১৫৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া আমার পাবার ধে া্যা 28 লি টি ৮%55শ উস পরিবারের লোকজনের মধ্যেই সীমাবদ্ধ । উদ্দেশ্য এই যে, পরিবারের লোকজনের মধ্যেও যাহারা হযরতের অনুসরণ করিবে, শুধু তাহারাই প্রকৃত পরিবারভুক্ত বলিয়া বিবেচিত হইবে । অর্থাৎ, শুধু সন্তান হওয়ার কারণেও তাহারা মর্যাদাসম্পন্ন হইবেন; কিন্তু পূর্ণ মর্যাদা শুধু অনুসরণ দ্বারাই লাভ হইবে। অতএব, হাদীসে এ! ১৯ শুধু পরিবারের লোকদের জন্যই বলা হইয়াছে। মোটকথা, নবীদের যে সব সন্তান অনুসরণ করে, তাহারাই মকবুল ও নবীর প্রকৃত সন্তান বলিয়া বিবেচিত হয়। নতুবা তাহারা ভুল ছাপা কোরআনের ন্যায়। উহার আদব করাও জরুরী নহে; আবার উহার সহিত বে-আদবীও করা যায় না। আদব জরুরী না হওয়ার কারণ এই যে, উহা শুদ্ধ কোরআন নহে। আর বে-আদবী এই জন্য করা যায় না যে, উহাতে কোরআনের কিছু কিছু অংশ আছে। মোটকথা, ধর্মীয় উপকারের দিকেই নবীদের লক্ষ্য বেশী থাকে। তাহাদের সন্তানদের উচিত পূর্ণবূপে তাহাদের পদাঙ্ক অনুসরণ করা। হযরত ইবরাহীম (আঃ) আপন সন্তানদের জন্য উপরোক্ত দোঁআ করিয়া আমাদিগকে শিক্ষা দিয়াছেন যে, নিজ সন্তানদের দুনিয়া অপেক্ষা ধর্মীয় মঙ্গলের প্রতি বেশী যত্বুবান হইবে। সন্তানসম্তুতির ধর্মীয় প্রতিপালন £ সন্তানসন্ততির বেলায় আমরা হযরত ইবরাহীম আঃ)-এর এই শিক্ষার কতটুকু অনুসরণ করি, এক্ষণে তাহাই দেখা উচিত। আমি একথা বলি না যে, মানুষ আপন সন্তানদের হক আদায় করে না। তবে তাহাদের অধিকতর যত্বু যে কেবল দুনিয়ার উন্নতির জন্যই, তাহা না বলিয়া পারা যায় না। ছেলে কিরূপে চারি পয়সা রোজগার করার যোগ্য হইবে-_শুধু এই ক্ষেত্রেই অধিক চেষ্টা করা হয়। এইরূপ যোগ্য বানাইয়া দেওয়ার পর তাহারা মনে করে যে, ছেলের যাবতীয় ওয়াজিব হক আদায় হইয়া গিয়াছে। বাকী অন্যান্য চারিত্রিক সংশোধন সে নিজে নিজেই করিতে পারিবে ইহার প্রধান কারণ এই যে, ধর্মের গুরুত্ব মানুষের মন হইতে মুছিয়া গিয়াছে । ফলে তাহারা আপাদমস্তক দুনিয়ার দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। কেহ মনে করিতে পারে যে, হযরত ইবরাহীম (আঃ) দুনিয়ার প্রয়োজনাদি সম্বন্ধে বিশেষ জ্ঞাত ছিলেন না। এই জন্য তিনি দুনিয়ার প্রতি মনোযোগ দেন নাই। কোরআন ও যুক্তি এই ধারণাকে সম্পূর্ণ মিথ্যা প্রতিপন্ন করে। পূর্বেই উল্লিখিত হইয়াছে যে, তিনি ০০১ ০০ 41১1 3১১১ বলিয়া সন্তানদের সাংসারিক প্রয়োজনের জন্য দো'আ করিয়াছিলেন। যুক্তি এই যে, হযরত ইবরাহীম (আঃ) হক তা'আলার প্রতিনিধি ছিলেন। হক তা'আলা যেমন দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রে মানুষের লালন-পালন করেন, তদ্রুপ তাহার প্রতিনিধিও উভয়ক্ষেত্রে লালন-পালন করেন। কেননা, প্রতিনিধিগণ মানব-চরিত্রের সংশোধনের নিমিত্তই প্রেরিত হন। দুনিয়া ও আখেরাতের সংশোধন ঃ যে পর্যন্ত দুনিয়া ও আখেরাত উভয় বিষয়ের সংশোধন না হয়, সেই পর্যন্ত পূর্ণ সংশোধন সম্ভবপর নহে। ইতিহাস ও নবীদের শিক্ষার প্রতি গভীরভাবে লক্ষ্য করিলে দেখা যায় যে, নবীগণ দুনিয়া সম্বন্ধেও পুরাপুরি জ্ঞান রাখিতেন। কিন্তু দুনিয়ার জ্ঞান বলিতে কি বুঝায়__অনেকেই এ বিষয়ে ভ্রমে পতিত আছে। ইহার অর্থ এই নয় যে, নবীগণ চাকুরী ও শিল্পকলার কৌশল শিক্ষা দিবেন। অনেকেই এই অর্থ বুঝিয়া বুযুর্গদের সমালোচনা করিয়া বলে যে, তাহারা দুনিয়া সম্পর্কে একেবারে অজ্ঞ। দুনিয়ার আবশ্যকতা অনস্বীকার্য হওয়া দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।