Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ মাওয়ায়েষে আশ্রাফিয়া আয়াতের এই আদেশটি আমাদিগকে লক্ষ্য করিয়া করা হইলে আমরা মোটেই শঙ্কিত হইতাম না। আমরা এইরূপ ব্যাখ্যা করিয়া লইতাম__ আদেশে দ্রততা বুঝায় না। কাজেই যথাযথ তাকওয়ার নির্দেশ দানের অর্থ এই নয় যে, এক্ষণি এই তাকওয়া অর্জন করিতে হইবে; বরং আস্তে আস্তে অর্জন করিলেও চলিবে। ছাহাবাদের মনেও এই ব্যাখ্যা নিশ্চয়ই উপস্থিত ছিল। কিন্তু চূড়ান্ত খোদাভীতি ও সাবধানতার কারণে তাহারা আদেশকে দ্রুততার অর্থেই বুঝিয়া লইয়াছেন। কেননা, বাক-পদ্ধতিতে অবিলম্বে পালন অর্থেই আদেশের ব্যবহার বেশী। আপনি যদি চাকরকে পানি আনিতে আদেশ দেন, আর সে পরের দিন পানি আনিয়া দেয়, তবে আপনি রাগান্বিত হইবেন নাকি? নিশ্চয়ই হইবেন। ইহার উত্তরে চাকর যদি বলে, হুযুর, শুধু “পানি আন” বলিয়াছিলেন, এখনই আন বলেন নাই। তবে চাকরের এই ওষর গ্রহণযোগ্য হইবে না। কারণ, এই স্থানে ধরন পদ্ধতিতে বুঝা যায় যে, এখানে আদেশ (১) দ্রুততা অর্থে ব্যবহৃত হইয়াছে। তদ্রুপ অধিকাংশ আদেশ (১০1) পদের ব্যবহার দ্রুততা অর্থেই হইয়া থাকে। একটি রসাত্মক গল্প £ এক্ষেত্রে একটি গল্প মনে পড়িয়া গেল। আমাদের এলাকায় 'হাফেষ জানাযা" পদবীধারী জনৈক হাফেয সাহেব ছিলেন। তিনি গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। একদিন গ্রামবাসীরা একটি জানাযা মসজিদে আনিয়া ইমাম সাহেবকে নামায পড়াইতে বলিলে তিনি এই বলিয়া অজুহাত পেশ করিলেন, এক্ষণে একটি দোঁআয় সামান্য সন্দেহ আছে। উহা উত্তমরূপে মুখস্থ করিয়া নামায পড়াইয়া দিব। অগত্যা গ্রামবাসীরা জানাযা লইয়া চলিয়া গেল এবং অন্য ইমাম দ্বারা নামায পড়াইয়া মৃতকে দাফন করিয়া দিল। পরদিন হাফেয সাহেব গ্রামবাসী- দিগকে বলিলেন, ভাই এবার দো'আটি মুখস্থ হইয়া গিয়াছে। জানাযা কোথায়? আন দেখি নামায পড়াইয়া দেই। তাহারা হাস্য সহকারে উত্তর দিল, সোবহানাল্লাহ, আপনি মনে করিতেছেন যে, আপনার দো'আর ভরসায় আমরা জানাযা আচার চোটনী) বানাইয়া রাখিয়াছি। আমরা তো গতকল্যই তাহা কবরস্থ করিয়া ফেলিয়াছি। দেখুন, দ্রুততা ও অদ্রততা__উভয়ের মধ্যে পার্থক্য না বুঝার ফলেই সকলে হাফেয সাহেবকে বোকা বানাইয়াছে। এর পর হইতেই তাহার সহিত 'হাফেষ জানাযা" উপাধিটি যুক্ত হইয়া যায়। ছাহাবাগণ উপরোক্ত আয়াতখানি দ্রুততা অর্থে বুঝিয়া মনে করিলেন যে, অদ্াযই “যথাযোগ্য তাকওয়া, অবলম্বন করা খুবই কঠিন ব্যাপার। কাজেই খোদার এই নিদেশটি কিরূপে পালিত হইবে? ইহাতে অপর একখানি আয়াত নাযিল হয়ঃ 5৮205 31985 অর্থাৎ, “যথাযোগ্য তাকওয়া” অদ্যই হাছিল করা উদ্দেশ্য নহে; বরং উদ্দেশ্য হইল-_যতটুকু তাকওয়া অবলম্বন করা তোমাদের দ্বারা সম্ভব__ এক্ষণে ততটুকুই অবলম্বন কর। এর পর উন্নতি করিতে থাক এবং “যথাযোগ্য তাকওয়া” পর্যন্ত গৌঁছিয়া যাও। নস্থ শৈরীঅতের আদেশ নিষেধ রহিতকরণ)-এর অর্থঃ এই আলোচনায় ছাত্রদের মনে সন্দেহ জাগিতে পারে যে, ইহাতে বুঝা যায়, প্রথমোক্ত আয়াত £ 45 3 $1 19821 এখনও কার্যকরী আছে এবং উহা পালন করার আদেশ বহাল রহিয়াছে। অথচ হাদীসদৃষ্টে জানা যায় যে, পরবর্তী আয়াত £ £3322-15 08$। অবতীর্ণ হওয়ায় এ আয়াত রহিত হইয়া গিয়াছে। ছাত্রদের জানা উচিত যে, পূর্ববর্তীদের প্রিভাষা অনুযায়ী “নস্খ*-এর অর্থ শুধু পরিবর্তন ও রহিতসাধনই নহে; বরং তাহারা ব্যাখ্যা সম্বন্ধীয় বর্ণনাকেও “নস্থ বলিতেন। কাষী ছানাউল্লাহ্‌ সাহেব তফসীরে মাযহারীতে এই তথ্য ব্যক্ত করিয়াছেন। বাস্তবিকই ইহা অত্যন্ত সুক্ষ তথ্য, ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।