Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া সে বাদশাহ্‌কেই মানে নাই। সুতরাং হক তা'আলাকে স্বীকার করা ও তওহীদে বিশ্বাসী হওয়ার অর্থ এই যে, পূর্ণত্ের প্রত্যেকটি গুণেও তাহাকে গুণান্বিত বলিয়া মানিতে হইবে। ইহা শুনিয়া লোকটি বলিল, নিশ্যয়ই এরপ স্বীকার করা জরুরী। অতঃপর আমি বলিলাম, সত্যবাদিতাও একটি ূ্ণত্বের গুণ। হক তাঁআলাকে এই গুণেও গুণা্িত মানিতে হইবে। সে বলিল, হা, মানিতে হইবে বৈ কি। আমি বলিলাম, কোরআন শরীফে বলা হইয়াছে ই &1 4১০ &2-2 “মোহাম্মদ আল্লাহ্‌র রাসূল'। কোরআনের এই উক্তিও মানিতে হইবে। ইহা অস্বীকার করিলে তওহীদে বিশ্বাসী হইতে পারিবে না। কেননা, এইভাবে খোদার সত্যবাদিতা গুণকে অস্বীকার করা হইবে। অথচ ইহা স্বীকার করা জরুরী। এর পর আমি তাহাকে বলিলাম, ইহার উত্তরের জন্য আমি তোমাকে দশ বৎসর সময় দিতেছি। আকায়েদ সংক্ষেপ করা সম্বন্ধে এই পর্যন্ত বর্ণিত হইল। যাহার দৃষ্টান্তসমূহ আপনারা শুনিলেন। আমল সংক্ষেপ করার প্রতিক্রিয়া 8 আমলও সংক্ষেপ করা হইয়াছে। কেহ আমল ফরয বলিয়াই স্বীকার করে না। আবার কেহ কেহ স্বীকার করিলেও কার্যক্ষেত্রে তাহাদের অবস্থা অস্বীকারকারীদের ন্যায়। কোরআনের আয়াত দ্বারা এই উভয় প্রকার লোকদের ভ্রান্তি প্রমাণিত হয়। এক্ষণে ২৯1 ০৯৩ 40131 এ ৩৩ ০৭ “যে কেহ "লা-ইলাহা ইল্লাল্লাহ, বলিবে, সে-ই জান্নাতে প্রবেশ করিবে ।”_-এই হাদীসের অর্থ সম্বন্ধে একটি উদাহরণ পেশ করিতেছি। কেহ বিবাহ করিলে বিবাহে ঈজাব ও কবুলের জন্য মাত্র দুইটি শব্দ উচ্চারণ করিতে হয়। ঈজাব- কবুলের পর স্ত্রী স্বামীর নিকট খোরপোষ দাবী করিলে যদি স্বামী বলে, আমি খোরপোষ দেওয়া কবুল করি নাই, তবে ইহার উত্তরে স্ত্রী কি বলিবে? সে ইহাই বলিবে যে, যদিও তুমি পৃথক পৃথক ভাবে প্রত্যেকটি বিষয় কবুল কর নাই, তথাপি আমাকে কবুল করার ফলে সবগুলিই কবুল করা হইয়াছে। আমি সংক্ষেপকারীদিগকে জিজ্ঞাসা করি-_আপনারাও সেই মজলিসে উপস্থিত থাকিলে কি বলিবেন? ইহাই বলিবেন যে, এক কবুলই সবগুলিকে কবুল করার শামিল। ঠিক তেমনি “লা-ইলাহা ইল্লাল্লাহ্‌য বলার ফলেই সমস্ত আকায়েদ ও আমলের দায়িতু গ্রহণ করা হইয়াছে। হাদীসে এই বিষয়টিই বুঝানো হইয়াছে । এর পর আমলকে ঈমানের অংশ বলা হউক, কিংবা জরুরী শর্ত বলা হউক, সর্বাবস্থায় ঈমানে সংক্ষেপ করা মারাত্মক ভ্রান্তি! ঈমানের যথার্থ শান বর্তমান থাকিলেই উহাকে ঈমান বলা হইবে। আমরা মুসলমান বলিয়া দাবী করি; কিন্তু লক্ষ্য করা দরকার যে, আমাদের অবস্থা ইসলামের কতটুকু নিকটবর্তী এবং উহার সহিত কি পরিমাণ খাপ খায়। আমি পূর্বেও উল্লেখ করিয়াছি যে, যে ব্যক্তি প্রয়োজনের বেশী মালের মালিক, তাহাকেই মালদার বলা হয়। ইসলামের বেলায়ও এরূপ বুঝিতে হইবে । আমাদের উচিত নিজেদের অবস্থার প্রতি লক্ষ্য করা । আমরা ধর্মের প্রতি যারপরনাই অমনোযোগী । আমরা না আকায়েদের পরওয়া করি, না আমলের চিন্তা করি, না উত্তম চালচলনের জন্য চেষ্টা করি, না অসচ্চরিত্রের জন্য দুঃখ করি। এই অবস্থা দৃষ্টেই এখন উপরোক্ত আয়াতখানি তেলাওয়াত করিয়াছি। আয়াতখানি হযরত ইবরাহীম (আঃ)-এর বাচনিক উদ্ধৃত করিয়াছি-_যাহাতে বুঝা যায় যে, আয়াতখানি প্রাচীন কাল হইতেই স্থিরীকৃত। এরূপ করার যদিও প্রয়োজন ছিল না; কিন্তু আজকাল রুচি এতই বদলাইয়া গিয়াছে যে, নিজ শরীঅতের কোন উত্তম বিষয়কেও এঁতিহাসিক নযীর ব্যতীত স্বীকৃতি দেওয়া ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।