১৪৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া যথেষ্ট মনে করিতে পারে না। বুদ্ধিমান মাত্রই বিশেষ সম্পর্ক অর্জনের জন্য চেষ্টিত থাকে। তাই আমি পূর্বেও বলিয়াছি যে, প্রত্যেক উদ্দেশ্যের বেলায় পূর্ণতা অঞ্জনই লক্ষ্য থাকে। তবে সাধারণ মুমিনদের সংসর্গের প্রতিক্রিয়া বর্ণনা করার মুলে আমার উদ্দেশ্য এই যে, যখন অপূর্ণ লোকদের সংসর্গেরই এই প্রতিক্রিয়া, তখন কামেলদের সংসর্গের কি প্রতিক্রিয়া হইতে পারে নিজেই বুঝিয়া লও । ৩ ০৬৯7১1১১০৩৫ ০৪৮০ ৫ ০৬০ ওই ১৯৭ এ এ “এক শ্রাস মাটি মিশ্রিত মদই যদি এমন নেশাগ্রস্ত করিতে পারে; তবে পরিষ্কার ও স্বচ্ছ মদে না জানি কি পরিমাণ নেশা হয় % পরীক্ষা করিয়া দেখিয়া লউন, অতিরিক্ত ঘুমের কারণে যাহার রাত্রি বেলায় চক্ষু উন্মীলিত হয় না, সে কিছুদিন এমন লোকদের সহিত বসবাস করুক-_-যাহারা রাত্রে জাগ্রত হইয়া নামায পড়ে। খোদা চাহে তো তাহারও তাহাজ্জুদ পড়ার অভ্যাস হইয়া যাইবে। তদ্রুপ খোদার ধিকরের সহিত যাহার সম্পর্ক স্থাপিত হয় না, কিছুদিন িকরকারীদের দলে উঠাবসা করিলে সত্বরই যিকরের সহিত তাহার সম্পর্ক স্থাপিত হইয়া যাইবে। কেননা, তাহাদের দলে থাকিলে আপনাআপনিই অন্তরে যিকরের আকাঙ্ক্ষা জাগিবে। এইরূপে প্রথম দিন হইতেই তাহার মনে যে যিকর বিরোধী আকাঙ্ক্ষা ছিল তাহা দুর্বল হইতে থাকিবে। অতএব, কামেলদের সংসর্গে থাকিলে কি পরিমাণ উপকার হইবে, তাহা অনুমান করা কঠিন নহেঃ ১০১ ১৮ ০০৬৮৮ ৭৮৯৭1 ও ১০৪ ৮0 ০০৮৪ এ ০ “পরশ পাথর নামে একটি প্রসিদ্ধ পাথর আছে। উহাতে লোহা ছোয়াইয়া দিলেও নাকি খাটি স্বর্ণে রূপান্তরিত হইয়া যায়। কামেলদের সংসর্গেও তদূপ ফল লাভ হয়। কামেলদের সংসর্গের শর্ত ঃ কিন্তু কামেল ব্যক্তিদের সংসর্গ প্রতিক্রিয়াশীল হওয়ার জন্য একটি শর্ত ও একটি সংযম রহিয়াছে। সংযম এই যে, কাজকর্ম ইত্যাদিতে কামেল ব্যক্তির বিরুদ্ধাচরণ করিবে না। শর্ত হইল আপন সমুদয় অবস্থা তাহাকে জানাইতে থাকিবে। তোমার অন্তরে যে-কোন রোগ থাকুক, তাহা পরিষ্কার তাহাকে জানাইয়া দিতে কোনরূপ লজ্জা করিবে না। কেননা, চিকিৎসকের সম্মুখে চিকিৎসার খাতিরে গুপ্ত অঙ্গ খোলা জায়েষ। তদূপ আত্মার চিকিৎসকের সম্মুখে নফসের রোগ বর্ণনা করিয়া দেওয়াও জায়েয! কাজেই একবার তাহার সম্মুখে স্থীয় ভাল-মন্দ সব খুলিয়া ধর। তাহার দৃষ্টিতে তুমি ঘৃণিত হইয়া যাইবে-_ এইরূপ আশঙ্কা করিও না। ওলীদের দৃষ্টিতে তাহাদের নিজেদের ন্যায় ঘৃণিত আর কেহ নহে। তাহারা নিজকে এত হেয় মনে করেন যে, ফাসেক ও পাপাচারী ব্যক্তিও নিজকে এত হেয় মনে করিতে পারে না। আপন অবস্থা বর্ণনা করার পর তিনি যাহা করিতে বলিবেন, তাহা করিবে। বাহ্যিক রোগের চিকিৎসার বেলায়ও তুমি এরূপ কর। প্রথমে ডাক্তারকে স্বীয় অবস্থা জানাও। এর পর ডাক্তার যে ব্যবস্থাপত্র দেয়, উহা ব্যবহার কর। যদি ডাক্তার কিছু সংযমও বলিয়া দেয়, তুমি তাহা পালন কর। বলাবাহুল্য, কামেল ব্যক্তিদের সংসর্গে পৌঁছিয়াও এই উপায় অবলম্বন করা উচিত। যদি কেহ শুধু সাক্ষাতের নিয়তে প্রত্যহ ডাক্তারের নিকট গমন করে; স্বীয় অবস্থা তাহাকে না জানায় এবং ব্যবস্থাপত্রও না লয়, তবে এই রোগী রোগ হইতে মুক্তি পাইতে পারে কি ? কখনই নহে। তদ্রুপ শুধু যিয়ারত ও মোলাকাতের নিয়তে কামেল ব্যক্তিদের সংসর্গে গমন করিলে আন্তরিক রোগ হইতে আরোগ্য লাভ করা সম্ভব নহে। অবশ্য তাহাদের যিয়ারতেও ছওয়াব ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।