পূর্ণ ধার্মিকতা ১৫১ খোদা তাহাকে সমুচিত পুরস্কার দান করুন; সুতরাং আলোচ্য আয়াতসমূহে বলিতে হইবে যে, 5515 ঝা 0৪ আয়াতখানি নাধিল হইয়া প্রথম আয়াতের ব্যাখ্যা করিয়া দিয়াছে। হাদীসে এই ব্যাখ্যাকেই “নস্থ' নামে অভিহিত করা হইয়াছে। নতুবা আমি 430 ৯ 4119৪003 আয়াতের যে অর্থ বর্ণনা করিয়াছি, তাহা কোনক্রমেই রহিত হওয়ার যোগ্য নহে। ছাত্রদের আরও একটি বিষয় জানা উচিত যে £ ₹3০৮৩-০/০ 41 0501 আয়াতে যে সামর্ঘ্যের কথা উল্লেখ করা হইয়াছে ইহার অর্থ এই নয় যে, যে পরিমাণে আমল পালন করিতে পার, পালন কর এবং যে পরিমাণ হারাম কাজ হইতে বাচিতে পার বাচিয়া থাক। তোমরা এতটুকুরই আদিষ্ট। এই অর্থ সম্পূর্ণ ভ্রান্তিপ্রসৃত। কেননা, শরীঅতের যাবতীয় ওয়াজিব ও ফরয কর্তব্য পালন করা এবং যাবতীয় হারাম কাজ হইতে বাচিয়া থাকা প্রত্যেকের উপরই ফরয। এই মুহূর্তেই সকলে এই সব বিষয়ে আদিষ্ট । ইহাদের মধ্য হইতে কোনটিই সামর্ঘের বাহিরে নয়। আয়াতে উল্লিখিত সামর্ঘ্ের অর্থ এই যে, শরীঅতের আমলসমূহে যে ধরনের তাকওয়া তোমরা এখন অর্জন করিতে পার-তাহা এখনই অর্জন কর এবং ভবিষ্যতে আরও উন্নত ধরনের তাকওয়া অর্জন করার জন্য সচেষ্ট থাক। ইহাতে বুঝা যায় যে, ধরন হিসাবে তাকওয়ার বিভিন্ন স্তর রহিয়াছে__পরিমাণ হিসাবে নয়। এই আলোচনা হইতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, আয়াতে ছিদ্ক পরে ও তাকওয়া আগে উল্লেখ করাই বেশী সঙ্গত। ইহাতে শ্রোতাদের মনের উপর বোঝা চাপিয়া বসে না; বরং অধিকতর উৎসাহের সঞ্চার হয়। তাহারা মনে করিতে পারে যে, আমাদিগকে ক্রমে ক্রমে তাকওয়ার স্তরগুলি অতিক্রম করিয়া পূর্ণ তাকওয়া পর্যন্ত পৌঁছিতে হইবে। আমি এই পর্যায়ে আলোচনা শেষ করিতেছি। সারকথা এই যে, পূর্ণ ধার্মিকতা অর্জনের চেষ্টা করা উচিত। উহার উপায় হইল আমলে পূর্ণতা অর্জন করা, ফরয ও ওয়াজিব পালনে ত্রটি না করা, হারাম কার্ষাদি হইতে বাচিয়া থাকা এবং আমল কামেল করার সময় নফ্সে যে প্রতিবন্ধকতা দেখা দেয়, কামেল ব্যক্তিদের সঙ্গে থাকিয়া উহার প্রতিকার করা। কামেল ব্যক্তিদের দরবারে উপস্থিত হওয়া উচিত। ইহা সম্ভব না হইলে তাহাদের সহিত চিঠিপত্রের আদান-প্রদান রাখা দরকার। চিঠিপত্রে অনর্থক গল্প-গুজব লেখা সমীচীন নহে; বরং নিজকে রোগী ও তাহাদিগকে চিকিৎসক মনে করিয়া নিজের যাবতীয় অবস্থা জানাইতে থাকা উচিত। এর পর তাহারা যে সব উপদেশ দেন, সযত্বে তাহা অনুসরণ করা প্রয়োজন। খোদা পর্য্ত পৌঁছিবার ইহাই সহজ পথ। ইহা হইতে সহজ পথ আর কেহ বলিতে পারিবে না। ওযরের পথ বন্ধ হইয়া গিয়াছে। এখন দৌঁআ করুন, যেন হক তাঁআলা আমাদিগকে সুস্থ জ্ঞানবুদ্ধি ও সহজ আমলের তওফীক দান করেন। আমীন! 3 ১255 তি ৪5 আ। পন্ড পা ও 2৯90 0053 ১৯ ০ ৬১০০ 2523 এ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।