Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের প্রতি মনোযোগ দানের আবশ্যকতা ১৫৫ সত্তেও তাহারা এদিকে ভ্রুক্ষেপও করেন না । বন্ধুগণ, দুনিয়ার আবশ্যকতা অস্বীকার করি না, কিন্তু দেখিতে হইবে যে, আবশ্যকতা কাহাকে বলে? জীবিকা উপার্জনের কলা-কৌশল বর্ণনা করা ও উহার প্রতি উৎসাহ দান করা আলেমদের দায়িত্ব নহে। উদাহরণতঃ, হাকীম আবদুল আজীজ ও হাকীম আবদুল মজীদ চিকিৎসা শাস্ত্রে খুবই পারদর্শী । রোগব্যাধি নিরূপণ করাই তাহাদের কাজ। মনে করুন, জনৈক রোগী তাহাদের নিকট আসিল। হাকীম সাহেব নাড়ী পরীক্ষা করিয়া পুরাতন জ্বর নির্ণয় করিলেন এবং তদনুযায়ী ব্যবস্থাপত্র লিখিয়া দিলেন। রোগী চলিতে চলিতে পথে জনৈক মুচির সাক্ষাৎ পাইল! মুচি তাহাকে রোগ সম্বন্ধে জিজ্ঞাসা করিলে সে উত্তরে বলিল, হাকীম সাহেব পুরাতন জ্বর নির্ণয় করিয়াছেন। মুচি বলিল, হাকীম সাহেব জুতা সম্বন্ধে কিছু বলিয়াছেন কি? উত্তর হইল, না, জুতা সম্বন্ধে কিছুই বলেন নাই। ইহা শুনিয়া মুচি বলিতে লাগিল, ধিনি এতটুকু প্রয়োজন সম্বন্ধে কিছুই জানেন না, তিনি হাকীম হইতে পারেন না। লোকের পায়ে জুতা আছে আর এই ব্যক্তির পায়ে জুতা নাই। তাহার জুতা পরিধান করা উচিত কিনা--হাকীম সাহেব এ বিষয়ে তো কোন চিন্তা করেন নাই। জিজ্ঞাসা করি, এই মুচি সম্বন্ধে আপনি কি ফতওয়া দিবেন? তাহাকে বুদ্ধিমান বলিয়া স্বীকার করিবেন কি? কখনও নহে। সকলেই তাহাকে পাগল আখ্যা দিয়া বলিবে যে, চিকিৎসা শাস্ত্র ও উহার কার্যক্রম সম্বন্ধে সে বিন্দু-বিসর্গও খবর রাখে না। হা, হাকীম সাহেব যদি ব্যবস্থাপত্রে এই যুক্তিহীন কথা লিখিয়া দিতেন যে, সাবধান, জুতা পরিধান করিবে না-_তবে তাহাকে দোষ দেওয়া যাইত! নতুবা তাহাকে দোষী বলা যায় না। তিনি আপন কর্তব্য যথাযথ সমাধা করিয়াছেন। তদ্রুপ দুনিয়ার প্রতি উৎসাহ দান করা আলেমদের কর্তব্যের অন্তভুক্ত হইলে তাহা পালন না করার জন্য তাহাদিগকে দোষী বলা যাইত কিংবা দুনিয়া উপার্জনে বাধা দান করিলেও তাহাদিগকে দৌষ দেওয়া যাইত। যদি বলেন যে, আলেমগণ তো বাধা দিয়া থাকেন, তবে আমি বলিব যে, তাহারা অকারণে এরূপ করেন না। উদাহরণতঃ যদি কেহ এইভাবে জুতা সেলাই করায় যে, লোহা চামড়া ছেদ করিয়া উপরে উঠিয়া আসে, তবে হাকীম আবদুল মজীদও এইভাবে জুতা সেলাই করাইতে বাধা দিবে। কারণ, ইহাতে পায়ে যে জখম হইবে, উহার বিষ সারা শরীরে ছড়াইয়া পড়িতে পারে। আপনারাও দুনিয়ারূপ জুতা এইভাবে সেলাই করাইতেছেন যে, উহাতে দ্বীন বরবাদ হইয়া যাইতেছে। এমতাবস্থায় আপনাদিগকে বাধা দান করা আলেমদের কর্তব্য। সুতরাং এই বাধা দান বিনা কারণে নহে। ০০০৪৫ ৯১০৯৮ ০২১০৪ ১৫ ০০৬৪ ও 0১৯৮ ১৯ ১৫ “অন্ধকে কূপের দিকে যাইতে দেখিয়া চুপ করিয়া থাকা ভীষণ অন্যায়” মোটকথা, আলেমদিগকে দুনিয়ার প্রতি উৎসাহ দান করিতে বলা নিতান্তই ভুল। পূর্ববর্তী বুযুর্গগণও দুনিয়া ও আখেরাতের প্রতি আমাদের মত যত্্ুবান ছিলেন__এই ধারণাই এহেন ভ্রমের উৎস। অথচ ইহা ঠিক নহে। কোন নবী অথবা! কোন সংস্কারক কোন দিন জীবিকা উপার্জনের পন্থা লিখিয়াছেন কি? কোথাও এরূপ পাওয়া যাইবে না। হা, তাহারা চরিত্র ও সামাজিক ক্ষেত্রে করণীয় আমল সম্বন্ধে আলোচনা করিয়াছেন! লাঙ্গল চালানো ও বীজ বপনের নিয়ম-কানূন কেহই বিবৃত করেন নাই, ইহা নবী বুযুর্গদের কাজ নহে। তবে দুনিয়ার উপার্জনের যে সব অংশ আখেরাতের জন্য ক্ষতিকর, তাহা ব্যক্ত করত উহা আমলে আনিতে নিষেধ করিয়াছেন। এই আলোচনা চিকিৎসক কর্তৃক রোগীকে মাংস খাইতে নিষেধ করার ন্যায়! ক্ষতিকর হইলে রোগীকে ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।