Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ১৪৫ পাওয়া যায় ইহা ভিন্ন কথা, কিন্তু এখানে ছওয়াব পাওয়া সম্বন্ধে আলোচনা হইতেছে না। ছওয়াবের জন্য অন্যান্য আরও বহু কাজ রহিয়াছে । এখানে পূর্ণ ধার্মিকতা অর্জনের কথা হইতেছে। সুতরাং আমার বর্ণিত উপায়েই একমাত্র কামেলদের নিকট হইতে পূর্ণ ধার্মিকতা অর্জন করা সম্ভব। এই উপায়টি সর্বদা মনে রাখিবে। যখনই কোন কামেল বুযুর্গের সংসর্গে যাও কিংবা পত্র লিখ, তখন এই সংকল্প কর যে, নফসের যাবতীয় রোগ তাহাকে জানাইয়া দিবে এবং তিনি যাহা করিতে বলেন, তাহা কার্ধে পরিণত করিবে। সুতরাং কামেল আওলিয়াদের সংসর্গে থাকিলেও আমল তোমাকেই করিতে হইবে । আমল না করিয়া কামেল হইয়া যাইবে, ইহা হইতে পারে না। কামেলদের সংসর্গের প্রতিক্রিয়া ঃ তবে পার্থক্য এতটুকু যে, প্রথমে তৃমি আমল করার ইচ্ছা করিলে নফ্স উহার বিরোধিতা করিত। কিন্তু কামেলদের সঙ্গে থাকিলে অধিকতর সৎকাজের আকাঙ্ক্ষা জাগিবে এবং বিরুদ্ধাচারী আকাঙ্ক্ষা দমিত হইয়া যাইবে । ফলে প্রথমে যে কাজ করা কঠিন ছিল, আজ তাহা শুধু সহজই হইবে না; বরং উহা না করিলে মনে শাস্তি আসিবে না। ইহা কি কম উপকার? বন্ধুগণ, নিঃসন্দেহে ইহা বড় উপকার । ইহাকে সামান্য মনে করিও না। কামেলদের সংসর্গে গেলেই ইহা লাভ হয়, দূরে থাকিলে লাভ হয় না। কামেলদের সহিত সম্পর্ক না রাখিয়াও মোত্তাকী হওয়া যায়; কিন্তু তাহা অত্যন্ত কষ্টসাধ্য। পক্ষান্তরে যাহারা তাহাদের সহিত সম্পর্ক রাখে, তাহারা খুব সহজেই তাকওয়া লাভ করিতে পারে। আমল সহজ হওয়া কামেলদের সংসর্গের একটি ক্ষুদ্রতম প্রতিক্রিয়া মাত্র। ইহার পর জ্ঞানের আলো, মা'রেফাত, হাল ইত্যাদির নিরাপত্তা, গুপ্ত বিষয়সমূহ উন্নতি ইত্যাদি আরও কত বিষয়ে যে লাভ হয়, তাহার তো কোন ইয়ন্তাই নাই। উদ্ধৃত আয়াত হইতে এই বিষয়টি বর্ণনা করাই আমার উদ্দেশ্য ছিল। আমি ইহা বর্ণনা করিয়া দিয়াছি। আমি ইহা কোন নৃতন বিষয় বর্ণনা করিতেছি না; বরং খোদার নেয়ামত প্রকাশার্থে বলিতেছি যে, আমি এখানে কোন নূতন বিষয় বর্ণনা না করিলেও ইহাতে খোদা পর্যন্ত পৌঁছার উপায় বলিয়া দিয়াছি। পক্ষান্তরে আমি সকলকে খোদা পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছি। কেননা, সহজ উপায় বলিয়া দেওয়া পৌঁছাইয়া দেওয়ারই নামান্তর । আমার বর্ণিত এই সহজ উপায়টি হয়তো ইতিপূর্বে আপনি শুনেন নাই। এখনও যদি অগ্রসর না হন এবং খোদা পর্যন্ত পৌঁছিতে চেষ্টা না করেন, তবে খোদার তরফ হইতে আপনাদিগকে জানাইবার দায়িত্ব শেষ হইয়া গিয়াছে। “ছিদক'এর অর্থ ও ব্যাখ্যাঃ এখন এই আয়াত সম্বন্ধে সংক্ষেপে দুই একটি কথা বলিয়া আমি বক্তব্য শেষ করিতে চাই। পূর্বেও সংক্ষেপে বলিয়াছি, “ছিদ্ক' অর্থ শুধু মুখে সত্য কথা বলা নহে। যাহাতে কেহ ইহা না মনে করে যে, ছিদ্ককে পূর্ণ ধার্মিকতা বলা হইয়াছে, উহা তো আমরা লাভ করিয়াই আছি, কেননা, আমরা সত্য কথা বলি। আসলে ছিদ্ক অর্থ পূর্ণতা। এই কারণেই কামেল ওলীকে “ছিদ্দীক বলা হইয়া থাকে । কারণ, তিনি যাবতীয় অবস্থা, কথা ও কর্মে পূর্ণতা প্রাপ্ত হইয়া গিয়াছেন। শরীঅতের পরিভাষায় ছিদক- কথা, কর্ম, অবস্থা এই তিনটি বিষয়ের মধ্যে পরিব্যাপ্ত। কথার ছিদক মানে- কথা নিশ্চিত ও বাস্তব হওয়া এবং অনিশ্চিত ও বাস্তব বিরোধী না হওয়া । এই গুণে গুণান্বিত ব্যক্তিকে “ছাদেকুল আক্ওয়াল' (সতাভাষী) বলা হয়। ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।