পূর্ণ ধার্মিকতা ১৪৭ তাকওয়ার ফধীলত$ আরেকটি কথা রহিয়া গেল। তাহা এই যে, তাকওয়া ও ছিদ্ক উভয়টি যখন পূর্ণ ধার্মিকতা, তখন আয়াতে তাকওয়াকে পূর্বে ও ছিদ্ককে পরে উল্লেখ করা হইল কেন? আয়াতের যাহা উদ্দেশ্য, তাহা এইভাবে বলিলেও হাছিল হইয়া যাইত ঃ 2 05025650559 ও খ্র। : ইহার অর্থও পূর্বের অর্থের ন্যায় যে, হে মুসলমানগণ ! পূর্ণ ধার্মিকতা অর্জন কর এবং কামেল ব্যক্তিদের সঙ্গী হইয়া যাও । সুতরাং তাকওয়া পূর্বে উল্লিখিত হওয়ার অন্তর্নিহিত রহস্য কি? এই প্রশ্নটি এই মুহূর্তে আমার মনে উদয় হইয়াছে, যাহা পূর্বে মনে ছিল না। খোদার ফযলে ইহার উত্তরও এখনই মনে জাগিয়াছে। এখানে তাহাই বর্ণনা করিতেছি। ইহা অপেক্ষা উত্তম জওয়াব কাহারও জানা থাকিলে তাহা বলিয়া দিবেন। আমার মতে এইরূপ পূর্বাপর উল্লেখ করার রহস্য এই যে, তাকওয়ার বিভিন্ন স্তর রহিয়াছে, কোরআনের আয়াত দৃষ্টেই তাহা জানা যায়। কিন্তু'ছিদকের এরূপ বিভিন্ন স্তর নাই। উহার একটি মাত্র নিদিষ্ট স্তর আছে। ইহার দলীল এই আয়াত £ 10555 13:515 9৪1 0131 টি এ তা 91510 553 টি গস 5 ০ ০০:৯০ ৩০৪ 3 উনিও 912 3০3 রে 5০40 এই আয়াতের শানে-নুযূল এই যে, হক তা'আলা মুসলমানদের উপর শরাব পান হারাম করিলে পর কোন কোন ছাহাবীর মনে এই সন্দেহ জন্মে যে, আমাদের মধ্যে যাহারা শরাব হারাম হওয়ার পূর্বে উহা পান করিত এবং এখন দুনিয়াতে বাচিয়া নাই, তাহারা বোধ হয় গোনাহ্গার হইয়াছে। এখানে প্রশ্ন হইতে পারে যে, যখন তাহারা পান করিত, তখন শরাব হারাম ছিল না। কাজেই তাহারা হারাম কাজ করে নাই। এমতাবস্থায় ছাহাবীদের মনে এইরূপ সন্দেহ হওয়ার তাৎপর্য কি? উত্তর এই যে, তাহারাও ইহা জানিতেন, কিন্তু তাসত্বেও সম্ভবতঃ তাহাদের মনে সন্দেহ ছিল যে, এঁ সময় শরাব হালাল ছিল বলিয়াই হারাম হওয়ার আয়াত নাযিল হয় নাই; কিংবা তখনও শরাব হারাম ছিল, কিন্তু আমরা ইহাতে খুব বেশী অভ্যস্ত ছিলাম বলিয়া হঠাৎ হারাম হওয়ার আয়াত নাযিল করা হয় নাই! কারণ, তাহা হইলে আমরা তদনুযায়ী আমল করিতে পারিতাম না। পরে আমাদের মধ্যে আস্তে আস্তে আমল করার যোগ্যতা বৃদ্ধি পাওয়ায় হারাম হওয়া সম্পর্কিত আয়াত নাযিল করা হইয়াছে। প্রথম অবস্থায় যাহারা হারাম হওয়ার পূর্বে শরাব পান করিয়াছে, তাহারা হালাল বস্তুই পান করিয়াছিল। কিন্তু দ্বিতীয় অবস্থায় তাহারা হারাম পান করিয়াছে। তবে এ সম্বন্ধে আয়াত নাধিল না হওয়ায় তাহারা গোনাহ্গার হয় নাই। তবুও বাস্তবক্ষেত্রে হারাম বস্তু পান করা অবস্থায় দুনিয়া ত্যাগের কারণে তাহাদের মর্তবা হাস প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রহিয়াছে। উপরোক্ত আয়াতে হক তাঁআলা ছাহাবীদের এই সন্দেহ নিরসন কল্পে বলেন £ মুসলমানগণ (এ যাবৎ) যাহা পান করিয়াছে, তাহাতে তাহাদের কোন গোনাহ নাই (অর্থাৎ, হারামের নির্দেশ আসার পূর্বে যাহারা শরাব পান করিয়াছে, তাহারা গোনাহ্গার হয় নাই।) যদি তাহারা অন্যান্য গোনাহ হইতে বাচিয়া থাকে এবং ঈমানদার থাকে, নেক আমল করিয়া থাকে, অতঃপর তাহারা তাকওয়া অবলম্বন করিয়া থাকে এবং ঈমানদার থাকে, আবার তাকওয়া অবলম্বন করিয়া থাকে এবং আন্তরিকতার সহিত কাজ করিয়া থাকে। আর আল্লাহ্ তা'আলা এখ্লাছ অবলম্বনকারী- দিগকে খুব ভালবাসেন। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।