Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া এখানে আসল বক্তব্য এই যে, হারাম হওয়ার পূর্বে যাহারা শরাব পান করিয়াছে, তজ্জন্য তাহাদের কোন পাপ হয় নাই। কিন্তু ঃ ০০২৮ 0৪ ৮৮ 9০ ভি পর এ আয়াত দ্বারা বাহ্যতঃ বুঝা যায় যে, তাহাদের কোন প্রকার গোনাহ্‌ নাই। এই জন্য পরে ব্যাপক নীতি হিসাবে কতকগুলি শর্তের উল্লেখ করিয়াছেন। এই শর্তগুলি বিদ্যমান থাকিলে যে কোন প্রকার গোনাহ হয় নাই বলাতো শুদ্ধ হইতে পারে। কেননা, যদি কেহ হারাম হওয়ার পূর্বে শরাব পান করিয়া থাকে এবং যিনা ব্যভিচার করিয়া থাকে, তবে শরাবের কারণে গোনাহ্‌ হয় নাই বলা তো শুদ্ধ, কিন্ত তাহার কোন প্রকার গোনাহ্‌ হয় নাই বলা শুদ্ধ নহে। অতএব, আয়াতের সারমর্ম হইল-_তাহারা অন্যান্য গোনাহ্‌র কাজ যাহা তখন হারাম ছিল, তাহা হইতে আত্মরক্ষা করিয়া থাকিলে এবং নির্দেশিত সংকার্য সম্পাদন করিয়া থাকিলে শুধু শরাব পানের কারণে তাহাদের কোন গোনাহ্‌ নাই। এখানে একটি প্রশ্ন জাগে যে, এই আয়াতে তিনবার তাকওয়া ও ঈমানের উল্লেখ করা হইল কেন? একবার মুমিন বলার পর যখন তাহাদিগকে তাকওয়ার গুণে গুণান্বিত প্রকাশ করা হইল, এর পরও 1১৪01 19১। বলার তাৎপর্য কি? ঈমানের পরও ঈমান আনা এবং তাকওয়ার পরও তাকওয়া অবলম্বন করা কেমন? ঈমানকে বারবার উল্লেখ করার উত্তর এই যে, ঈমানের বিভিন্ন স্তর রহিয়াছে। তন্মধ্যে এক স্তর হইল কুফর ও শির্ক হইতে তওবা করা। ঈমান শুদ্ধ হওয়ার জন্য এই স্তরটি শর্ত। ইহা ছাড়া কোন নেক আমলই কবুল হয় না। ঈমানের আরেকটি স্তর যাহা নেক আমল হইতে উৎপন্ন হয়। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্যক্তির অন্তরে ঈমান বদ্ধমূল হইয়া যাওয়া এবং ইহার উপর দৃঢ়তা ও স্থিতিশীলতা অর্জিত হওয়া । দ্বিতীয়বার 1১ বলিয়া এই স্তরটির প্রতিই ইঙ্গিত করা হইয়াছে। সারকথা এই যে, একবার ঈমান আনিয়া তাহারা নেক আমল করিতে থাকে এবং নিষিদ্ধ কাজ হয়। এর পর তাহারা যেরূপ আমল করে, ঈমানও তদ্রুপ উৎপন্ন হয়। সর্বদা নেক আমল করিতে থাকিলে প্রত্যেকের ঈমানেই স্থিতিশীলতা ও দৃঢ়তা লাভ হয়। তবে যে ব্যক্তির আমল অসম্পূর্ণ তাহার ঈমানও অসম্পূর্ণ হয় এবং যাহার আমল কামেল তাহার ঈমানও কামেল হয়। তৃতীয়বার ঈমানের উল্লেখ করিয়া এদিকে ইঙ্গিত করিয়াছেন যে, ঈমানের উপর স্থায়ী হইয়া যাওয়ার পর আমল অনুযায়ী তাহাদের ঈমানের উন্নতি লাভ হইতে থাকে । এর পর ঈমানের উল্লেখ করে নাই; বরং এহ্‌সানের উল্লেখ করিয়াছেন। শরীঅতের পরিভাষায় ইহার অর্থ এখলাছ (খাটি করা)। ইহা ঈমানের সর্বোচ্চ স্তর। ইহাকে ছিদ্কও বলা হয়। এখলাছবিশিষ্ট ব্যক্তিকেই ছিদ্দীক বলা হয়। অর্থাৎ, ঈমানের পর আমলে উন্নতি হইলে এহ্সানের স্তরে উন্নীত করা হয়। ঈমানের মধ্যে এই স্তরটিই কাম্য । যে ব্যক্তি এই স্তরে উন্নীত হইতে পারে, সে খোদার মাহ্বৃব €প্রিয়পাত্র) হইয়া যায়। এর পর সে আযাব ও গোনাহ্র বন্ধন হইতে মুক্ত হইয়া যায়। কেননা, প্রিয়জনকে কেহই শাস্তি দেয় না। ঈমানের বারবার উল্লেখ সম্বন্ধে এই জওয়াব বর্ণিত হইল। তাকওয়ার বিভিন্ন স্তরঃ তাকওয়ার বারবার উল্লেখ করার জওয়াবও উপরোক্ত জওয়াবের অনুরূপ। তাকওয়ারও বিভিন্ন স্তর রহিয়াছে। কুফর ও শির্ক হইতে বাচিয়া থাকা এক প্রকার ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।