Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের প্রতি মনোযোগ দানের আবশ্যকতা ১৫৯ হয় না। এই কারণেই হযরত ইবরাহীমের উল্লেখ করিয়াছি। এখন লক্ষ্য করুন-_এই দো'আয় ঈমানের কোন কোন অঙ্গকে জরুরী বলা হইয়াছে। হযরত ইবরাহীম (আঃ)-এর দো'আর ব্যাখ্যাঃ হযরত ইবরাহীম (আঃ) বলেনঃ হে পরওয়ারদেগার ! আমাদের সন্তানসন্ততির মধ্যে তাহাদেরই একজনকে রাসুলরূপে প্রেরণ করুন। তিনি সকলকে আপনার আহ্কাম শুনাইবেন, কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং তাহাদিগকে কুকার্য হইতে পবিত্র করিবেন। নিঃসন্দেহে আপনি পরম ক্ষমতাবান ও প্রজ্ঞাময়। আপনি হেকমত অনুযায়ী কাজ করেন এবং এইরূপ করাই যুক্তিসঙ্গত। সুতরাং আশা করা যায়) এই দোঁআ নিশ্চয়ই আপনি কবুল করিবেন। অনুবাদ হইতে জানা যায় যে, আয়াতে রাসূলের তিনটি গুণের উল্লেখ করা হইয়াছে। এখানে রাসূল বলিয়া আমাদের হুযূর (দঃ)-কে বুঝানো হইয়াছে। কেননা, দো'আ করিয়াছেন হযরত ইবরাহীম ও ইসমাঈল (আঃ)। কাজেই রাসূল তীহাদেরই বংশোদ্ভূত হইতে হইবে। হযরত ইবরাহীম (আঃ)-এর সন্তানদের মধ্যে যদিও অন্যান্য আরও কয়েকজন নবী আবির্ভূত হইয়াছেন, কিন্তু তাহারা সকলেই হযরত ইসহাকের বংশধর ছিলেন। হযরত ইসমাঈলের বংশধরের মধ্যে শুধু আমাদের হুযুর (দঃ)ই নবীরূপে আবির্ভূত হন। সুতরাং দোঁআয় তাহার প্রতিই ইঙ্গিত করা হইয়াছে। নিঃসন্দেহে একজন রাসূল পাঠাইতে দো'আ করা বিরাট অনুগ্রহ প্রার্থনা করার শামিল। নতুবা এইরূপও বলিতে পারিতেন- সকলকে পবিত্র করুন, তাহাদিগকে কিতাব দান করুন এবং কবুল করুন। তবে ওহীর মধ্যস্থতায় যে শিক্ষা দেওয়া হয়, তাহা “এলহাম" (আন্তরিক প্রেরণা হইতে উদ্ভৃত শিক্ষা) হইতে উত্তম। বাহ্যতঃ যদিও মনে হয় যে, মধ্যস্থতাহীন শিক্ষা দ্বারা অধিকতর নৈকট্য অর্জন করা যায়। এই কারণেই অধিকাংশ সাধারণ ও কতক বিশেষ ব্যক্তিরা এই অভিমতই পোষণ করেন। তাহাদের এই অভিমতের ফলে এখন নবীদের শিক্ষার তুলনায় বুযুর্গদের শিক্ষাকেই বেশী মূল্য দেওয়া হয়। আমার উত্তাদ মাওলানা ফাতহে মোহাম্মদ সাহেবের নিকট জনৈক ব্যক্তি আসিয়া বলিল, আমি দারিদ্র্য ও খণভারে জর্জরিত। আমাকে একটি দো'আ বলিয়া দিন__যাহার বরকতে খণ আদায় হইয়া যায়। উত্তাদ বলিলেন, এই দো'আটি নিয়মিত পাঠ করঃ 495 ৬০ ৯৪ ০৪৩ 4০০ ৬ এস ১ লি তিনি আরও বলিলেন যে, দোঁআটি হাদীসে বর্ণিত আছে। হাদীসের নাম শুনা মাত্রই লোকটির চেহারা বদলাইয়া গেল। মনে হইল যেন তাহার উৎসাহ দমিয়া গিয়াছে । সে বলিল, হাদীসে অনেক দোঁআই তো আছে। আপনি নিজের তরফ হইতে এমন একটি দো'আ বলুন-_যাহা আপনি বংশ পরম্পরায় প্রাপ্ত হইয়াছেন। এই ফাসেকসুলভ উক্তি শুনিয়া মাওলানা রাগান্বিত হইয়া বলিলেন, ছিঃ হুযুর (দঃ)-এর শিক্ষার উপর অন্যের শিক্ষাকে প্রাধান্য দাও! হুযুর দেঃ)-এর শিক্ষাকে যথেষ্ট মনে না করা উপরোক্ত অভিমতেরই প্রতিক্রিয়া। লক্ষ্য করিলে আপনি দেখিতে পাইবেন, মূর্খ এবাদতকারীরা কোরআন ও নামাষের তুলনায় পীরের দেওয়া ওযীফা এবং নফল এবাদত অনেক বেশী আগ্রহ সহকারে পালন করে। একদা জনৈক ব্যক্তি পীরের দেওয়া ওষীফা কখনও কাযা হইতে দেই না। ইহার পরিষ্কার অর্থ এই যে, হুযুর দেঃ)-এর ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।