Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণ ধার্মিকতা ৯৪১ এখন বোধ হয় আপনাদের বুঝিতে বাকী নাই যে, উপরোক্ত আয়াতে ধর্মের যাবতীয় অঙ্গই সংক্ষেপে উল্লিখিত হইয়াছে। এর পর ছবরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান বর্ণনা করিয়াছেন ঃ এপ) ৪:৯৩ ৮849 গুন্আ। শে অর্থাৎ, তাহারা ছবর করে, ০৩ ৮১১ ৮৮০৫ এর বেলায়। তফসীরকারগণ বলিয়াছেন যে, ৮... শব্দ দ্বারা অভাব অনটন, ৮1১০ শব্দ দ্বারা অসুখ-বিসুখ এবং ০০৩ শব্দ দ্বারা যুদ্ধবিগ্রহ বুঝান হইয়াছে। কিন্তু শব্দের ব্যাপক অর্থের দিকে লক্ষ্য করিলে ইহাও বলা যায় যে, অভাব অনটনে ছবর করার সারমর্ম হইল, খোদার দিকে দৃষ্টি রাখা, অন্যের ধনদৌলতের প্রতি লালসার দৃষ্টি না করা এবং অন্যের কাছ হইতে কোনকিছু আশা না করা। সুতরাং এই প্রসঙ্গে 'কানা'আত' (ল্পেতুষ্টি) ও 'তাওয়াকুল” (খোদার উপর ভরসা রাখা) এই দুইটি বিষয়েও শিক্ষা দেওয়া হইয়াছে। তদ্রুপ ”৯ শব্দ দ্বারা বাহ্যিক ও আভ্যন্তরীণ যে কৌন অসুখ-বিসুখ বুঝান হইয়াছে। বাহ্যিক অসুখে ছবর করার অর্থ মানুষের সম্মুখে হা হুতাশ না করা এবং অন্তরে খোদার প্রতি কোনরূপ মলিন ভাব না রাখা। সুতরাং ইহাতে 'তাসলীম' (খোদার নিকট আত্মসমর্পণ করা) ও “রেযা” (খোদার সন্তৃষ্টিতে সন্তুষ্ট থাকা)__এই দুইটি বিষয়েও শিক্ষা নিহিত আছে। আভ্যন্তরীণ অসুখে ছবর করার অর্থ আভ্যন্তরীণ রোগসমূহের চাহিদার সম্মুখে নতি স্বীকার না করা এবং সাহসিকতার সহিত উহার মোকাবিলা করা। উদাহরণতঃ কাহারও মধ্যে নারী কিংবা বালকদের প্রতি কাম-প্রবৃন্তি রোগ থাকিলে তাহার উচিত হইবে এই প্রবৃত্তির অনুসরণ না করা এবং সাহসিকতার সহিত নারী ও বালকদের তরফ হইতে দৃষ্টি ফিরাইয়া রাখা এবং তাহাদের সহিত মেলামেশা না করা। তদ্রুপ কৃপণতার রোগ থাকিলে তাহার উচিত হইবে তদনুযায়ী আমল না করা এবং মনের উপর জোর দিয়া খোদার পথে ধনদৌলত দান করিয়া দেওয়া। অন্যান্য রোগের ক্ষেত্রেও এইবূপ মনে করিতে হইবে। ০০5 শব্দ দ্বারাও যে কোন পেরেশানী ও হয়রানী বুঝান হইয়াছে বলা যায়। এমতাবস্থায় ইহা ছবরের বিশেষ বিশেষ স্থান উল্লেখের পর অবশেষে ব্যাপক স্থান উল্লেখের মধ্যে পরিগণিত হইবে । অর্থাৎ, অভাব-অনটন এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ অসুখ-বিসুখেও সাহসিকতা দেখাইবে। তাছাড়া যে কোন পেরেশানী আপতিত হউক, উহাতেও স্থিরচিত্ত থাকিবে। এই ব্যাপক স্থানসমূহের মধ্যে একটি হইল যুদ্ধ বিগ্রহের সময় ছবর করা । জেহাদের সময় যুদ্ধক্ষেত্রে অটল অনড় হইয়া থাকিতে হইবে। অতএব, ছবরের সারমর্ম হইল এই যে, পরর্ণরূপে মুওয়াহ্‌হেদ (মুমিন) হইতে হইবে। এরূপ লোকের শান নিম্নরূপ ঃ ০৯১০ ৩৪ ভাট ৯৯ ১১৪৪ কী 7০৯০১ ভীলও শ ৩৯ বী িগ ০১ ৩ ৬২৯১ ১৮ লা এপ ০4৪ ১ ১০৮১১০৯০০০৯ ৩ শী “তওহীদে বিশ্বাসী ব্যক্তির পায়ে স্বর্ণরৌপ্য স্তুগীকৃত করিলে বা তাহার মাথার উপর হিন্দী তলোয়ার রাখিলেও হোনিলে) সে তাহাতে মোটেই প্রভাবান্বিত হয় না। সে কাহারও নিকট কিছু আশা করে না এবং কাহাকেও ভয় করিয়া চলে না। ইহাই তওহীদের মূল ভিত্তি” ছবরের স্থানগুলি পূর্ণবূপে আমলে আসিয়া গেলে তওহীদ পূর্ণরূপ ধারণ করে। ধর্মের এই অঙ্গসমূহ বর্ণনা করার পর এখন ইহাদের ফল স্বরূপ বলিতেছেন, 4493 1১8০ ও 4০5 338। ৫5. “তাহারাই সত্যবাদী এবং তাহারাই মোস্তাকী।” এই বাক্যটি মোহরত্বরূপ। সমস্ত বিষয় বর্ণনা করার পর যেন অবশেষে মোহর মারিয়া দিলেন যে, তাহারাই সত্যবাদী ও মোত্তাকী। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।