সে দণ্ডিত হয়। কারণ, পাগড়ীও তাহার পোশাকসমূহের অন্যতম । প্রশ্নকারী ভাইগণ মনে করেন যে, খোদার আইনও এইরূপ সন্ীর্ণ হইয়া থাকে- যাহাতে শুধু বিশেষ ধরনের টুপী, পাঞ্জাবী ইত্যাদি থাকিবে। সঙ্কীর্ণ না হইলে তাহাদের মতে সকল প্রকার পোশাকই জায়েয । বন্ধুগণ, নিঃসন্দেহে শরীঅতের দৃষ্টিতে পোশাক নিরিষ্ট। কিন্তু তাহা এইভাবে যে, নিষিদ্ধ পোশাক কম এবং জায়েয পোশাক বেশী; অর্থাৎ, যে সব পোশাক না-জায়েয তাহা গণনা করত অবশিষ্ট সকল পোশাককেই জায়েয রাখা হইয়াছে। ইহা খোদা তা'আলার বিশেষ অনুগ্রহ বৈ কিছুই নহে! কেননা, যদি নির্দেশ হইত যে, প্রত্যেককেই একটি কাবা, একটি জামা ও একটি পাগড়ী পরিতে হইবে, তবে দরিদ্র লোকগণ মহা বিপদে পড়িত। আজকাল কোন কোন স্কুলে বিশেষ ধরনের পোশাক পরিধান করার নিয়ম চালু হইয়াছে! ইহা বিপদ বৈ কিছুই নহে। যদি কেহ বলে যে, আমরা বড় লোক কাজেই ইহাতে অসুবিধা নাই, তবে আমি বলিব যে, জাতি বলিতে কি শুধু বড়দেরেই বুঝায় ? গরীবদের জন্য অসুবিধা না হইয়া পারে না। আজকাল জাতির অর্থেও বিভ্রাটের সৃষ্টি হইয়াছে। শুধু ধনীদিগকে জাতি মনে করা হয়, অথচ গরীবদের সংখ্যা অনেক বেশী। সেমতে জাতি বলিতে গরীবদিগকেই বুঝানো উচিত। মনে করুন, গমের স্তুপে কিছু কিছু যব এবং ছোলাও থাকে । তাসত্বেও আধিক্যের দিকে লক্ষ্য করিয়া উহাকে গমের স্পই বলা হয়। ইহাতে বুঝা যায় যে, গরীবদের প্রতি যাহারা সহানুভূতিশীল, তাহাদিগকেই জাতির দরদী বলিতে হইবে । আজকাল যাহারা বড় গলায় জাতির দরদী বলিয়া দাবী করে, তাহারা শুধু বড়লোকদের প্রতি সহানুভূতিশীল-_গরীবদের প্রতি নহে। অথচ গরীবদের প্রতি সহানুভূতি প্রদর্শন না করা পর্যন্ত জাতির দরদী বলিয়া দাবী করা সম্পূর্ণ ভ্রান্তিমূলক। জাতির সঠিক অর্থ না বুঝার ফলেই তাহারা উপরোক্ত মতের সঙ্কীর্ণতা অনুভব করে নাই। খোদা তাঁআলা জাতির প্রকৃত অর্থের প্রতি লক্ষ্য করিয়াই জায়েষ পোশাকের সংখ্যা বেশী এবং না-জায়েষের সংখ্যা কম করিয়া দিয়াছেন। তিনি রেশমী ও সোনালী বস্ত্র পরিধান করিতে নিষেধ করিয়াছেন। তদ্রুপ গোড়ালির নীচ পর্যন্ত ও বিজীতির পোশাক পরিতে অনুমতি দেন নাই। এইগুলি ছাড়া সব রকম পোশাক পরার ব্যাপক অনুমতি আছে; কাজেই বলিতে হইবে যে, পোশাক নিদিষ্ট তবে অনুগ্রহ ও ব্যাপকতার সহিত। অতএব, পূর্বে যে প্রশ্ন উল্লিখিত হইয়াছে যে, বিজাতির সহিত সাদৃশ্য রাখা না-জায়েয হইলে হুযুর (দঃ)-এর বিশেষ পোশাক কি ছিল, তাহা বর্ণনা করা উচিত, তাহা দূরীভূত হইয়া গেল। অতএব, পৌশাক-পরিচ্ছদের বেলায়ও হযরতের ন্যায় হওয়া আমাদের পক্ষে একান্ত জরুরী। তাহা এইভাবে সম্ভব যে, আমাদের গায়ে যেন কোন না-জায়েয পোশাক না থাকে। হুযুর (দঃ) যেহেতু আমাদের মধ্যে নমুনা হিসাবে আছেন, এই কারণে কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা এ সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসাবাদ করিতে পারেন। ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।