১৪০ মাওয়ায়েষে আশ্রাফিয়া কাম-প্রবৃত্তির প্রকারভেদ £$ মোটকথা, কামপপ্রবৃত্তি হইতে ছবর করা স্বয়ং কঠিন হইলেও মানুষ ছবরের ইচ্ছা করিয়া ফেলিতেই তাহা সহজ হইতে থাকে৷ এর পর উহা আর কঠিন থাকে না। আরও একটি কথা মনে রাখা দরকার। কাম-প্রবৃন্তি শুধু মহিলা ও কিশোর বালকদের সহিত সম্পর্ক রাখার মধ্যেই সীমাবদ্ধ নহে; বরং সুস্বাদু খাদ্যের চিন্তায় ব্যাপৃত থাকা, উত্তম পোশাক-পরিচ্ছদের ফিকিরে মগ্ন থাকা এবং সদাসর্বদা গল্পগুজবে মাতিয়া থাকার অভ্যাসও কাম-প্রবৃত্তি। এই সমস্ত হইতে নফস্কে বিরত রাখাও কাম-প্রবৃত্তি হইতে ছবর করার মধ্যে গণ্য । আজকাল মানুষের মধ্যে গল্পগুজবে মাতিয়া থাকার রোগটি খুব ব্যাপকাকারে দেখা দিয়াছে। একটু অবসর পাইলেই তাহারা আড্ডা জমাইয়া অনর্থক গল্পগুজবে মাতিয়া উঠে। আমি শুধু সাধারণের বিরুদ্ধেই অভিযোগ করিতেছি না; বরং ওলামা ও মাশায়েখকেও গল্পের বৈঠক বসাইতে নিষেধ করিতেছি। কারণ, এই রোগটি তাহাদের মধ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করিয়া রহিয়াছে। কোন কোন পীর সাহেবের বাড়ীতে এশার পরও আসর জমে । ইহাতে অনর্থক ঘুমের ব্যাঘাত ঘটে। তাহাতে শায়খের কার্যক্রমে যদি ব্যাঘাত না-ও ঘটে, তবুও বৈঠকের সকলেই সমান নহে। তাহাদের মধ্যে অনেকে ফজরের নামাযও গায়েব করিয়া বসে। তাছাড়া বিনা প্রয়োজনে গল্পগুজব করাতে অন্তরও অন্ধকার হইয়া যায়। সুতরাং অন্য ক্ষতি না হইলেও ইহাঁও কি কম ক্ষতি? বিশেষতঃ খোশামোদী মুরীদের রচিত শায়খের প্রশংসাসুচক আলাপ-আলোচনা হইলে তাহাতে প্রশংসিত ব্যক্তির সর্বনাশ ঘটে। মাওলানা বলেন ঃ ০৮০৯ ও ০১৩৯০ শীল ১1- ০৮৯০৬ ০9৩ ০০৮০79০০9৪৪ ০ ৬ ০৮৯1 +১০2 ইড৫ লচা_ ৩১৮৯৯ ০০ শর ০! ০৯১৬৯55531২: পাশ 17 ০৯৯৬৯ ০৮০০ ১৮০ ৬৯ ১৯৯ ওই ও। “দেহ পিঞ্জরের ন্যায়। এই কারণেই ইহা আত্মার জন্য কন্টকম্বরূপ। (কাটা যেমন বাগানে পৌঁছার জন্য প্রতিবন্ধক, তদ্দুপ খোদা পর্যন্ত পৌঁছিতে দেহ আত্মার জন্য প্রতিবন্ধক।) যাতায়াতকারীদের চাটুকারিতার কারণে এই প্রতিবন্ধকতা দেখা দিয়াছে। একজন বলেন, আমি তোমার ভেদের সাথী। অন্যজন বলে, আমি তোমার ন্যায় অবস্থাবিশিষ্ট। এইভাবে সে যখন বহু লোককে তাহার গুণগান করিতে দেখে, তখন অহঙ্কারে ডুবিয়া নিজেকে হারাইয়া ফেলে ।” একটি ব্যাপক চরিত্রগুণ $ উপরোক্ত আলোচনায় আপনি নিশ্চয়ই বুঝিতে পারিয়াছেন যে, ছবর একটি ব্যাপক চরিত্রগুণ! দুর্ভাগ্যক্রমে মানুষ শুধু বিপদের সময় কান্নাকাটি না করাকেই ছবর মনে করে। অথচ কাম-প্রবৃত্তি ও ক্রোধকে দমন করাও ছবর। বালক, নারী, খাদ্য, পোশাক, গল্পগুজব ইত্যাদি সম্পর্কিত কামনাও কাম-প্রবৃত্তির অন্তভূক্ত। তদ্রুপ যাবতীয় গোনাহ্ হইতে নফ্্সকে বিরত রাখা এবং সকল প্রকার এবাদতের পাবন্দি করাও ছবরের মধ্যে গণ্য । এবাদত পালন করার সময় উহার হক ও আদব স্থিরতা ও ধীরতাসহ প্রতিপালন করাও এক প্রকার ছবর। সুতরাং ইহা এমন ব্যাপক একটি গুণ-_যাহাতে অনেকগুলি চরিত্র অন্তর্ভুক্ত রহিয়াছে। এই কারণেই হাদীসে বলা হইয়াছেঃ ০০31 ২৬০০৩ ১1 শছবর অর্ধেক ঈমান এবং এই কারণেই হক তা'আলা এখানে যাবতীয় চরিত্রের মধ্য হইতে শুধু ছবরের উল্লেখ করিয়াছেন। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।