১৬০ মাওয়ায়েষে আশ্রাফিয়া চেয়ে পীরের সহিত সম্পর্ক বেশী। অবশ্য ইহা স্বীকার না করিয়া উপায় নাই যে, পীরের সহিত সম্পর্ক না হইলে হুযুর দেঃ)-এর সহিতও সম্পর্ক কম হইবে। কিন্তু ইহার অর্থ এই নয় যে, পীরের সম্পর্ক হুযূরের সম্পর্ককেও ছাড়াইয়া যাইবে । ৪২১১ ০5 *১ ২০1০০ ১০৪ ৩৫ “পদ মর্যাদার পার্থক্য না করা ধর্মদ্রোহিতার নামান্তর ।” উত্তম শিক্ষা ই মোটকথা, মানুষ ধারণা করে-_এলহামে মধ্যস্থতা নাই এবং ওহীতে মধ্যস্থতা আছে। সুতরাং যাহাতে মধ্যস্থতা কম, উহাতে নৈকট্য বেশী। কিন্তু শায়খ আকবর লিখিয়াছেন যে, যে শিক্ষার মধ্যস্থতা আছে, উহা মধ্যস্থতাহীন শিক্ষা হইতে উত্তম। তবে দেখিতে হইবে যে, মধ্যস্থতা কাহার। মামূলী ব্যক্তির মধ্যস্থতা হইলে মধ্যস্থৃতাহীন শিক্ষাই উত্তম। যে শিক্ষায় হুযুর (দঃ)-এর ন্যায় মহান ব্যক্তি মধ্যস্থতা করেন, উহা মধ্যস্থৃতাহীন শিক্ষা হইতে উত্তম না হইয়া পারে না। ইহার কারণ এই যে, ওহীর মধ্যস্থতা ব্যতিরেকে যে শিক্ষা পাওয়া যায়, উহাতে অসম্পূর্ণ যোগ্যতার কারণে যথেষ্ট ভুল-্রান্তির সম্ভাবনা বিদ্যমান। পক্ষান্তরে ওহীর মধ্যস্থতায় প্রাপ্ত শিক্ষায় ভুলব্ররান্তির সম্ভাবনা নাই। এর পর হুযুর দেঃ)-এর নিকট হইতে আমাদের কাছে পৌঁছা পর্যন্ত যে সব মধ্যস্থতা আছে, উহাতেও ভুল-্রান্তির সম্ভাবনা নাই। কারণ, তাহারা সকলেই অত্যন্ত নির্ভরযোগ্য । এতদুভয়ের মধ্যে আরও একটি সূক্ষ্ম পার্থক্য আছে। তাহা এই যে, খোদা তা'আলা হুযূর দেঃ)-কে সাক্ষাৎ রহমত হিসাবে প্রেরণ করিয়াছেন। কাজেই তাহার মধ্যস্থতায় যে সব শিক্ষা পাওয়া যাইবে, উহাতে 'এবতেলা” তথা বান্দাকে পরীক্ষায় ফেলার উদ্দেশ্য থাকে না। পক্ষান্তরে মধ্যস্থতাহীন শিক্ষা পরীক্ষামূলক হওয়ারও সম্ভাবনা রহিয়াছে। জনৈক ব্যক্তি স্বপ্নে দেখিল_ হুযুর দেঃ) তাহাকে বলিতেছেন, শরাব পান কর। আলেমদের নিকট এই ঘটনা ব্যক্ত করিলে সকলেই বলিল, শরাব হারাম। কাজেই হুযূর (দঃ) এরূপ বলিতে পারেন না। স্বপ্ন তোমার পুরাপুরি স্মরণ নাই। আমি বলি যে, এখানে শরাব দ্বারা সম্ভবতঃ খোদার এশ্ক বুঝানো হইয়াছে। দেখুন, এই মধ্যস্থৃতাহীন শিক্ষার মধ্যে বুঝে কিনা তাহা পরীক্ষা করার উদ্দেশ্য রহিয়াছে। অথচ হুযুর (দঃ)-এর মধ্যস্থতাসম্পন্ন শিক্ষার মধ্যে এই ধরনের পরীক্ষার সন্মুখীন হইতে হয় না। এই কারণেই স্বপ্নে হুযুর দেঃ)-কে দেখিলে তাহা শয়তান হওয়ার সম্ভাবনা নাই। কারণ, শুধু হেদায়ত করাই তাহার শান। ইহাতে শয়তানী-মিশ্রণ থাকিতে পারে না। বুযুর্গগণ লিখিয়াছেন, শয়তান স্বপ্নে উপস্থিত হইয়া “আমি খোদা” বলিতে পারে, কিন্তু “আমি নবী' বলিতে পারে না। কারণ, হক তা'আলা পরীক্ষার খাতিরে গোমরাহ্কারী গুণেও গুণান্বিত। তাছাড়া ইহাতে স্বপ্নে দর্শনকারীর নিকট শয়তানের চালাকী ধরা পড়িয়া যাওয়া অসম্ভব নহে। কেননা, খোদা তা'আলা যাবতীয় দোষ-্রটি হইতে পবিভ্র। অথচ স্বপ্নে যাহাকে দেখিবে, সে ক্রটিমুক্ত নহে। পক্ষান্তরে শয়তান “আমি নবী বলিলে তাহার চালাকী ধরা পড়ার সম্ভাবনা নাই। এই কারণে হুযূর (দঃ)-এর মধ্যস্থতাকে যাবতীয় কুচক্র হইতে নিরাপদে রাখা হইয়াছে। অতএব, বুঝা গেল যে, আ-হযরতের মধ্যস্থতা একটি বিরাট নেয়ামত! এই দিকে লক্ষ্য করিয়াই ইবরাহীম (আঃ) খোদার নিকট সরাসরি কিতাব না চাহিয়া হুযুর (দঃ)-এর মধ্যস্থতায় চাহিয়াছেন। তাছাড়া মানুষ স্বভাবতঃই স্বজাতির অনুসরণ করে। অর্থাণ্, ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।