১৩৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া বলা বাহুল্য, ইহা খোদার তরফ হইতে এলহাম (খোদা প্রদত্ত স্বীয় প্রেরণা) ছিল এবং “হাতেফ' জেদৃশ্য স্থান হইতে আহবানকারী ফেরেশতা) মারফত তাহার অন্তরে ঢালিয়া দেওয়া হইয়াছিল। তিনি স্বতঃস্ফূর্তভাবে ইহার অর্থ এই বুঝিলেন যে, তিনি যে বস্তিতে বসবাস করেন, উহার উপর খোদার আযাব নাধিল হইবে এবং তাহা হইবে প্লেগ রোগ। কোন কোন হাদীসে প্লেগ রোগকেই রিজয নামে অভিহিত করা হইয়াছে। যেহেতু এই আয়াতখানি কওমে লুত সম্বন্ধে নাধিল হইয়াছিল, এই কারণে তিনি ইহাও বুঝিলেন যে, এই আযাবের কারণ হইল কওমে লৃতের কুকর্ম। তাহার বস্তির লোকগণ তখন এই কুকর্মে ব্যাপকভাবে লিপ্ত ছিল। অতঃপর এক জুমুআর নামাযে তিনি উপস্থিত লোকদিগকে সম্বোধন করিয়া বলিলেন, আমি সংবাদ প্রাপ্ত হইয়াছি যে, কওমে লুতের কুকর্ম ব্যাপকহারে প্রচলিত হওয়ার দরুন এই বস্তির উপর আযাব নাধিল হইবে এবং তাহা হইবে প্লেগ রোগ। সুতরাং প্রত্যেকের উচিত এই কুকর্ম ত্যাগ করিয়া খোদার দরবারে তওবা ও এস্তেগফার করা। কিন্তু এই হীন কুকর্মের ফলে মানুষের অন্তর এতই কাল হইয়া যায় যে, উহাতে উপদেশ গ্রহণ করার যোগ্যতাও থাকে না। তাই সকলে তাহার কথায় টিট্কারী আরম্ত করিয়া দিল। “সোবহানাল্লাহ্! আজকাল তিনি ওহী পাইতে শুরু করিয়া- ছেন।” উপদেশ গ্রহণ করার পরিবর্তে তাহারা উল্টা খুব ঠাট্টা করিতে লাগিল। অবশেষে অল্পদিনের মধ্যেই তথায় এমন ভয়াবহরূপে প্লেগ দেখা দিল যে, বাড়ীর পর বাড়ী জনশূন্য হইয়া গেল। মনে রাখুন, এই কুকর্মের ফলে প্রকাশ্য আযাব ছাড়া গুপ্ত আযাবও নাযিল হয় অর্থাৎ, অন্তর বিকৃত হইয়া যায়। খোদা সকল মুসলমানকে ইহা হইতে নিরাপদে রাখুন। আমীন! খোদা পর্যন্ত পৌঁছার চেষ্টা ঃ সুতরাং কাম-প্রবৃত্তি হইতে ছবর করা ক্রোধ হইতে ছবর করা অপেক্ষা কঠিন। এই কারণে কামরোগে ব্যাপকভাবে লোক আক্রান্ত। কিন্তু যতক্ষণ আপনি উহা হইতে বাচিয়া থাকার চেষ্টা না করেন, ততক্ষণ ইহা কঠিন। আপনি যেদিন হইতে বাচিয়া থাকার চেষ্টা আরম্ত করিবেন, সেদিন হইতেই ইহা সহজ হইয়া যাইবে। কারণ, উহা আপনার পক্ষে কঠিন, খোদার পক্ষে কঠিন নহে। আপনি ইচ্ছা করিয়া দেখুন__খোদা সত্বরই উহা সহজ করিয়া দিবেন! মাওলানা বলেনঃ 352529283505-51885357855-550 85855 €তু মণ্ড মারা বদা শাহ্ বার নীস্ত + বর করীমা কারহা দুশ্ওয়ার নীস্ত) “অর্থাৎ তুমি এই কথা বলিও না যে, আমি খোদার দরবারে পৌঁছিতে পারি না। কেননা, পৌঁছা তোমার এখ্তিয়ারভুক্ত নহে; বরং তাহা খোদার এখ্তিয়ারে। তিনি দয়ালু। স্বীয় করুণায় তিনি নিজেই তোমাকে পৌঁছাইয়া দিবেন। কারণ, দয়ালু ব্যক্তিদের কাছে কোন বড় কাজই কঠিন নহে। সুতরাং আমরা উপযুক্ত না হইলেও আমাদিগকে আপন দরবারে পৌঁছানো খোদার পক্ষে মোটেই কঠিন নহে। অতএব, নৈরাশ্যের কোন কারণ নাই৷ আপন চেষ্টায় পৌঁছা বাস্তবিকই মুশ্কিল। কিন্তু চেষ্টার পরই খোদা সাহায্য করেন। তুমি ইচ্ছা ও চেষ্টা করিলে তিনি পৌঁছাইয়া দিবেন এবং জটিলতা সহজ করিয়া দিবেন। এখানে কেহ প্রশ্ন করিতে পারে যে, চেষ্টা করিলে খোদা পৌঁছাইয়া দেন সত্য; কিন্তু তজ্জন্য তো চেষ্টারও দরকার। অথচ আমরা চেষ্টা করি না বা যাহা করি তাহাও নিছক অসম্পূর্ণ। কাজেই হক তা'আলা আমাদিগকে পৌঁছাইবেন কেন? এই প্রশ্নের উত্তরে মাওলানা বলেন ঃ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।