পূর্ণ ধার্মিকতা ১৩৯ মস্তিষ্ক হইতে মুছিয়া ফেলা। এর পর খোদা পর্যস্ত পৌঁছিতে দেরী লাগে না। তুমি চেষ্টা আরস্ত করিয়া দেখ। মাওলানা বলেনঃ 755-10574-75841515-85-577751751555772557851815 ৬৪১১ এ১০ 2৩০৪ ৫৫ ও ৬ এ এর ১১৭ ১৭ সি ল$ 91১48 ৪ (সালহা তু সঙ্গ বুদী দিল খারাশ + আযমুরা এক যমানা খাক বাশ দর বাহারী কায় শাওয়াদ সর সব্য সঙ্গ + খাক শো তা গোল বরুয়াদ রঙ্গ বরঙ্গ) তুমি বহু বৎসর নির্মম পাথর হইয়া রহিয়াছ। এখন পরীক্ষামূলকভাবে কিছু দিনের জন্য মাটি হইয়া দেখ; বসন্তকালে পাথর কিরূপে শস্যশ্যামলা হইবে? মাটি হও, তাহা হইলে উহা হইতে নানা রঙ্গের ফুল উৎপন্ন হইবে । খোদার দড়িঃ আমি খোদা পর্যন্ত পৌঁছার উদাহরণস্বরূপ দুপ্ধপোষ্য শিশুর অবস্থা উল্লেখ করিয়াছি। ইহাতে জনৈক বাদশাহের গল্প মনে পড়িয়া গেল। এক বুযুর্গের মুখে এই গল্পটি শুনিয়াছি। জনৈক বাদশাহ্ বালাখানায় উপবিষ্ট ছিলেন। এমন সময় নীচে পথের মধ্যে জনৈক দরবেশকে পথ চলিতে দেখিয়া ডাকিয়া বলিলেন, “আমার নিকট আসুন; আপনার নিকট কিছু জিজ্ঞাসা করিবার আছে” দরবেশ উপরের দিকে চাহিয়া বলিলেন, “আমি কিরূপে আসিব? আপনি বালাখানায় বসিয়া আছেন, আর আমি বহু নীচে, মহলের দরজাও আমা হইতে অনেক দূরে । শাহী মহলের দরজা বাস্তবিকই তথা হইতে অনেক দূরে ছিল। বাদশাহর বালাখানা পর্যন্ত পৌঁছিতে অনেক দরজা ও সিড়ি অতিক্রম করিতে হইত। বাদশাহ্ তৎক্ষণাৎ একটি দড়ি লটকাইয়া দিয়া তাহাকে উপরে উঠাইয়া লইলেন। উপরে পৌঁছার পর বাদশাহ দরবেশকে প্রশ্ন করিলেন, “আপনি খোদা পর্যন্ত পৌছিলেন কিরূপে ?” দরবেশ উত্তর দিলেন, “যেভাবে আপনার নিকট পৌঁছিয়াছি।' খোদা পর্যন্ত পৌঁছা আসলে খুবই কঠিন ছিল; কিন্তু আমি তীহার দড়ি খুব শক্ত করিয়া ধরায় তিনি নিজেই আমাকে পৌঁছাইয়া দিয়াছেন। সোবহানাল্লাহ! কি চমত্কার জওয়াব! বন্ধুগণ! যদি তোমরাও খোদার দড়ি শক্ত ধরিতে, তবে তাহার আকর্ষণে তোমরাও তথায় পৌঁছিয়া যাইতে। পরিতাপের বিষয়, মানুষ খোদার দড়িকে কাটিয়া দিতেছে। পয়গন্বরগণ হইলেন খোদার দড়ি। তাহারা মানুষকে খোদা পর্যস্ত পৌছাইয়াছেন। পয়গন্বরগণের পর হক্কানী আলেম ও আওলিয়া পয়দা হইয়াছেন। তাহারাও সর্বদা মুসলমানদিগকে খোদা পর্যন্ত পৌঁছার রাস্তা দেখান এবং উৎসাহ দান ও ভীতি প্রদর্শনের কাজে নিযুক্ত আছেন। তাহারা খোদার মহব্বত ও মা'রেফাতের ফযীলত এবং আত্মার সংশোধনের উপায় বর্ণনা করিতেছেন। এতদ্সন্তেও মানুষ এদিকে কর্ণপাত করে না। তাহারা পূর্ববৎ অন্যমনক্কতায় ডুবিয়া রহিয়াছে। শুধু তাহাই নহে, কেহ তাহাদিগকে খোদা পর্যন্ত পৌছাইতে চাহিলে চতু্দিক হইতে তাহার উপর বিদ্রুপ ও তিরস্কারের বান বর্ষিত হইতে থাকে। শুধু এই কারণে যে, যেসব কাজকর্ম খোদা পর্য্ত পৌঁছিতে বাধা সৃষ্টি করে, আলেমগণ তাহা করিতে নিষেধ করেন। বলিতে কি, খোদার দড়ি কাটার অর্থ ইহাই। তুমি নিজেই যখন পৌঁছিতে চাও না, তখন, খোদার কি ঠেকা পড়িল যে, তিনি খোশামোদ করিয়া পৌঁছাইবেন £ 3$১৫ ৩ (333 ৬১:৫৮ “তোমরা হেদায়ত পছন্দ না করিলেও কি আমি উহা জবরদস্তি তোমাদের ঘাড়ে চাপাইয়া দিব?” ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।