পূর্ণ ধার্মিকতা ১৪৯ তাকওয়া। নেক আমল ত্যাগ না করা, নিষিদ্ধ কার্যে লিপ্ত না হওয়া এক প্রকার তাকওয়া। এর পর আমল যত ভাল হইবে, তাকওয়াও তত ভাল হইতে থাকিবে । এইরূপে তাকওয়া কামেল হইয়া গেলে ঈমানও কামেল হইয়া যাইবে । এর পর এহসান তথা এখলাছের স্তর হাছিল হইবে। ইহা যেরূপ ঈমানের সর্বোচ্চ স্তর তদ্রুপ তাকওয়ারও সর্বোচ্চ স্তর, ইহাই আসল লক্ষ্য। সুতরাং আয়াত দ্বারা বুঝা গেল যে, তাকওয়ার বিভিন্ন স্তর রহিয়াছে। ছিদূকেরও এরূপ বিভিন্ন স্তর আছে বলিয়া কোন প্রমাণ নাই। 1১৪: ৩334। 445 আয়াত দ্বারা বুঝা যায় যে, ছিদকের একটি মাত্র স্তর আছে এবং তাহাই চূড়ান্ত ও সুনিপিষ্ট স্তর। অর্থাৎ, এহ্সানকেই শরীঅতে ছিদ্ক ও এখলাছ বলা হয়। এখন জানা দরকার যে, হক তাআলা যদি আয়াতে প্রথমে ছিদ্্ক ও পরে তাকওয়ার উল্লেখ করিতেন, তবে শ্রোতাদের মনে বিরাট বোঝার চাপ পড়িয়া যাইত। তাহারা বুঝিত যে, আমাদিগকে প্রথম দিনেই কামেল হইয়া যাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে । অথচ ইহা খুবই কঠিন ব্যাপার। এই কারণে প্রথমে ছিদ্কের উল্লেখ না করিয়া তাকওয়ার উল্লেখ করিয়াছেন। ইহার বিভিন্ন স্তর থাকায় এইরূপ বুঝিবার অবকাশ নাই যে, প্রথম দিনেই কামেল হইয়া যাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে; বরং শ্রোতাগণ বুঝিবে যে, তাকওয়ার বিভিন্ন স্তর থাকার কারণে ক্রমে ক্রমে সমস্ত স্তর অর্জন করিয়া ছিদ্কের স্তরে পৌঁছিয়া যাইতে বলা হইয়াছে। ছিদ্কের স্তরে গৌঁছিতে পারিলেই কামেল ব্যক্তিদের অন্তভুক্ত হইয়া যাইবে! ইহার উপায় হইল বাহ্যতঃ তাহাদের সঙ্গলাভ করা। ইহাতে অন্তরের দিক দিয়াও তাহাদের ন্যায় হইয়া যাইতে পারিবে। ২১340 &1 10982 'সাধ্যানুযায়ী খোদাকে ভয় কর" এই আয়াতের শানে-নুযুল হইতেও বুঝা যায় যে, তাকওয়ার বিভিন্ন স্তর রহিয়াছে। হাদীসে বর্ণিত আছে যে, প্রথমে 455০ 3 %1 19865 'খোদাকে যেরূপ ভয় করা দরকার, তদ্রুপ ভয় কর" আয়াতখানি নাযিল হইয়াছিল। ইহাতে ছাহাবাগণ চিন্তিত হইয়া পড়েন। তাহারা মনে করিলেন যে, অদ্যই যথাযথ তাকওয়া অবলম্বন করিতে বাধ্য করা হইয়াছে। অথচ প্রথম পর্যায়ে এইরূপ তাকওয়া হাছিল করা খুবই কঠিন। 5৬৪ ৯ (েথাযথ তাকওয়া) ইহার এক অর্থ এই যে, যে তাকওয়া খোদার শানের যোগ্য__ সেইরূপ তাকওয়া অবলম্বন কর, আয়াতে এই অর্থ বুঝানো হয় নাই। কারণ, এইরূপ তাকওয়া অবলম্বন করা মানুষের সামর্যের বাহিরে। ইহা ৮:১৬ ০4০ সাধ্যাতীত কাজের আদেশ ' দেওয়া” ছাড়া কিছুই নহে। ইহার অপর অর্থ এই যে, মানুষের সাধ্যানুযায়ী যে তাকওয়া খোদার শানের যোগ্য, উহা অবলম্বন কর। বলা বাহুল্য, আয়াতে এই অর্থই বুঝানো হইয়াছে। এই প্রকার তাকওয়া মানুষের সাধ্যাতীত নহে। তথাপি প্রথম পর্যায়েই এই স্তরে পৌছিয়া যাওয়া মানুষের পক্ষে সুকঠিন। ছাহাবাদের চিন্তিত হওয়ার কারণ ইহাই ছিল। তাহারা দেখিলেন, এই স্তরটি যদিও সাধ্যাতীত নহে, তথাপি প্রথম দিনেই এই তাকওয়া অর্জন করা মুশকিল। তাহারা | 19333 নির্দেশসূচক পদ হইতে ইহাও বুঝিলেন যে, বিষয়টি এক্ষণি অর্জন করিতে বলা হইয়াছে। এজন্য নহে যে, আদেশসূচক শব্দ দ্বারা অবিলম্বে কাজ সমাধান করা বুঝায়; বরং সাধারণ বাক-পদ্ধতিতে ইহা প্রায়ই এই অর্থে ব্যবহৃত হয়। তাছাড়া আদেশ-নিষেধ পালনের ব্যাপারে ছাহাবাদের দৃষ্টি সর্বদা নিঃসন্দেহ দিকের প্রতি থাকিত! এই কারণে তাহারা আদেশকে অবিলম্বে অর্থে বুঝিয়া লইলেন। ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।