Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ٢١٢
📝 نص 📖 PDF

খাটি ধর্ম ৯ জানিলেন যে, উক্ত বুযুর্গ ব্যক্তিকে হোলী উৎসব পালনকারী হিন্দুদের সহিত অবস্থানের নির্দেশ দেওয়া হইয়াছে। কেননা, তিনি গাধার গায়ে পানের পিক নিক্ষেপ করিয়া তাহাদের কাজে শরীক হইয়া গিয়াছিলেন। ভাইগণ, পানের পিক নিক্ষেপ করা .সামান্য ব্যাপার নহে। কেননা, ইহাতে কাফেরদের সহিত সাদৃশ্য প্রকাশ পায়। ইহা অত্যন্ত মারাত্মক গোনাহ্‌। সুতরাং গোনাহ্‌কে ছোট মনে করার পর উহার শাস্তির কথা শুনিলে অনেকে খোদার প্রতি কুধারণা পৌষণ করিতে থাকে৷ তাহারা বলে, খোদার বড় ক্রোধ। তিনি সামান্য ব্যাপারেই ক্রোধান্বিত হইয়া যান। (খোদা মাফ করুন) সদাচরণের ব্যাখ্যা প্রসঙ্গেও মানুষ এই ধরনের ভ্রমে লিপ্ত আছে! ইহাতে বিশিষ্ট শ্রেণীর লোকগণও জড়িত আছেন। এখলাছের গুরুত্বঃ অতএব, বুঝা উচিত এখলাছের অর্থ মহব্বত বলিয়া যে প্রসিদ্ধি আছে, ইহা শুদ্ধ নহে। এই কারণে আমি প্রথমেই বলিয়াছিলাম যে, “এখলাছ” শব্দটি সকলেই বহু বার শুনিয়াছে; কিন্তু নিজের মধ্যে ইহা সৃষ্টি করার প্রতি অনেকেই চিন্তা করে না। কেহ কেহ ইহার অর্থই ভুল বুঝিয়াছে। যাহারা সঠিক অর্থ বুঝিয়াছে, তাহারাও ইহা অর্জন করা জরুরী মনে করে নাই। আমরা কখনও নিজের অবস্থা পর্যালোচনা করিয়া দেখি না যে, আমাদের মধ্যে কি বিষয়ের ক্রুটি আছে। ইহাই আমার অভিযোগ । এই কারণেই অদ্য আমি এই আয়াতটি অবলম্বন করিয়াই কিছু বলিতে চাই, যাহাতে সকলেই শুনিতে ও বুঝিতে পারে যে, এখলাছের প্রয়োজনীয়তা কতটুকু এবং ইহা না হইলে ধর্মকর্মে কি কি ক্রটি হইতে পারে। প্রথমে কোরআন ও তৎপর বিভিন্ন উদাহরণ দ্বারা আমি আমার বক্তব্য সপ্রমাণ করিতে প্রয়াস পাইব। এখলাছের গুরুত্ব কোরআন দ্বারা এইভাবে বুঝা যায় যে, এই প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা সর্বপ্রথম ৩3 বলিয়াছেন। ইহাতে হুযুরকে নির্দেশ দিয়াছেন যে, “আপনি এ কথা বলিয়া দিন"! যদি ৩৪ না-ও বলিতেন, তবুও নিশ্চিতভাবে হুযুর দেঃ) তাহা উম্মতকে বলিতেন। কেননা, তিনি যে ক্ষেত্রে অন্যান্য আদেশ-নিষেধ উম্মতকে জানাইয়াছেন, সে ক্ষেত্রে ইহাও জানাইতেন। সুতরাং এ3$ শব্দ ব্যবহার দ্বারা বুঝা যায় যে, ইহা অত্যন্ত গুরুত্পূর্ণ বিষয়। দ্বিতীয়তঃ, ০৩০ “নিশ্চয়ই আমি আদিষ্ট হইয়াছি ” বলা হইয়াছে। 1 শব্দে দ্বিতীয় দফা তাকীদ করা হইয়াছে। এর পর ০১৭ দ্বারা তৃতীয় দফা তাকীদ করা হইয়াছে। কারণ, আল্লাহ্‌র নিকট হযরত (দঃ) হইতে অধিক প্রিয় আর কেহ নাই। সুতরাং তাহার আদেশ-নিষেধ শিথিলযোগ্য হইলে তিনিই ইহার বেশী হকদার হইতেন। ফলে কতক আহ্কাম অন্যের প্রতি ওয়াজিব হইলেও হুযুর দেঃ)-এর প্রতি তাহা ওয়াজিব হইত না। অপর একটি আয়াতে তাহার এই বৈশিষ্ট্য প্রকাশও করা হইয়াছে। ও 4৮১ ৩০ ₹০ 291 এ ১৯4 যাহাতে আল্লাহ্‌ তা'আলা আপনার অতীত ও অনাগত গোনাহ্সমূহ ক্ষমা করিয়া দেন।” কিন্তু এ ক্ষেত্রে ০১০ | “নিশ্চয়ই আমি আদিষ্ট হইয়াছি” বলায় এইরূপ বুঝার কোন কারণ নাই যে, এই বিষয়ে একমাত্র তাহাকেই আদেশ করা হইয়াছে, অন্যের উপর ইহা ওয়াজিব নহে। যদি নির্দিষ্টভাবে হুযুর (দঃ)-কে আদেশ দেওয়ার কোন প্রমাণ থাকে, তবে স্বতন্ত্র কথা । কিন্তু এখানে এরূপ বৈশিষ্ট্যের কোন দলীল নাই। অতএব, হুযুর দেঃ)-এর ন্যায় সর্বগুণে গুণান্বিত মহাপুরুষকে যখন সম্বোধন করা হইয়াছে যে, “বলিয়া দিন, আমাকে ইহার আদেশ দেওয়া হইয়াছে” তখন ইহা অন্যের উপরও যে ফরয, এ বিষয়ে বিন্দুমাত্রও সন্দেহ হইতে পারে না! ফ্ড/.9110001179.0010)

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.