ধর্মের প্রতি মনোযোগ দানের আবশ্যকতা ১৫৭ রাসূল' বলার প্রয়োজন নাই। নোউযুবিল্লাহ)। আমি এই ধরনের বক্তৃতা মুদ্রিত আকারে দেখিয়াছি। বক্তৃতায় এই হাদীসকে দলীলরূপে পেশ করিয়া রাসূলের উপর ঈমান আনার প্রয়োজনীয়তা অস্বীকার করা হইয়াছে। এক সফরে জনৈক ব্যক্তি আমাকে এই সম্বন্ধে প্রশ্ন করে। প্রশ্নকারী এই রোগে আক্রান্ত ছিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, যদি কেহ বলে, আমি “ইয়া-সীন” পড়ি, তবে ইহার অর্থ কি ইহাই হয় যে, সে কেবল 'ইয়া-সীন' “ইয়া-সীন' উচ্চারণ করিতে থাকে ? ইহার অর্থ কি পূর্ণ ইয়া-সীন সুরা পাঠ করা হয় না? লোকটি উত্তরে বলিল, “ইয়া-সীন' পড়ার অর্থ তো পূর্ণ সূরা পাঠ করাই হয়। আমি বলিলাম, ঠিক তেমনি “লা-ইলাহা ইল্লাল্লাহ পড়ার অর্থ হইল পূর্ণ কলেমা পাঠ করা, তবে পরিচয়ের জন্য শুধু একটি অংশ বলিয়া দেওয়াই যথেষ্ট হয়। অন্য অংশ আপনাআপনি বুঝে আসিয়া যায়। এ সমস্ত লোকের %&। 41 ২ পড়ার অর্থ বুঝিতে যাইয়া আমার একটি ঘটনা মনে পড়িয়া গেল। একদা রামপুর হইতে জনৈক ছাত্র আমার নিকট চিঠি লিখিল যে, আমি অমুক বিষয়ে খুবই উদ্িগ্ন আছি, তজ্জন্য কোন একটি দো'আ বলিয়া দিন। আমি লিখিলাম যে, নিয়মিত “লা-হাওলা' পড়। কিছুদিন পর সে আমার সহিত সাক্ষাৎ করিয়া আবার উদ্বেগের কথা জানাইল। আমি জিজ্ঞাসা করিলাম, ইতিপূর্বে আমি তোমাকে কি করিতে বলিয়াছিলাম? উত্তরে সে বলিল, “লা হাওলা' পড়িতে বলিয়াছিলেন। আমি উহা রীতিমতই পড়িতেছি। কথা প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করিলাম, কিরূপে পড়? সে জওয়াবে বলিল, “লা-হাওলা” “লা হাওলা'__এইরূপে পড়ি। এই ক্ষুদে বুযুর্গ 'লা-হাওলা” পড়ার যেরূপ অর্থ বুঝিয়াছিল, উপরোক্ত ব্যক্তিগণ “লা-ইলাহা ইল্লাল্লাহু পড়ার অর্থও ঠিক তেমনি বুঝিয়াছে। অথচ 'লা-হাওলা” একটি পূর্ণ দোঁআর নাম মাত্র । এমনিভাবে “লা-ইলাহা ইল্লাল্লাহু' বলিয়াও এ পূর্ণ কলেমা বুঝানো হইয়াছে, যাহাতে 'মোহাম্মাদুর রাসূলুল্লাহও অন্তর্ভুক্ত রহিয়াছে। অতএব, উক্ত হাদীসকে দলীল হিসাবে খাড়া করা ঠিক নহে। তাছাড়া এ ব্যাপারে অন্যান্য দলীলও দেখা উচিত! মেশকাত শরীফের ঈমান অধ্যায়ের প্রথম হাদীসে রহিয়াছে ঃ 91251425555 28 2 । 3 ৫7 বুমািতে মোটকথা, দুনিয়ার বিষয়াদিতে মগ্ন হইয়া থাকার কারণেই এহেন মারাত্মক ভ্রান্তি জন্ম লাভ করিতেছে। ইহার প্রতিকার হইল ধর্মের প্রতি অধিকতর মনোনিবেশ করা এবং ধর্মীয় শিক্ষা অর্জন করা। রাসূলকে অস্বীকার করার পরিণাম ঃ এহেন মনোভাবসম্পন্ন এক ব্যক্তির সহিত একদা আমার সাক্ষাৎ ঘটে। সে বলিল, রাসূলকে স্বীকার করার কোন প্রয়োজন নাই। মুক্তির জন্য তওহীদে বিশ্বাসী হওয়াই যথেষ্ট । আমি বলিলাম, প্রথমতঃ, কোরআন, হাদীস ও যুক্তি তোমার এই দাবীকে মিথ্যা প্রতিপন্ন করে। দ্বিতীয়তঃ, রাসূলকে অস্বীকার করিলে খোদার খোদায়ীত্বকে অস্বীকার করা হয়। কেননা, খোদাকে স্বীকার করার অর্থ শুধু খোদার অস্তিত্বকে স্বীকার করাই বুঝায় না; বরং পূর্ণ সত্তা ও যাবতীয় গুণাবলীতেও তাহাকে একক মানিতে হইবে! কেহ তীহার সত্তাকে স্বীকার করিয়া গুণাবলী অস্বীকার করিলে সে যে কাফের. ইহাতে কাহারও দ্বিমত নাই। উদাহরণতঃ, কেহ বাদশাহ্কে বাদশাহ্ মানিয়া তাহার শাহী ক্ষমতাবলী অস্বীকার করিলে বলা হইবে যে, ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।