১৫৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া নিষেধ করা চিকিৎসকের দায়িত্ব, কিন্তু মাংস রন্ধন করার কলা-কৌশল শিক্ষা দেওয়া কিছুতেই তাহার দায়িত্বের অন্তর্ভূক্ত হইতে পারে না। সুতরাং দুনিয়া উপার্জন সম্বন্ধে নবীগণ শুধু উপকারী দিকটি সংক্ষেপে বর্ণনা করিয়া দিয়াছেন এবং ক্ষতিকর দিক সম্বন্ধে নিষেধাজ্ঞা জারী করিয়াছেন। মোটকথা, নবীগণ স্বীয় সন্তানদের বেলায় ধর্মীয় উপকার লাভের প্রতি অধিকতর লক্ষ্য রাখিয়াছেন। দুনিয়া লাভের প্রতিও যে তাহারা কিঞ্চিৎ লক্ষ্য দিয়াছেন, ইহাতে তাহাদের রুচির পরিচয় পাওয়া যায়। ধর্মের প্রতি অমনোযোগিতা $ ইবরাহীম (আঃ) বলেনঃ ১৯১ 75409 %৮ 2৫১০ ৩০ ৩০ অর্থাৎ, 'হে খোদা! এই শহরবাসীদের মধ্যে যাহারা আল্লাহ্ ও আখেরাতের উপর ঈমান আনিবে, শুধু তাহাদিগকেই খাদ্য-শস্য দান কর। এখানে তিনি অনুগত সন্তানদের জন্য দো'আ করিয়াছেন। ইহা হইতে বুঝা যায় যে, তাহার নিকট ধর্ম কত প্রিয় ছিল। তিনি নাফরমানের জন্য দো'আ করাও পছন্দ করিলেন না। যদিও খোদা তা'আলা মুমিন ও কাফেরের মধ্যে তারতম্য করেন নাই; খোদা বলেনঃ 3 3413 5& ৬১ “যাহারা কাফের, আমি তাহাদিগকেও দুনিয়াতে কিছুদিনের জন্য সুখ-স্বাচ্ছন্দ্য দান করিব।” এইভাবে আল্লাহ্ তাঁআলা আপন রহমতকে ব্যাপক করিয়া দিয়াছেন। কিন্তু কাফেরেরা খোদাদ্রোহী হওয়ার কারণে ইবরাহীম (আঃ) তাহাদের জন্য দো'আ করেন নাই। ইহা হইতে নবীদের রুচির পরিচয় পাওয়া যায়। বুযুর্গদের রুচিও এইরূপ এবং এইরূপ হওয়াও উচিত। খোদাদ্রোহীদের প্রতি দয়া প্রদর্শন করা চাই না এবং তাহাদের জন্য দো'আও করা উচিত নহে। ইবরাহীম (আঃ)-এর উক্তি বর্ণনা প্রসঙ্গে খোদা তা'আলা কাফেরদের জন্য দো'আ করার আদেশ দেন নাই। ইহা হইতে জানা যায় যে, উপরোক্ত রুচি খোদার নিকট গ্রহণীয়। অতএব, অনুগতদের জন্য দো'আ করা ও বিদ্রোহীদিগকে খোদার হাওয়ালা করিয়া দেওয়াই উচিত। যাহা হউক, এই বিষয়টি প্রসঙ্গক্রমে বর্ণিত হইল। উদ্দেশ্য হযরত ইবরাহীম (আঃ)-এর দোঁআর বিষয়বস্ত খুবই প্রণিধানযোগ্য, এক্ষণে তাহাই বর্ণনা করা সমীচীন মনে করি। বর্তমানে আমরা একটি মারাত্মক রোগে আক্রান্ত হইয়া পড়িয়াছি। তাহা হইল ধর্মের প্রতি অমনোযোগিতা। ইহার ফলম্বরূপ আজ আমরা মুসলমান বলিয়া পরিচিত হওয়ার যোগ্য নহি এবং ধর্মের অধিকাংশ বিষয় আমাদের আমল হইতে বাদ পড়িয়াছে। দেখুন যাহার কাছে প্রয়োজন হইতেও বেশী ধনদৌলত থাকে, তাহাকেই ধনী বলা হয়। দুই-চারি পয়সা লইয়া কেহ ধনী হইতে পারে না। নতুবা জগতের সকলকেই ধনী বলিতে হইবে, অথচ তাহা বলা হয় না; বরং মানুষকে দুই ভাগে ভাগ করা হয়__ধনী ও দরিদ্র। অতএব, প্রয়োজনের চেয়ে বেশী মাল থাকিলেই যেমন মালদার হওয়া যায়, তদ্রুপ ঈমানদারও শুধু এ ব্যক্তিই, যে আকায়েদ, আমল ইত্যাদি সমস্ত বিষয়ে পুরাপুরি শরীঅতের অনুসারী। &3। 93:81 খু এ] 3 ৫৩ ৬০ “যে-ই “লা-ইলাহা ইল্লাল্লাহু বলিবে, সে-ই জান্নাতে যাইবে ।” অনেকেই এই হাদীস দৃষ্টে শুধু কলেমা পড়াকেই ঈমান নাম দিয়াছে। কিন্তু আসলে ইহা ঈমান নহে। যদিও হাদীসের এই উক্তি প্রকৃত সত্য, কিন্তু এক্ষেত্রে ইহা দ্বারা যে উদ্দেশ্য প্রমাণ করার চেষ্টা করা হয়, সেদিকে লক্ষ্য করিলে ইহাকে 4৮110 4১১1 $- ২৫ “সত্য উক্তি দ্বারা অসৎ উদ্দেশ্য সম্পাদন করাও বলা যায়।” এই উক্তি দ্বারা কয়েকটি ভ্রান্ত উদ্দেশ্য প্রমাণ করা হয়। প্রথমতঃ, এই হাদীস দৃষ্টে আমলের প্রয়োজনীয়তা অস্বীকার করা হয়। দ্বিতীয়তঃ, ইহা ছারা স্বয়ং ঈমানের আসল কলেমাও সংক্ষেপ করা হয়। অর্থাৎ, অনেকের মতে ঈমানের কলেমার মধ্যে &1 ১:০3 ২2০ “মোহাম্মদ আল্লাহ্র ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।