Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের প্রতি মনোযোগ দানের আবশ্যকতা ১৬১ অনুসরণের জন্য তাহাদের সম্মুখে নমুনা থাকা প্রয়োজন! অন্যান্য জন্ত-জানোয়ারদের পক্ষে নিত্য প্রয়োজনীয় বিষয়াদি শিক্ষা করার দরকার নাই। মানুষ ও অন্যান্য জানোয়ারদের মধ্যে এইখানেই তফাৎ। জানোয়ারদের মধ্যে যে সব কলা-কৌশল দেখা যায়, সমস্তই সহজাত গুণ-__ উপার্জিত নহে। এই কারণেই জন্মলাভের পরই হাসের বাচ্চা পানিতে সাতার দিতে পারে। অথচ মানুষ যত নামকরা সাতারুই হউক না কেন, তাহার ছেলে জন্মগতভাবেই সাতার হয় না। কেননা, মানুষের কলা-কৌশল সহজাত নহে; বরং কোন না কোন নমুনা দেখিয়া তাহা শিক্ষা করিতে হয়। এই নমুনার প্রয়োজন হেতুই মানুষ কিতাবাদি পাঠ করিয়া ততটুকু উপকৃত হইতে পারে না, যতটুকু কামেল ব্যক্তিদের সংসর্গে থাকিয়া হইতে পারে৷ সুতরাং প্রত্যেকের পক্ষে বিষয়টি অত্যন্ত জররী। শিক্ষা দীক্ষার আদব £ অধিকাংশ লোক সম্তানসন্ততির আরাম আয়েশের জন্য আপ্রাণ চেষ্টা করে; কিন্তু তাহাদিগকে সং-সংসর্গে রাখার প্রতি মোটেই মনোযোগ দেয় না। অধিকন্তু অনেকেই ছেলেদিগকে চরিত্রভষ্ট শিক্ষকদের হাতে ছাড়িয়া দেয়। তাহাদের ধারণা-_ছেলে এখন কচি। কাজেই ক্ষতি কি? অথচ অভিজ্ঞতার আলোকে প্রমাণিত হইয়াছে যে, প্রারস্ত খারাপ হইলে আসল লক্ষ্যও খারাপ হইতে বাধ্য। স্মরণ রাখ, ১/২১ ০১৩ ৪১ ১। এ৮৯ বিড় স্তুপ হইতেই মাটি গ্রহণ করা উচিত।” কামেলের সংসর্গে শিক্ষা-দীক্ষা গ্রহণ করিলে ছেলে কামেল না হইলেও অন্ততঃ যোগ্যতাসম্পন্ন হইবে। কেননা, কামেল ব্যক্তিরা স্বীয় বিদ্যার স্বরূপ খুলিয়া ধরেন। কামেল না হইলে তাহা হয় না। তবুও ইহার প্রতি লোকের কিছু কিছু দৃষ্টি আছে। কিন্তু চরিত্রহীন লোকদের সংসর্গে থাকিলে চরিত্রের যে ভয়ানক ক্ষতি সাধিত হয়, সেদিকে কাহারও লক্ষ্য নাই। আমাদের এখানে একজন শিক্ষক আছেন। শুনা যায় যে, তিনি অন্য একটি মক্তবের বিছানা, চাটাই ইত্যাদি ভাঙ্গিয়া ফেলার জন্য ছাত্রদিগকে পাঠাইয়া দেন। বলুন, শৈশবেই যদি এই অবস্থা হয়, তবে বড় হইয়া কি আত্ম-সংশোধন হইবে £ দুঃখের বিষয়, এদিকে মোটেই লক্ষ্য করা হয়. না। অনেকে বলে- চঞ্চল হওয়াই বালকদের স্বভাবধর্ম। অথচ চঞ্চলতা ও দুষ্টামি সম্পূর্ণ পৃথক পৃথক জিনিস। মোটকথা, মানুষ স্বজাতির নিকট হইতে শিক্ষা গ্রহণ করে। অন্যকে যাহা করিতে দেখে, নিজেও তাহাই করে। আমার মনে পড়ে-_একবার পরিবারের কয়েকজন লোককে চিকিৎসার জন্য জনৈক চিকিৎসকের কাছে লইয়া যাই। মেযাজ নাজুক হওয়া সত্তেও চিকিৎসক যারপর নাই সহনশীল ব্যক্তি ছিলেন৷ তাহার কাছে যাতায়াতের ফলে আমার স্বভাবগত রাগও বহুলাংশে হ্রাস পায়! চিন্তা করিয়া দেখিলাম, ইহা তাহার কাছে বসারই ফল। কাজেই শিক্ষা-দীক্ষার উত্তম পন্থা হইল সৎ-সংসর্গ। অনেকের ধারণা-বয়স হইলে ছেলে আপনাআপনি সংশোধিত হইয়া যাইবে । ইহা নিতান্তই ভ্রান্ত ধারণা। ছেলে যখন কথাও বলিতে পারে না, তখন হইতেই তাহার মস্তিষ্কে অন্যের চালচলন চিত্রিত হইতে থাকে এবং উহা দ্বারা প্রভাবিত হইতে থাকে। তাই জ্ঞানিগণ লিখিয়াছেন-_শিশুর সম্মুখে সাধারণ ভদ্রতার খেলাফ কোন কাজ করা উচিত নহে। কারণ, মানুষের মস্তিষ্ক একটি মুদ্রাযস্ত্রের ন্যায়। মুদ্রাযন্ত্রের অক্ষর বসাইয়া দিলে যেরূপ ছাপা হইয়া যায়, তদ্রুপ মানুষের মস্তিষ্কের সামনে যে জিনিস থাকে, তাহা মস্তিষ্কে চিত্রিত হইয়া যায়। তখন বোধশক্তি না থাকিলেও এই চিত্রায়নের জন্য বোধশক্তির প্রয়োজন নাই। মনে করুন, যদি আপনি প্রেসে ইংরেজী ছাপাইয়া ফড্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।