১৪৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া কাজের ছিদ্ক হইল-_প্রত্যেক কাজ শরীঅতের নির্দেশ অনুযায়ী হওয়া এবং উহার বিপক্ষে না হওয়া। সুতরাং যাহার কাজ সর্বদা শরীঅতসম্মত হয়, তাহাকে “ছাদেকুল আফআল' সেত্য কর্মী) বলা হয়। হালের ছিদ্ক হইল- প্রত্যেক হাল সুন্নত অনুযায়ী হওয়া। সুতরাং যে সব হাল সুন্নতের বিরোধী, সেগুলি মিথ্যা হাল। যাহার হাল সর্বদা সুন্নত মোতাবেক হয়, তাহাকে “ছাদেকুল আহওয়াল' (সত্য হালবিশিষ্ট) বলা হয়। যে হালের প্রতিক্রিয়া স্থায়ী হয় এবং আজ আছে, কাল নাই__এরূপ না হয়-__উহাকেও সত্য হাল বলে। কোন কোন লোকের হাঁল বাকী থাকে না। মাঝে মাঝে সে নিজের মধ্যে ভয় অথবা তাওয়ান্ুলের প্রাধান্য অনুভব করে; কিন্তু পরক্ষণেই উহার কোন প্রতিক্রিয়া অবশিষ্ট থাকে না। এরূপ ব্যক্তিকে সত্য হাল বিশিষ্ট বলা হইবে না। হাল স্থায়ী হওয়া উদ্দেশ্য নহে; বরং হালের প্রতিক্রিয়া স্থায়ী হইতে হইবে। মোটকথা, শরীঅতের পরিভাষায় “ছিদক' শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নহে! অথচ সাধারণতঃ ইহাকে কথার মধ্যে সীমাবদ্ধ মনে করা হয়। ফলে মানুষ নানাবিধ ভরান্তিতে লিপ্ত হইয়া যায়। শরীঅতের পরিভাষা ঃ ইহাকে ইমাম গায্যালী (রঃ) এইরূপে লিখিয়াছেন, শরীঅতের পরিভাষায় পরিবর্তন সাধন করাও মানুষের মনগড়া কার্ধাবলীর অন্যতম। সাধারণ লোকদের মতে- কান্য ও হেদায়া দুইটি কিতাবের নাম) পড়িয়া লওয়াই ফেকাহ্। অথচ শরীঅতে কিতাব পড়িয়া লওয়াকে ফেকাহ্ বলে না। ফেকাহ্ একটি বিশেষ জ্ঞান__যাহাতে শরীঅতের আহ্কাম বুঝার বিশেষ ক্ষমতা সৃষ্টি হয়। পূর্ববর্তী বুযুর্গগণ এইরপ ব্যক্তিকে ফকীহ বলিতেন, যিনি আহকাম বুঝার সঙ্গে সঙ্গে আমলেও কামেল হইতেন। দুর্ভাগ্যবশতঃ আজকাল ফেকাহ্্র জন্য আমলকে জরুরী মনে করা হয় না। এছাড়া শরীঅতের আরও বহু পারিভাষিক শব্দের অর্থে পরিবর্তন সাধন করা হইয়াছে। উদাহরণতঃ, শরীঅতে এল্ম বলা হয় শুধু কোরআন ও হাদীস সম্বন্ধীয় বিদ্যাকে। কিন্তু আজকাল অনেকেই ইহাকে ব্যাপক অর্থে ব্যবহার করে। নাস্তিকতাবাদীরা এই রোগে বেশী আক্রান্ত । তাহারা বিজ্ঞান ও ভূগোলকেও এল্মের মধ্যে ঢুকাইয়া দিয়াছে। ইংরেজী ভাষা শিক্ষা করাও তাহাদের মতে এল্ম। আমি কিছু সংখ্যক রচনা দেখিয়াছি__উহাতে হাদীস দ্বারা এল্মের ফযীলত বর্ণনা করত ইংরেজী শিক্ষা ও বিজ্ঞানের প্রতি উৎসাহ দেওয়া হইয়াছে এবং তাহারা দলীলম্বরূপ ০০-/১ 951) 3২11 19:51 হাদীসটিকেও উল্লেখ করিয়াছে। ইহার অর্থ এই দাড়ায় যে, হাদীসে যে এল্মের প্রতি উৎসাহ দেওয়া হইয়াছে__ইংরেজী শিক্ষাও উহার অন্তর্ভুক্ত (নাউযুবিল্লাহ) অথচ ইহা সম্পূর্ণ ভুল। শরীঅতে যে স্থানে এল্মের ফযীলত বর্ণিত হইয়াছে কিংবা তৎ্প্রতি উৎসাহ বা নির্দেশ দেওয়া হইয়াছে, তথায় শরীঅতে একমাত্র কোরআন হাদীস ইত্যাদিকেই উদ্দেশ্য করা হইয়াছে। ইহা ভিন্ন কথা যে, এইগুলির শিক্ষা আরও কয়েকটি শাস্ত্রের উপর নির্ভর করে। এই হিসাবে এগুলিও ওয়াজিব হইবে । কিন্তু ভূগোল ও বিজ্ঞান কোন পর্যায়েই আসে না। কৌন যুক্তি দ্বারাই এইগুলিকে শরীঅতের এল্ম বলা যায় না। সুতরাং হাদীসের সাহায্যে এইগুলি শিক্ষার প্রতি উৎসাহ দেওয়া বিভ্রান্তি বৈ কিছুই নহে। খুব কম সংখ্যক লোকই এই বিষয়টির প্রতি লক্ষ্য করে। ছিদ্ক-এর পারিভাষিক অর্থেও এইভাবে পরিবর্তন সাধন করিয়া উহাকে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ করিয়া দেওয়া হইয়াছে ৷ অথচ শরীঅতে ইহা কথা, কাজ ও হাল-_এই সবগুলির মধ্যেই পরিব্যাপ্ত। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।