Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের প্রতি মনোযোগ দানের আবশ্যকতা ১৫৩ ইসমাঈল (আঃ)-এর বাচনিক এই বিষয়টি বিবৃত হইয়াছে। কাবা নির্মাণের সময় তাহারা যে সব দোঁআ করিয়াছিলেন, এই দো'আটি উহাদের অন্যতম। তাহাদের পরবর্তী বংশধরগণ এই দো'আর ফল লাভ করিয়াছিলেন। তাহারা প্রথমতঃ নিজের জন্য ও পরে সন্তান-সন্ততিদের জন্য দোঁআ করেন। সন্তানদের জন্য যে সব দো'আ করেন, উদ্ধৃত আয়াতের দো'আটি উহাদের পর্যায়ভুক্ত। এই দোঁআর সারমর্ম এই যে, হযরত ইবরাহীম (আঃ) ও হযরত ইসমাঈল (আঃ) আপন সন্তানদিগকে একটি ধর্মীয় উপকার গৌঁছাইয়াছেন। এই দো'আর ধারাদৃষ্টে বুঝা যায় যে, ধর্মীয় উপকারই প্রকৃত ও প্রণিধানযোগ্য উপকার এবং সাংসারিক উপকার উহার অধীন ও উহার সহিত যুক্ত। হযরত ইবরাহীমের এই কার্যক্রম হইতে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি যেমন আপন বংশধরদের সাংসারিক মঙ্গলের জন্য দো'আ করিয়াছেন এবং বলিয়াছেন ক্ক ১৯২ 5 ৪৪ 5 ৩৭ ৩০ ০ ৩ এ 515 3১39 লা আনে, তাহাদিগকে বিভিন্ন ফলমূল দান কর।” তদ্রুপ তাহাদের ধর্মীয় মঙ্গলের জন্যও দোআ করিয়াছেন। সাংসারিক মঙ্গলের জন্য দো'আ করায় বুঝা যায় যে, ইহাও কম জরুরী নহে। তাছাড়া ইহা জানা কথা যে, দুনিয়ার মঙ্গল সাধিত না হইলে খুব কম সংখ্যক লোকই খোদার প্রতি মনোযোগ দিতে পারে। অতএব, রুযি-রোযগার বৃদ্ধির সহিত স্বাস্থ্যের জন্যও খোদার নিকট দোআ করা উচিত। এই কারণেই হুযূর দেঃ) একদা জনৈক ছাহাবীকে খুব দুর্বল হইয়া পড়িতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন ঃ “তুমি দোঁআ করিয়াছ কি€ ছাহাবী উত্তর দিলেন, “হা, করিয়াছিলাম।” হুযূর (দঃ) জিজ্ঞাসা করিলেন ঃ “কি দো'আ করিয়াছিলে £” উত্তর হইল, আমি দৌ'আয় বলিয়াছিলাম, হে খোদা! আমাকে শাস্তি যাহা দিবার হয়, দুনিয়াতেই দিয়া দাও । ইহাতে হুযুর (দঃ) ছাহাবীকে সতর্ক করিয়া দেন। নিঃসন্দেহে ইহা মারাত্মক ভুল। কেননা, মানুষ দুর্বল এবং জন্মগতভাবে সে অপরের প্রতি নির্ভরশীল। জনৈক ব্যক্তি একদা আমার নিকট আসিয়া বলিল, আমার খুব বেশী দরকার, দশটি টাকার বন্দোবস্ত করিয়া দিন। সে এদিক ওদিকের বিষয় আলোচনা করিতে লাগিল এবং নিজেকে দুনিয়াত্যাগী সাধু যাহির করিয়া বলিতে লাগিল; জান্নাতের কি পরওয়া, দোযখেরই বা কি ভয়? আমি বলিলাম, মিয়া থাম, তুমি দশ টাকার ব্যাপারেই যখন ধৈর্য ধরিতে পারিলে না, তখন জান্নাতের ব্যাপারে কি ধৈর্য ধরিবে? এতই অমুখাপেক্ষী হইলে দশ টাকার ব্যাপারেই ধৈর্য ধরিয়া থাকিতে। বাস্তবিক, মানুষ এতই মুখাপেক্ষী যে, তাহার দুনিয়া ও আখেরাত উভয়টিই প্রয়োজন; বরং দুনিয়া অপেক্ষা আখেরাতের বেশী মুখাপেক্ষী । এই কারণেই হযরত ইবরাহীম (আঃ) দুনিয়ার জন্য দোআ করার সাথে সাথে আখেরাতের জন্যও দোঁআ করিয়াছেন। বলাবাহুল্য, আমাদিগকে শিক্ষা দানের উদ্দেশ্যেই তিনি এইরূপ করিয়াছেন। এখানে আওলাদ" সেন্তান) ব্যাপক অর্থে মনে করিতে হইবে। প্রকৃত সন্তান হউক কিংবা ধর্মীয় সন্তান হউক। অনুসরণ ব্যতীত প্রকৃত সন্তানও সন্তান হইতে পারে না। তাই হাদীসে বলা হইয়াছে, ও ৩৪ ৩১০৮ এ ৩০ 'আমার পরিবারবর্গের মধ্যে যে আমার মনোনীত পথে চলে, সেই, ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।