পূর্ণ ধার্মিকতা ১৪৩ ৩৪০1 ৫১৫ বলিয়া ইহার প্রতিকারের দিকে ইঙ্গিত করিয়া দিয়াছেন। ইহার সারমর্ম এই যে, কামেল ব্যক্তিদের সংসর্গের মধ্যেই এই গুণ নিহিত আছে যে, উহা বাহ্যিক ও আত্তরিক আমলসমূহকে পূর্ণতা দানের ক্ষেত্রে যাবতীয় বাধা দূর করিতে পারে। অর্থাৎ, ইহার ফলে নফসের আকাজক্ষা তেমন প্রবল থাকে না। যাহা থাকে, তাহার মোকাবিলা করা খুব সহজ হইয়া যায়। ফলে আমলে পূর্ণতা অর্জন সহজে সম্পন্ন হইতে পারে। দেখুন, এই প্রতিকার কত সহজ ! যেন কানাকড়ি দামের ব্যবস্থাপত্র । কিন্তু উপকার হাজার টাকার। ইহাকে লতা-পাতার চিকিৎসাও বলিতে পারেন, যাহাতে এক পয়সাও খরচ হয় না। অতএব, এই আয়াতে পূর্ণ ধার্মিকতা অর্জনের যে উপায় বর্ণিত হইয়াছে, প্রকৃতপক্ষে ইহা আসল উপায় নহে; বরং আসল উপায়ের মধ্যে যে সব বাধা ছিল-_ উহা দূরীকরণের পন্থা। তবে যেহেতু বাধা দূরীকরণ ব্যতীত আসল উপায়টি খুবই কঠিন__এই জন্য ইহাকেই পূর্ণতা অর্জনের আসল উপায় বলিয়া দিলে অত্যুক্তি হইবে না; নফসের আকাঙ্ক্ষা দুর্বল করার যে উপায় এই আয়াতে বর্ণিত হইয়াছে, খোদার কসম, তদপেক্ষা সহজ ও সরল উপায় আর কেহ বর্ণনা করিতে পারিবে না। শান্ত্রবিদগণ নফসকে সংশোধিত করার নিমিত্ত না জানি কত শত উপায় নির্ধারিত করিয়াছেন। উহাদের আমল করা সাহসী লোকদের কাজ। কিন্তু এই উপায়টিকে আমলে আনা যে কোন ব্যক্তির পক্ষে কঠিন নহে। ইহা কোরআনের নিরেট দাবীই নহে; বরং চাক্ষুষ অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হইয়াছে যে, কামেল ব্যক্তির সংসর্গে থাকিলে নফসের আকাঙ্ক্ষা দুর্বল হইয়া পড়ে। সাধারণ ওলী ও বিশেষ ওলীর পার্থক্য ই যাহারা কামেল ধার্মিক, তাহাদের কথা বাদ দিয়াও আমি বলি যে, সাধারণ মু'মিনদের সমাবেশে উপস্থিত হইয়া দেখ। যখন সকলেই নামাধের প্রতি ধাবিত হয়, তখন বেনামাধীর অন্তরেও নামায পড়ার আকাঙ্ক্ষা জাগে । কেন জাগিবে না? সাধারণ মু'মিনগণও তো খোদার ওলী। কেননা, বেলায়েত দুই প্রকার। একটি সাধারণ বেলায়েত অপরটি বিশিষ্ট। যে কোন মুসলমান সাধারণ ওলীর শ্রেণীভুক্ত। এই কারণে সাধারণ মুমিনদের সংসর্গেও যথেষ্ট প্রতিক্রিয়া হয়, তবে শুধু বদমায়েশ ধরনের লোক একত্রিত না হওয়া চাই; বরং সাধারণ জনসমাবেশ হওয়া চাই। তাহা হইলেই তাহাদের সংসর্গ ক্রিয়াশীল হইবে। ইহা শুনিয়া কেহ যেন গর্ব না করে যে, যখন সাধারণ মুসলমানও ওলী তখন আমাদের অন্য ওলীর কাছে যাওয়ার প্রয়োজন কি?/কেন আমরা অন্যের কাছে যাইব? আমি বলি, তবুও যাওয়ার প্রয়োজন আছে। কেননা, সাধারণ ওলীগণ খোদার যে বন্ধুত্ব লাভ করেন, তাহা বিদ্রোহী ও শক্রদের মোকাবিলায় বাদশাহর সহিত সাধারণ প্রজাদের বন্ধুত্বের ন্যায়। বিদ্রোহী ও শত্রুদের প্রতি লক্ষ্য করিলে সাধারণ প্রজাদিগকে বাদশাহ্র বন্ধু ও অনুগত বলা যায়। ইহার অর্থ এই যে, তাহারা বিদ্রোহী ও শক্র নহে। কিন্তু ইহাকেই যথেষ্ট মনে করা হয় না। এই ধরনের বন্ধুত্বের ফলে সাধারণ প্রজাগণ বাদশাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে £ কখনও নহে। কেননা, কোন কোন প্রজাকে চুরি ও বদমায়েশীর কারণে কয়েদখানায়ও বন্দী করা হয়। তথায় দৈনিক তাহাদের পিঠে একশত বেত্রাঘাত করা হয়। এই অবস্থায়ও এই ব্যক্তি বিদ্রোহীর প্রতি লক্ষ্য করিলে বাদশাহর অনুগত প্রজা বলিয়া সাব্যস্ত হইবে। যাহার ফলে কখনও তাহাকে শাহী করুণায় মুক্তিও দেওয়া হয়। কিন্তু বিদ্রোহী এই ধরনের অনুগ্রহের যোগ্য নহে। অতএব, বিশেষ শ্রেণীর ওলী না হইয়া শুধু সাধারণ শ্রেণীর ওলী হইলে সে বিদ্রোহীদের মোকাবিলায় জেলে আবদ্ধ কয়েদীর ন্যায় হইবে। বাদশাহর সহিত তাহার সম্পর্ক থাকে বটে, কিন্তু কোন বুদ্ধিমান ব্যক্তি এই সম্পর্ককে ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।