Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ মাওয়ায়েষে আশ্রাফিয়া লন এবং পরে তাহা শিক্ষা করেন, তবে কিছুদিন পরেই তাহা পড়িতে সক্ষম হইবেন। তদ্র্প শিশু যদিও এখন বুঝিতে পারে না; কিন্তু বড় হইয়া উহা বুঝিতে পারিবে । জনৈকা বুদ্ধিমতী মহিলা বলেন ঃ পীচ ছয় বসর বয়সের পর বালক সংশোধনের যোগ্য থাকে না। তখন সে পরিপক হইয়া যায়। তিনি আরও বলিতেন, প্রথম সন্তানটিকে ঠিক করিয়া দিতে পারিলে অন্যান্য ছেলেরাও তাহার ছাচে গড়িয়া উঠিবে। খোদার অশেষ অনুগ্রহ যে, তিনি ইবরাহীম (আঃ) দ্বারা পয়গম্বর পাঠাইবার দো'আ করাইয়া হযরত দেঃ)-কে আদর্শ হিসাবে প্রেরণ করিয়াছেন। কোন কোন মুসলমান তাহাকে স্বচক্ষে দেখিয়াছেন এবং অন্যান্যরা জীবন-চরিত পাঠ করিয়া তাহার অবস্থা জ্ঞাত হইয়াছেন। আমাদের দৃষ্টিতেও তিনি এইভাবে উপস্থিত আছেন। এই দিক দিয়া «৯১ ₹2$ “তোমাদের মধ্যেই আল্লাহ্‌র রাসূল আছেন” কোরআনের এই বাক্যাংশের ব্যাপক অর্থ লইলে অশুদ্ধ হইবে না। উত্তম আদর্শের অনুসরণ ঃ বাস্তবিকই হযরত (দঃ)-এর জীবনচরিত দেখিয়া আমরা যত সহজে ধর্মীয় বিধানাবলীর অনুসরণ করিতে পারি, সাধারণ আইন-কানূন দেখিয়া তত সহজে পারি না। ইহা দ্বারা আরও বুঝা যায় যে, হযরত (দঃ)-এর নমুনা অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করা উচিত। নতুবা কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা জিজ্ঞাসা করিবেন, তোমরা এ আদর্শ অনুযায়ী জীবন গঠন করিয়া আস নাই কেন? উদাহরণতঃ, আপনি কোন দর্জিকে আচকান সেলাই করিতে দিয়া যদি নমুনাস্বরূপ নিজের পুরাতন আচকানটিও দিয়া দেন, তবে ইহার অর্থ এই হইবে যে, নূতন আচকানটির আকার-আকৃতি, সেলাই ইত্যাদি হুবহু পুরাতনটির ন্যায় হইতে হইবে। ঘটনাক্রমে আচকানের আকার-আকৃতি অন্যরূপ হইয়া গেলে দর্জিকে নিন্দার যোগ্য মনে করা হয়। এই নিন্দার উত্তরে যদি দর্জি যুক্তি পেশ করে যে, আকার-আকৃতি বেশীর ভাগই পুরাতনটির ন্যায় হইয়াছে। আর বেশীর ভাগ মিল হওয়াকে পুরাপুরি মিল হওয়া বলা যায়। জিজ্ঞাসা করি, দর্জির এই দলীল গ্রহণযোগ্য হইবে কি? এই দর্জির সহিত আপনি যে ব্যবহার করিবেন, খোদার নিকট হইতেও তাহা পাইবার জন্য প্রস্তুত হইয়া যান। খোদার সম্মুখে দাড়াইবার পর যদি আপনি হযরত (দঃ)-এর আদর্শের নমুনার মাপকাঠিতে না টিকেন, তখন কি যে ভীষণ নিন্দাবাদের পাত্র হইবেন, তাহা গভীরভাবে চিন্তা করা দরকার। তাই খোদা তা'আলা বলেনঃ £.. ২৩ 1455 ৩৪ (ধা ০৫ এর আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ নিহিত আছে ।” অর্থাৎ, তোমরা হুবহু তাহার ন্যায় হইয়া যাও। নামায, রোযা ইত্যাদি হুবহু তাহার নামায, রোযার ন্যায় হওয়া চাই। বিবাহ শাদীর রীতিনীতি, চালচলন এবং প্রত্যেক কাজে হযরত (দেঃ)-এর আদর্শ প্রতিফলিত হওয়া চাই। নমুনা হওয়ার অর্থ ইহাই। কিন্তু আল্লাহ্‌ তাআলা অনুগ্রহবশতঃ ইহাতে আরও ব্যাপকতা সৃষ্টি করিয়া দিয়াছেন। এই কথা দ্বারা আমি একটি প্রশ্নের উত্তর দিতে চাহিয়াছি। আজকাল অনেকেই বলেঃ মৌলবী সাহেবরা 1৫১১ ৬৫ (9৪ ৭২০ ০ “যে বিজাতির সহিত সাদৃশ্য রাখে, সে তাহাদেরই অন্তভুক্ত' বলিয়া সহজেই ফতওয়া জারী করিয়া দিলেন, কিন্তু হযরত দেঃ)-এর টুপী, জামা ইত্যাদি কেমন ছিল, তাহা বলিতে পারেন না! আলেমদিগকে জব্দ করাই তাহাদের এই উক্তির লক্ষ্য; ইহা দ্বারা তাহারা প্রমাণ করিতে চায় যে, যাহা চাও পরিধান কর কোন বাধ্যবাধকতা _নাই। ইহার স্বপক্ষে তাহারা কবির ০২২ ৬১৮৯ 43১১ ও ০৯৫ ০৪ ০১ “আমলে চেষ্টা কর এবং যাহা ইচ্ছা পরিধান কর” কবিতার চরণটিও পেশ করিয়া থাকে। ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।